কাউন্সিল কিভাবে ভাড়াটে এবং লিজহোল্ডারদের সাথে কথা বলবে সে সম্পর্কে মতামত নেয়া হচ্ছে

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল তার ভাড়াটিয়া এবং লিজহোল্ডাদের জন্য রেসিডেন্ট এনগেজমেন্ট বিষয়ে একটি পরামর্শ (কনসালটেশন) পরিচালনা করছে। এই জরিপে কাউন্সিল বর্তমানে তার বাসিন্দাদের কিভাবে তথ্য সরবরাহ করে এবং কীভাবে এটি দ্বিমুখী যোগাযোগ উন্নত করতে পারে সে সম্পর্কে জানতে চাওয়া হয়। গত বছর টাওয়ার হ্যামলেটস হোমসকে সরাসরি কাউন্সিলের অধীনে নিয়ে আসার পর (ইন সোর্সিংয়ের পরে) আরও স্বচ্ছ […]

বিস্তারিত পড়ুন

লন্ডন সফরে এসেছেন শায়খুল হাদীস আল্লামা ইসহাক আল মাদানী

তাহফিজুল কুরআন বাংলাদেশ শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় উপদেষ্টা শায়খুল হাদীস আল্লামা ইসহাক আল মাদানী হাফিজাহুল্লাহ লন্ডন সফরে এসেছেন। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত তিনি গ্রেট ব্রিটেনের বিভিন্ন শহরে গুরুত্বপূর্ণ ইসলামী সমাবেশে অংশ গ্রহন করবেন। তাঁকে 07493333505 নাম্বারে যোগাযোগ করা যাবে। মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষা ও সাহিত্য অনুষদে ১৯৮৩ সালে স্বর্ণপদক […]

বিস্তারিত পড়ুন

ইস্ট লন্ডনের স্টেপনিতে নির্মিত হবে ৪০৭টি নতুন ফ্ল্যাট

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমানের সামগ্রিক উন্নয়নের অব্যাহত ধারায় বৃহত্তম হাউজিং ডেভেলপমেন্ট স্কিমে নতুন বাড়ি নির্মানের বিশাল এক পরিকল্পনা অনুমোদন লাভ করেছে। এই প্রকল্পের আওতায় স্টেপনি এলাকায় ৪০৭টি নতুন ঘর এবং কমিউনিটি সেন্টার-সহ অনেক ধরনের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হবে। ডেভেলপমেন্ট কমিটির সদস্যরা জুন মাসে অনুষ্ঠিত তাদের সভায় প্ল্যানিং এপ্লিকেশনটি গ্রহণ করেন। এই […]

বিস্তারিত পড়ুন

ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক কেয়ার হোমের লাইসেন্স বাতিলের বিরুদ্ধে আইনী লড়াইয়ে জয়ী হয়েছে ল’ম্যাটিক সলিসিটর্স

সাঈদ চৌধুরী ল’ম্যাটিক সলিসিটর্স ফার্মের পক্ষ থেকে লন্ডন বাংলা প্রেসক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জানানো হয়েছে, ব্রিটেনের উচ্চ আদালতে নিউ হোপ কেয়ার লিমিটেড বনাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মামলায় কেয়ার হোমের লাইসেন্স বাতিলের বিরুদ্ধে আইনী লড়াইয়ে ল’ম্যাটিক সলিসিটর্স বিশাল সাফল্য লাভ করেছে। হাই কোর্টের তাৎপর্যপূর্ণ এই রায় কেয়ার কোম্পানি এবং কেয়ার কর্মীদের মনে ব্যাপক স্বস্তি এনে দিয়েছে। শুক্রবার […]

বিস্তারিত পড়ুন

কবি আল মাহমুদের সাহিত্য সম্ভার ছড়াতে হবে বিশ্বময়

কালজয়ী কবিতার স্রষ্টা আল মাহমুদের ৮৮তম জন্মদিন উলক্ষে লন্ডনে আল মাহমুদ ফাউন্ডেশন ও ল’ম্যাটিক সলিসিটর্স আয়োজিত আলোচনা ও কবিতা পাঠের অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বাংলা কবিতায় লোকজ ও গ্রামীণ শব্দের বুননশিল্পী কবি আল মাহমুদ নির্মাণ করেছেন এক মহিমান্বিত ঐশ্বর্যের মিনার। ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক ও সাংবাদিক আল মাহমুদ আধুনিক বাংলা সাহিত্যকে নতুন আঙ্গিকে, চেতনায় ও […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের ‘শিরোনাম’ ম্যাগাজিনের প্রকাশনা উৎসব

জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হল বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের ‘শিরোনাম’ ম্যাগাজিনের প্রকাশনা উৎসব। মঙ্গলবার (৯ জুলাই ২০২৪) ইস্ট লন্ডনের ভ্যালেন্স রোডের কমিউনিটি হলে অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কেএম আবুতাহের চৌধুরী। প্রেস সেক্রেটারী মোহাম্মদ ইয়াওর উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রবীন সাংবাদিক ও কমিউনিটি নেতা এম এ মান্নান। বিশেষ অতিথি […]

বিস্তারিত পড়ুন

ব্রিটিশ সরকারে পদ পেলেন রুশনারা আলী ও টিউলিপ সিদ্দিক

ব্রিটেনে সদ্য ক্ষমতায় আসা লেবার পার্টির সরকারে জায়গা পেলেন বাংলাদেশী বংশোদ্ভূত এমপি রুশনারা আলী ও টিউলিপ সিদ্দিক। দেশটির পার্লামেন্ট নির্বাচনে রুশনারা আলী এবার পঞ্চমবারের মতো আর টিউলিপ সিদ্দিক চতুর্থবারের মতো লেবার পার্টির প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন। তারা ছাড়াও বাংলাদেশী বংশোদ্ভূত আফসানা বেগম ও রূপা হকও এবার একই দলের প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হয়েছেন। দীর্ঘ চৌদ্দ […]

বিস্তারিত পড়ুন

কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের আনন্দঘন ঈদ পূনর্মিলনী

আতিকুল ইসলাম: বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান। কমিউনিটির বিশিষ্টজনদের উপস্থিতিতে সোমবার (৮ জুলাই ২০২৪) বিকেলে ওয়েলফেয়ার সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারপার্সন মোহাম্মদ আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আসকর আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কার্ডিফ কাউন্টি কাউন্সিল লিডার […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও ভোটাধিকারের দাবিতে লন্ডনে মানববন্ধন

আমিনুল ইসলাম মুকুল: মানবাধিকার সংগঠন স্ট্যান্ড ফর বাংলদেশ, ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটস ও অনলাইন এক্টিভিষ্ট ফোরাম ইউকের যৌথ উদ্যোগে গত সোমবার (৮ জুলাই ২০২৪) ইস্ট লন্ডনের আলতাব আলী পার্কে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও ভোটাধিকারের দাবিতে লন্ডনেগণ সমাবেশ ও মানববন্ধন অনুষ্টিত হয়। ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটসের সভাপতি জাকের আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং স্ট্যান্ড ফর […]

বিস্তারিত পড়ুন

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীকে জামায়াত আমীরের অভিনন্দন

ব্রিটেনের লেবার পার্টির নেতা মি. কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ৮ জুলাই এক বিবৃতিতে তিনি এ অভিনন্দন জানান। বিবৃতিতে তিনি বলেন, “লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আমার ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাঁকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি আশা […]

বিস্তারিত পড়ুন