‘মোটরসাইকেলে করে আসা দুই জন সম্প্রতি ওসমান হাদির প্রচারণার টিমে যোগ দিয়েছিল’

যারা ওসমান হাদির ওপর গুলি চালিয়েছে তারা প্রায় দুই সপ্তাহ আগে তার প্রচারণার টিমে যোগ দিয়েছিল বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের একজন সদস্য। ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ ওসামা জানান, একটি মোটরসাইকেলে করে আসা দুইজনের মধ্যে থেকে একজন ওসমান হাদির ওপর গুলি চালায়। তার দাবি, “এই দুই জন প্রায় দুই সপ্তাহ আগে ওসমান হাদির প্রচারণার টিমে যোগ […]

বিস্তারিত পড়ুন

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে অগ্নিসংযোগ, পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথি

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেছে দুর্বত্তরা। এ সময় নিচতলার গোডাউনে থাকা বেশকিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। শনিবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে জেলা নির্বাচন অফিসে ঘটে এই ঘটনা। খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ ও নির্বাচন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রত্যক্ষদর্শী ও জেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, জেলা নির্বাচন অফিসের নিচতলায় […]

বিস্তারিত পড়ুন

ওসমান হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের আশ্বাস প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারকে তাঁর সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন। আজ শনিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওসমান হাদির ভাই আবু বকর সিদ্দীক, বোন মাসুমা এবং ইনকিলাব মঞ্চের তিন নেতা আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা ও মো. বোরহান উদ্দিন প্রধান […]

বিস্তারিত পড়ুন

ব্রিটিশ আর্মির দু‘টি আন্তর্জাতিক অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশী রিফাত

বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ক্যাডেট সাকিব আহসান রিফাত যুক্তরাজ্যের রয়্যাল মিলিটারি অ্যাকাডেমি স্যান্ডহার্স্ট (আরএমএএস) থেকে ইন্টারন্যাশনাল সোর্ড অব অনার এবং ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড- এই দুটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মান অর্জন করেছেন। শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) লন্ডনে অনুষ্ঠিত পাসিং-আউট অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করেন প্রিন্সেস অ্যান। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো অফিসার ক্যাডেট এই দুই আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হলেন। […]

বিস্তারিত পড়ুন

ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ

রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আহত ওসমান হাদীর সর্বোচ্চ […]

বিস্তারিত পড়ুন

দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার চাই : আমীরে জামায়াত

জুলাই যোদ্ধা ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। নিজের ভেরিফায়েড পোস্টে আমীরে জামায়াত বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ […]

বিস্তারিত পড়ুন

ওসমান হাদি গুলিবিদ্ধ, নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ইমার্জেন্সিতে তাঁর চিকিৎসা শুরু হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় গুলির ঘটনা ঘটে। দুপুর আড়াইটার পর গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তার বাম কানের নিচে গুলি লেগেছে বলে জানা গেছে।

বিস্তারিত পড়ুন

নির্বাচনে ৩টির বেশি আসনে প্রার্থী হওয়া যাবে না: ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন ব্যক্তি একই সময়ে তিনটির অধিক নির্বাচনী এলাকায় প্রার্থী হতে পারবেন না— এ মর্মে নির্বাচন কমিশন (ইসি) একটি পরিপত্র জারি করেছে। ইসি সচিবালয়ের উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১৩ক অনুচ্ছেদ অনুযায়ী কোন ব্যক্তি একই সময়ে তিনটির বেশি নির্বাচনী এলাকায় প্রার্থী হলে, তার সবগুলো মনোনয়নপত্র […]

বিস্তারিত পড়ুন

চরমোনাই পীর সাহেবের সাথে শামীম সাঈদীর ফুলেল শুভেচ্ছা

ভান্ডারিয়া বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে চরমোনাই পীর সাহেবের আগমন উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আল্লামা সাঈদী পুত্র আলহাজ্ব শামীম সাঈদী সৌজন্য সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

বিস্তারিত পড়ুন

চলে গেলেন সিএনসির উপদেষ্টা অর্থনীতিবিদ এম জহুরুল ইসলাম

সেন্টার ফর ন্যাশনাল কালচার (সিএনসি)’র অন্যতম উপদেষ্টা, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বি আই আই টি)-এর প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল, ইসলামিক ইকোনমিক রিসার্চ ব্যুরো (আইইআরবি)-সহ জাতীয় ও আন্তর্জাতিকভাবে অর্থনীতির ক্ষেত্রে ধীমান ও বরেণ্য ব্যক্তি মুহাম্মদ জহুরুল ইসলাম সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) মধ্যরাতে ঢাকার উত্তরায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লা-হি ওয়া ইন্না-ইলাইহি রা-জেউ’ন। ভিডিও: লেখক ও সংগঠক এম জহুরুল […]

বিস্তারিত পড়ুন