প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি – বিএনপি

মরিয়ম সুলতানা বিবিসি প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে- এনসিপি নেতা নাহিদ ইসলামের এই বক্তব্যে পাল্টা অভিযোগ করেছে বিএনপি। দলটি বলেছে, প্রশাসনের সাথে বৈষম্যবিরোধীদেরই সখ্যতা সবচেয়ে বেশি। বিএনপি নেতারা নাহিদ ইসলামের বক্তব্যকে ‘পলিটিক্যাল রেটরিক’ বা ‘রাজনৈতিক বাগাড়ম্বর’ বলেও বর্ণনা করেছেন। জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের দল জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের অনেক […]

বিস্তারিত পড়ুন

আওয়ামী লীগের পথ সুগম করছে কে, প্রশ্ন জুলকারনাইন সায়েরের

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে সম্প্রতি রাজধানীতে কয়েকটি ‘ঝটিকা মিছিল’ মিছিল করেছে। এতে আওয়ামী লীগসহ দলটির অঙ্গ সংগঠনের নেতকর্মীরাও অংশ নিয়েছেন। প্রকাশ্যে আওয়ামী লীগের এ ধরনের কর্মসূচি নিয়ে আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের খান। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে একটি […]

বিস্তারিত পড়ুন

আ. লীগের মিছিল বন্ধ করতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভবিষ্যতে আওয়ামী লীগের মিছিল নিয়ন্ত্রণ করতে না পারলে পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (১৯ এপ্রিল) সকালে রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শনকালে সাংবাদিকের এক প্রশ্নে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের মিছিলের বিষয়ে পুলিশের নিষ্ক্রিয়তার প্রশ্নে তিনি বলেন, দুজনকে এ্ররই মধ্যে আটক করা হয়েছে। ভবিষ্যতে […]

বিস্তারিত পড়ুন

বিশ হাজার ফুট উচ্চতায় বিএনপির পতাকা

নেপালের ২০,০৭৫ ফুট (বিশ হাজার পঁচাত্তর ফুট) উচ্চতায় অবস্থিত লবুচে ইস্ট পর্বতচূড়ায় বাংলাদেশের জাতীয়তাবাদী দল- বিএনপির পতাকা। ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক নেতা জাফার সাদেক বিএনপির পতাকা হাতে দাঁড়িয়ে আছেন। আত্মবিশ্বাস, সাহস, দেশ ও দলের প্রতি ভালোবাসা নিয়ে বিশ্বদরবারে তিনি তুলে ধরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পরিচয়।

বিস্তারিত পড়ুন

বাংলাদেশকে ‘নিরাপদ’ ঘোষণায় কঠিন হতে পারে ইউরোপে আশ্রয়

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সাতটি দেশকে ‘নিরাপদ’ হিসেবে চিহ্নিত করেছে, যার মাঝে বাংলাদেশের নামও রয়েছে। বাংলাদেশ ছাড়াও ছয়টি দেশের মধ্যে রয়েছে কসোভো, কলম্বিয়া, মিশর, ভারত, মরক্কো এবং তিউনিশিয়া। উদ্দেশ্য হিসেবে বলা হচ্ছে, এসব দেশ থেকে যাতে ইউরোপে আশ্রয়প্রার্থীদের আবেদন দ্রুত নিষ্পত্তি করা যায়। ইউরোপীয় কমিশনের দিক থেকে বলা হয়েছে, গত বছর সিদ্ধান্ত নেওয়া ‘অভিবাসন ও আশ্রয় […]

বিস্তারিত পড়ুন

জাতির প্রত্যাশা অনুযায়ী তিনটি ‘ম্যান্ডেটরি’ দাবি পূরণ হলেই নির্বাচন হতে পারে : ডা. শফিকুর রহমান

ইউরোপ সফর শেষে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, জাতির প্রত্যাশা অনুযায়ী তিনটি ‘ম্যান্ডেটরি’ (বাধ্যতামূলক) দাবি পূরণ হলেই আগামী রোজার আগে নির্বাচন হতে পারে। তিনি ব্যাখ্য করে বলেন, অনেক ত্যাগ এবং চেষ্টার বিনিময়ে যে পরিবেশ এসেছে, এই পরিবেশ তিনটা ম্যান্ডেটরি জিনিস দাবি করছে। দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কার। যারা নিহত […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানালো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল এ. চুলিক এবং অ্যান্ড্রু হেরাপের নেতৃত্বে বাংলাদেশ সফররত সে দেশের একটি প্রতিনিধিদল অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছেন। আজ বৃহস্পতিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এই সমর্থনের কথা জানান। এ সময় আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা করেন প্রতিনিধি […]

বিস্তারিত পড়ুন

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস

বিশ্বের একশ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের খ্যাতনামা সাময়িকী টাইম ম্যাগাজিন। ২০২৫ সালের এই তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ক্ষুদ্রঋণের ধারণা ও সামাজিক ব্যবসার ক্ষেত্রে বৈপ্লবিক অবদানের স্বীকৃতিস্বরূপ মঙ্গলবার (১৬ এপ্রিল) প্রকাশিত মর্যাদাপূর্ণ এই তালিকায় স্থান পেয়েছেন অধ্যাপক ইউনূস। টাইম ম্যাগাজিনে ড. ইউনূসকে নিয়ে লেখা মুখবন্ধে বলা হয়, […]

বিস্তারিত পড়ুন

তারেক রহমানকে নির্যাতনের দাবি করা ভাইরাল ভিডিওটি ভুয়া

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একটি কক্ষের সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন করা হয়েছে অভিযোগ করে সামাজিকমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। পনেরো সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, রশিতে ঝুলিয়ে রাখা এক ব্যক্তিকে নিচে নামানো হচ্ছে। কক্ষটিতে নির্যাতনের শিকার ব্যক্তিটি ছাড়াও আরও চারজন রয়েছেন। ফ্যাক্টচেক বার্তা সংস্থা ইউএনবির অনুসন্ধানে জানা যায়, ছবিটি ২০০৭ সালের ২৬ জানুয়ারি বগুড়ার একটি পুলিশ […]

বিস্তারিত পড়ুন

প্রায় ১৫ বছর পর ঢাকা ও ইসলামাবাদের এফওসি’র আয়োজন

প্রায় ১৫ বছর পর ঢাকা ও ইসলামাবাদের পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা ফরেন অফিস কনসাল্টেশন (এফওসি) অনুষ্ঠিত হয়। আজ সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন ‘পদ্মা’য় আয়োজিত এফওসিতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ তাদের নিজ নিজ পক্ষের নেতৃত্ব দেন। বৈঠককালে, উভয়পক্ষ দু’দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বিষয়সমূহের সামগ্রিক দিক বিশেষ করে বাণিজ্য […]

বিস্তারিত পড়ুন