গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ব্যারিস্টার আব্দুর রাজ্জাক

গুরুতর অসুস্থ হয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সাবেক রাজনীতিবিদ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক হাসপাতালে ভর্তি হয়েছেন। ২১ এপ্রিল, সোমবার সকালে তার একান্ত সহকারী আইনজীবী শিশির মনির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘স্যার গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। সবাই তার জন্য দোয়া করবেন।’ এ বিষয়ে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের ছেলে ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী বলেন, ‘বাবাকে ধানমন্ডির […]

বিস্তারিত পড়ুন

ঢাকায় ইইউভুক্ত দেশের ভিসা সেন্টার খোলার অনুরোধ করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ইউরোপীয় ইউনিয়নভুক্ত যেসব দেশের ভিসা ঢাকা থেকে ইস্যু করা হয় না, ইইউ রাষ্ট্রদূতকে সেসব দেশের জন্য ঢাকায় একটি ভিসা সেন্টার খোলার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। ২১ এপ্রিল, সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকলে মিলার সাক্ষাৎ করতে এলে তিনি এ অনুরোধ […]

বিস্তারিত পড়ুন

সম্প্রসারণবাদ, আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী গণজোয়ার সৃষ্টি করে মজলুম গাজাবাসীদের পাশে দাঁড়ানোর আহবান ইউকে জমিয়তের

ইউকে জমিয়তের প্রতিবাদ সমাবেশে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে মজলুম গাজাবাসীদের পাশে দাঁড়ানো আহবান জানানো হয়েছে। অনুষ্ঠানে বক্তরা বলেছেন সম্প্রসারণবাদ, আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী গণজোয়ার সৃষ্টি করে ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের অসহায় গাজাবাসীদের পাশে দাঁড়াতে হবে। জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ গ্রহন করেন। ইউকে জমিয়তের সভাপতি ডক্টর […]

বিস্তারিত পড়ুন

নারী বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট দেখে বিস্মিত আমীরে জামায়াত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন। তাদের সুপারিশকৃত রিপোর্ট দেখে বিস্মিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। নিজের ভেরিফাইড ফেইসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি বলেন, দেশে যখন নৈতিকতার অভাবে বিভিন্ন ধরনের সামাজিক এবং পারিবারিক সমস্যা দেখা দিচ্ছে, সেই প্রেক্ষাপটে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের […]

বিস্তারিত পড়ুন

আমদানি পণ্যে কিউআর কোড বাধ্যতামূলক করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

আমদানিকৃত পণ্যে কিউআর কোড ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে। জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ১০ আইনজীবী রিটটি দায়ের করেন। রিটে বাণিজ্য সচিব, অর্থ সচিব, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের প্রধান নিয়ন্ত্রক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান, বিএসটিআইয়ের মহাপরিচালকসহ ছয়জনকে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে। […]

বিস্তারিত পড়ুন

পুলিশকে চৌদ্দগোষ্ঠী খেয়ে ফেলার হুমকি ইনুর

মানবতাবিরোধী অপরাধের মামলায় হ্যান্ডকাফ পরানোয় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু পুলিশ সদস্যদের হুমকি দিয়ে বলেছেন, ‘তোদের চৌদ্দগোষ্ঠী খেয়ে ফেলব।’ এ ছাড়া পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান। রোববার (২০ এপ্রিল) সকালে প্রিজনভ্যান থেকে নামিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়ার সময় এ ঘটনা ঘটে। এ বিষয়ে ট্রাইব্যুনাল বলেছেন, যদি […]

বিস্তারিত পড়ুন

হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন নয় : ডা. শফিকুর রহমান

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেছেন, হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন নয়। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে নীলফামারীর জলঢাকা স্টেডিয়ামে জামায়াত আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভিডিও: https://youtu.be/VBzZKisrDSs?si=3U40Wv0Ze1HolmNO স্থানীয় মানুষের দাবির প্রতি সমর্থন জানিয়ে আমীরে জামায়াত বলেন, বর্ষা মওসুম আসলেই তিস্তাপারের মানুষ এই বলে আতঙ্কে থাকেন, কখন জানি ওপারের বন্যা […]

বিস্তারিত পড়ুন

বিএনপি সংস্কার প্রচেষ্টাকে সমর্থন করে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, তার দল অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কার উদ্যোগগুলোতে আন্তরিকভাবে সহযোগিতা করছে। রবিবার (২০ এপ্রিল) সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফার সংলাপে বিএনপি প্রতিনিধি দলের যোগ দেওয়ার আগে তিনি এ কথা বলেন। সালাহউদ্দিন বলেন, ‘আমরা সকল বিষয়ে স্বচ্ছতা, আন্তরিকতা এবং গুরুত্বের সঙ্গে সংস্কার উদ্যোগগুলোতে সহযোগিতা করছি।’ […]

বিস্তারিত পড়ুন

আ.লীগ জনগণকে বিভ্রান্ত করতে আলাউদ্দিন জিহাদির মিথ্যা বক্তব্য ছড়াচ্ছে : প্রধান উপদেষ্টার প্রেস উইং

দেশে অস্থিতিশীলতা তৈরি ও জনগণকে বিভ্রান্ত করতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্পর্কে মুফতি আলাউদ্দিন জিহাদির দেয়া মিথ্যা বক্তব্য ছড়াচ্ছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতা-কর্মীরা। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আজ এক বিবৃতিতে এ দাবি করা হয়। সিএ প্রেস উইং ফ্যাক্টস’ নামক ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি মুফতি আলাউদ্দিন জিহাদি নামে এক বক্তা […]

বিস্তারিত পড়ুন

অন্তর্বর্তীকালীন সরকার দেশের ইতিহাসে ‘সেরা নির্বাচন’ আয়োজন করবে : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফআরইএল)-কে আশ্বস্ত করেছেন। গত বৃহস্পতিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এএনএফআরইএল এর একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই যে, এই নির্বাচন হবে […]

বিস্তারিত পড়ুন