আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো চাঁদপুর জেলা সমিতি যুক্তরাজ্যের কার্যনির্বাহী কমিটির সভা

চাঁদপুর জেলা সমিতি যুক্তরাজ্যের ২০২৫–২০২৭ কার্যনির্বাহী কমিটির প্রথম আনুষ্ঠানিক সভা লন্ডনের ইফেস গৌর্মে অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের আগামী দুই বছরের কর্মকৌশল নির্ধারণ এবং সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ব্যাপক পর্যালোচনা করা হয়। সভায় নবগঠিত কমিটির সকল সদস্যকে স্বাগত জানান সংগঠনের সভাপতি মোঃ জসীম উদ্দিন। তিনি চাঁদপুর জেলা সমিতি যুক্তরাজ্যের মাধ্যমে জন্মভূমির উন্নয়ন, […]

বিস্তারিত পড়ুন

টাওয়ার হ্যামলেটস টাউন হলে শুরু হয়েছে বাংলাদেশ হেরিটেজ উইকএন্ড ও ট্রেড ফেয়ার ২০২৫

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের টাউন হলে বাংলাদেশ হেরিটেজ উইকএন্ড এন্ড ট্রেড ফেয়ার ২০২৫ শুরু হয়েছে, যার মধ্য দিয়ে প্রবাসী কমিউনিটিকে কেন্দ্রবিন্দুতে রেখে সংস্কৃতি, ঐতিহ্য এবং অর্থনৈতিক সহযোগিতার এক অনন্য উদ্যোগের সূচনা হলো। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান যৌথভাবে শনিবার দুপুরে এই কর্মসূচি উদ্বোধন করেন। এসময় ব্যারোনেস পোলা মঞ্জিলা […]

বিস্তারিত পড়ুন

ব্রিটিশ আর্মির দু‘টি আন্তর্জাতিক অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশী রিফাত

বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ক্যাডেট সাকিব আহসান রিফাত যুক্তরাজ্যের রয়্যাল মিলিটারি অ্যাকাডেমি স্যান্ডহার্স্ট (আরএমএএস) থেকে ইন্টারন্যাশনাল সোর্ড অব অনার এবং ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড- এই দুটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মান অর্জন করেছেন। শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) লন্ডনে অনুষ্ঠিত পাসিং-আউট অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করেন প্রিন্সেস অ্যান। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো অফিসার ক্যাডেট এই দুই আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হলেন। […]

বিস্তারিত পড়ুন

চলতি বছরে ৩০ নভেম্বর পর্যন্ত জনশক্তি রপ্তানি ১০ লক্ষাধিক

এ বছর বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান সন্তোষজনক অবস্থানে রয়েছে। গত ১ জানুয়ারি থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ মোট ১০ লাখ ১১ হাজার ৮৮২ জন জনশক্তি রপ্তানি করেছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) জানিয়েছে, গত ১১ মাসে ১০ লাখ ১১ হাজার ৮৮২ জন বাংলাদেশি নাগরিক কাজের জন্য বিদেশে গেছেন। এর আগে ২০২৪ সালে ১০ লাখ ১১ […]

বিস্তারিত পড়ুন

আসুন, দুর্নীতিমুক্ত জনবান্ধব নতুন বাংলাদেশ গড়ে তুলি : ডা. শফিকুর রহমান

৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে বলেছেন, আসুন, দুর্নীতিমুক্ত জনবান্ধব নতুন বাংলাদেশ গড়ে তুলি। ভিডিও নিউজ : https://www.facebook.com/reel/1356675535481743 এক বিবৃতিতে আমীরে জামায়াত বলেন, “জাতীয় জীবনের প্রতিটি স্তরে দুর্নীতি নামের মহামারী আমাদের সম্ভাবনাকে গ্রাস করে নিচ্ছে। জনগণের অধিকার লঙ্ঘন, প্রশাসনের অকার্যকারিতা, রাষ্ট্রীয় সম্পদের লুণ্ঠন এবং সামাজিক […]

বিস্তারিত পড়ুন

মতবিনিময় সভায় সিলেটের উন্নয়ন পরিকল্পনা ও প্রবাসীদের সমস্যা লাঘবে প্রাণান্ত প্রয়াসের কথা জানালেন মাওলানা হাবিবুর রহমান

সিলেট-১ (নগর ও সদর) উন্নয়ন ফোরাম, ইউকের আয়োজনে সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) বিকেলে সিলেট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমানের সাথে “প্রবাসী মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়। এতে গ্রেট বৃটেনের বিভিন্ন শহর থেকে সিলেটের অধিবাসী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন। ভার্চুয়ালি আলোচনায় আরো অংশ নেন সিলেট-১ আসন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ড. […]

বিস্তারিত পড়ুন

ব্যারিস্টার ফুয়াদের উপর হামলা ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ : মজিবুর রহমান মঞ্জু

বরিশালের মীরগঞ্জে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ওপর হামলাকে ফ্যাসিবাদী চরিত্রের নগ্ন বহিঃপ্রকাশ বলে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। আজ রবিবার (৭ ডিসেম্বর ২০২৫) রাজধানীর পল্টন মোড়ে এক প্রতিবাদী বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি একথা বলেন। মজিবুর রহমান মঞ্জু বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক ভিন্নমত দমনে এ ধরনের সন্ত্রাসী হামলা […]

বিস্তারিত পড়ুন

নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি

আগামী সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ রোববার (৭ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের (ইসি) কমিশনারগণ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে নির্বাচন আয়োজনের অগ্রগতি সম্পর্কে জানান। বৈঠকে নির্বাচন কমিশনার […]

বিস্তারিত পড়ুন

নতুন বাংলাদেশ গড়ার অভিযাত্রায় প্রবাসী বাংলাদেশিদের ভোটার হওয়ার আহবান জানালেন মিয়া গোলাম পরওয়ার

বৃটেনের লুটন শহরে এক বিশাল সুধী সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নতুন বাংলাদেশ গড়ার অভিযাত্রায় প্রবাসী বাংলাদেশিদের ভোটার হওয়ার আহবান জানিয়ে বলেছেন, প্রবাসীদের ভোটাধিকার আদায়ে জামায়াত সর্বত্র সর্বোচ্চ ভূমিকা রেখেছে। তিনি আরো বলেন, একটি জাতির মোরালিটি যখন নষ্ট হয়ে যায় তখন সেগুলো জিইয়ে রেখে কাঠামোগত ও মূল পরিবর্তন করা যায় না। […]

বিস্তারিত পড়ুন

বিবিসিসিআই’র আড়ম্বরপূর্ণ বার্ষিক সাধারণ সভা ও সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান

ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) বার্ষিক সাধারণ সভা ও সম্মাননা অ্যাওয়ার্ড অনুষ্ঠান ছিল বেশ আড়ম্বরপূর্ণ ও প্রাণবন্ত। বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) ইস্ট লন্ডনের আইভি ভেন্যুতে বিবিসিসিআই প্রেডিডেন্ট রফিক হায়দারের সভাপতিত্বে ও ডিরেক্টর জেনারেল ব্যারিস্টার দেওয়ান মেহেদীর পরিচালনায় এজিএম অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ওয়াহীদ সিরাজী। বার্ষিক সাধারণ সভায় সংগঠনের […]

বিস্তারিত পড়ুন