আফগানিস্তান, পাকিস্তান, ভারতে বন্যায় মৃত শতাধিক

আফগানিস্তানের লোগার অঞ্চলে অস্বাভাবিক বৃষ্টির পর শুরু হয়েছে প্রবল বন্যা। ভেসেছে পাকিস্তান। উত্তর ভারতেও বন্যা। তিন দেশে বন্যায় শতাধিক মানুষ মারা গেছেন। বহু মানুষ নিখোঁজ। গৃহপালিত পশুর বিপুল ক্ষতি হয়েছে। গত সপ্তাহেই উত্তর আফগানিস্তানে প্রবল বৃষ্টির পর ফ্ল্যাশ ফ্লাড হয়। সেখানে অন্ততপক্ষে ৩১ জন মারা গেছেন। পশ্চিম আফগানিস্তানের লোগারে বন্যায় অন্ততপক্ষে ২০ জন মারা গেছেন। […]

বিস্তারিত পড়ুন

সম্পদের হিসেব দিলেন ইমরান খান

পিটিআই চেয়ারম্যান ইমরান খান নিজের এবং তার স্ত্রী বুশরা বিবির সম্পদের হিসেব দিয়েছেন। ফয়সালাবাদে ১০৮ নাম্বার আসন থেকে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্রে সমস্ত সম্পদের হিসেব দিয়েছেন তিনি। পাকিস্তানের নির্বাচন কমিশনকে (ইসিপি) ইমরান খান তার সম্পদের বিস্তারিত বিবরণ দিয়েছেন। তার সম্পদের মোট মূল্য ৩০৪.২ মিলিয়ন রুপির বেশি। সম্পদের হিসেবে তিনি ভাক্কর জেলায় উত্তরাধিকারসূত্রে পাওয়া দুটি […]

বিস্তারিত পড়ুন

চীনা হুঁশিয়ারির মধ্যেই তাইওয়ান অবতরণ করেছেন পেলোসি

চীনা কঠোর হুঁশিয়ারির মধ্যেই তাইওয়ান অবতরণ করেছেন মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি। মঙ্গলবার রাতে পেলোসি তাইপেতে অবতরণ করেন। এটি চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভয়াবহ সঙ্কট সৃষ্টি করতে পারে। তাইওয়ানে অবতরণের পর পরই টুইটারে এক পোস্টে ন্যান্সি পেলোসি লিখেছেন, তার প্রতিনিধিদলের সফর ‘তাইওয়ানের প্রাণবন্ত গণতন্ত্রকে সমর্থন করার জন্য আমেরিকার অটুট প্রতিশ্রুতিকে সম্মানিত করেছে।’ তিনি বলেন, ‘তাইওয়ানের দু’কোটি […]

বিস্তারিত পড়ুন

জেনারেলসহ নিখোঁজ পাকিস্তানের সামরিক হেলিকপ্টারের সবাই নিহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ১ আগস্ট, সোমবার বন্যার ত্রাণ অভিযান চলাকালে দেশটির এক জেনারেলসহ ছয়জন অফিসারের সামরিক হেলিকপ্টার নিখোঁজ হয়। ওই হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ওই হেলিকপ্টারের কোন আরোহী আর বেঁচে নেই। ওই অঞ্চলে আবহাওয়া খারাপ ছিল। সেনা অফিসারদের নিয়ে যাওয়া হেলিকপ্টারের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ […]

বিস্তারিত পড়ুন

আসামে সমস্যা আড়াল করতে ‘জেহাদি’ ইস্যু খুঁচিয়ে তোলা হয়েছে – বিধায়ক আমিনুল ইসলাম

ভারতে বিজেপিশাসিত অসমে এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলাম রাজ্য সরকারের সমালোচনা করে বলেছেন, রাজ্যে বিভিন্ন সমস্যা থেকে দৃষ্টি ঘোরাতে ‘জেহাদি’ ইস্যু খুঁচিয়ে তোলা হয়েছে। অসমের মরিগাঁও জেলার মৈরাবাড়ির জামিউল হুদা নামে কওমি মাদ্রাসার শিক্ষক এবং ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি মুস্তাফাকে জেহাদি কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি গ্রেফতার করা হয়েছে। এরপর ওই মাদ্রাসাটিকে ‘সিল’ করে দেওয়া […]

বিস্তারিত পড়ুন

তাসখন্দ সম্মেলনে তালিবানের সাথে ৩০ দেশের যোগাযোগ

গত আগস্টে ক্ষমতা দখলের পর তালিবানের অংশগ্রহণে সম্ভবত সবচেয়ে বড় বহুপাক্ষিক অনুষ্ঠানে কাবুলের কর্মকর্তাদের বেশ সাহসী এবং দৃঢ়প্রতিজ্ঞ বলে মনে হচ্ছিল। মধ্য এশিয়ার কূটনীতিকরা ভিওএ-কে বলেছেন, তালিবান ভালভাবে প্রস্তুত এবং আত্মবিশ্বাসী ছিল, অনুষ্ঠানটির উপর প্রতিবেদন প্রস্তুতকারী সংবাদদাতারাও তা লক্ষ্য করেছেন। সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, তালিবান নেতৃত্বাধীন আফগানিস্তান ব্যবসার জন্য উন্মুক্ত। তিনি বলেন, […]

বিস্তারিত পড়ুন

রাশিয়ার প্রধান হুমকি যুক্তরাষ্ট্র: পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ নৌবাহিনীর মহড়া অবলোকন করাকালে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার ‘প্রধান হুমকি’ হিসেবে মন্তব্য করেছেন। ৩১ জুলাই, রোববার দেশটির নৌবাহিনী দিবসে তিনি এই মন্তব্য করেন। রাশিয়ার পূর্বেকার রাজধানী সেন্ট পিটার্সবার্গে নৌবাহিনী দিবসের বক্তৃতায় শক্তিশালী নৌশক্তি গড়ে তোলায় আধুনিক রাশিয়ার রূপকার পিটার দ্য গ্রেটের প্রশংসা করেন প্রেসিডেন্ট পুতিন। এসময় তিনি যুক্তরাষ্ট্রকে প্রধান হুমকি হিসেবে উল্লেখ […]

বিস্তারিত পড়ুন

পুত্রসহ পাকিস্তানের প্রধানমন্ত্রীকে তলব

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও তার ছেলে হামজা শেহবাজকে শনিবার (৩০ জুলাই) দেশটির এক বিশেষ আদালত তলব করেছেন। ১৬ বিলিয়ন রুপি পাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেছিল পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা। এজন্য আগামী ৭ সেপ্টেম্বর দেশটির আদালত তাদের হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) ২০২০ সালের নভেম্বরে দুর্নীতি প্রতিরোধ আইন ও অ্যান্টি […]

বিস্তারিত পড়ুন

মাজারির রুলিং বাতিল, ইলাহি এখন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী

পাকিস্তানের সুপ্রিম কোর্ট পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী পদে চৌধুরী পারভেজ ইলাহির নাম ঘোষণা করেছে। এর ফলে হামজা শাহবাজের মুখ্যমন্ত্রিত্বের অবসান ঘটল। পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বানদিয়ালের নেত্বত্ব তিন সদস্যের বেঞ্চ মঙ্গলবার এই রায় ঘোষণা করেন। এর মাধ্যমে গত কয়েক দিন ধরে চলা উত্তেজনাকর পরিস্থিতির অবসান হলো। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলের হাতে আবার পাঞ্জাবের নেতৃত্ব […]

বিস্তারিত পড়ুন

স্হানীয় কাউন্সিলর থেকে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

ভারতের ওড়িশা রাজ্যের একটি জেলার একজন সাধারণ কাউন্সিলর হিসেবে রাজনৈতিক জীবন শুরু করা দ্রৌপদী মুর্মু ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে ইতিহাসের অংশ হয়ে গেছেন। সরকারি দপ্তরে করণিক, স্কুল শিক্ষিকা, কাউন্সিলর, বিধায়ক, মন্ত্রী, রাজ্যপাল থেকে ভারতের রাষ্ট্রপতি ভবন ‘রাইসিনা হিল’-এর পথযাত্রায় শেষ পর্যন্ত প্রতিপক্ষ যশবন্ত সিনহাকে পরাজিত করে নিজের কর্মজীবনের একটা বৃত্ত পূরণ করলেন দ্রৌপদী। সাঁওতাল পরিবারে […]

বিস্তারিত পড়ুন