বিশ্বময় ভাইরাল ট্রাম্প-জেলেনস্কির উত্তপ্ত বাক্যবিনিময়

সাঈদ চৌধুরী : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের উত্তপ্ত বাক্যবিনিময় বিশ্বময় আলোচনার বিষয়ে পরিনত হয়েছে। হোয়াইট হাউসে বসে কোন মার্কিন প্রেসিডেন্টের সাথে কড়া ভাষায় পাল্টা জবাব দেয়ার নজির স্থাপন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এসময় জেলেনস্কির বডি ল্যাংগুয়েজ (শারীরিক ভাষা) ছিল বলিষ্ঠ। ট্রাম্পের সঙ্গে তীব্র কথাকাটাকাটি করেছেন তিনি। উভয়পক্ষ একে-অন্যের দিকে আঙ্গুল তুলে […]

বিস্তারিত পড়ুন

যুক্তরাজ্যে রাজকীয় অভ্যর্থনা ও পূর্ণ সমর্থন পাচ্ছেন জেলেনস্কি

হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ভর্ৎসনার শিকার হওয়ার পর এবার যুক্তরাজ্যে রাজকীয় অভ্যর্থনা পাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাকে পূর্ণ সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। শনিবার স্টারমারের সঙ্গে বৈঠক হয়েছে তার। আজ রবিবার (২ মার্চ) স্যান্ডরিংহামে তার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন ব্রিটিশ রাজা চার্লস। স্টারমারের কার্যালয়ের […]

বিস্তারিত পড়ুন

ট্রাম্প ও ভ্যান্সের সাথে বাগবিতণ্ডার পর হোয়াইট হাউজ ছাড়লেন জেলেনস্কি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে হোয়াইট হাউজে ওভাল অফিসের বৈঠকে সংবাদ মাধ্যমের সামনেই বাগবিতণ্ডায় জড়িয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর জের ধরে মি. জেলেনস্কিকে হোয়াইট হাউজ থেকে চলে যেতে বলা হয় এবং পূর্ব নির্ধারিত যৌথ সংবাদ সম্মেলন বাতিল করা হয়। মি. ট্রাম্প কথা কাটাকাটির সময় জেলেনস্কিকে কৃতজ্ঞ হওয়ার জন্য বলেন […]

বিস্তারিত পড়ুন

ইউক্রেন নিয়ে ট্রাম্প-স্টারমার আলোচনা ‘কঠিন ও ফলপ্রসূ’

বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে ট্রাম্পের। শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা হওয়ার কথা। বৃহস্পতিবার বৈঠকের পর যুগ্ম সাংবাদিক বৈঠক করেছেন ট্রাম্প ও স্টারমার। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার সেখানে বলেছেন, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। আলোচনায় যুদ্ধ বন্ধের কৌশল নিয়ে কথা হয়েছে। একটি ‘কঠিন ও ফলপ্রসূ’ রাস্তার […]

বিস্তারিত পড়ুন

জার্মানির নির্বাচনে রক্ষণশীলদের জয়, কট্টর ডানপন্থীরা দ্বিতীয় অবস্থানে

ফ্রিডরিখ মেৎস-এর রক্ষণশীলরা জার্মানির নির্বাচনে জয়লাভ করেছে। তবে প্রতিদ্বন্দ্বী দলগুলোর চেয়ে এগিয়ে থাকলেও তারা তাদের প্রত্যাশিত ৩০ শতাংশের চেয়েও কম ভোট পেয়েছে। জয়ের পর উল্লাসরত সমর্থকদের উদ্দেশ্যে মি. মেৎস বলেছেন তিনি তার অর্পিত দায়িত্ব সম্পর্কে সচেতন। “চলুন আজ রাত উদযাপন করি এবং সকালে আমরা কাজে যাবো,” তিনি বলেছেন। এই নির্বাচনে আরেকটি জয়ী পক্ষ হলো কট্টর […]

বিস্তারিত পড়ুন

মুখোমুখি বসবেন ট্রাম্প-পুতিন, চলছে প্রস্তুতি

ফোনালাপ পর্ব শেষে এবার মুখোমুখি বসতে চলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ায় তার সমকক্ষ ভ্লাদিমির পুতিন। বিশ্বের আলোচিত এই দুই রাষ্ট্রনেতার বৈঠকের প্রস্তুতি চলছে। এই বৈঠকের মাধ্যমে ইউক্রেন যুদ্ধ নিয়ে গেল তিন বছর ধরে চলা মার্কিন নীতিতে বড় পরিবর্তন আসতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এই তথ্য নিশ্চিত করেছেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। পুতিন-ট্রাম্পের […]

বিস্তারিত পড়ুন

ইউক্রেন যুদ্ধ বন্ধে স্টারমার ও ম্যাক্রঁ ‘কিছুই করেননি’, বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ইউক্রেন যুদ্ধ অবসানে ‘কিছুই করেননি’। তাদের দুজনেরই আগামী সপ্তাহে হোয়াইট হাউজে যাওয়ার কথা রয়েছে। মি. ট্রাম্প এও বলেছেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির হাতে শান্তি আলোচনার জন্য ‘কোনো কার্ড’ নেই। “আমি তাকে বৈঠকগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ মনে করি না,” বলেছেন তিনি। […]

বিস্তারিত পড়ুন

ট্রাম্প বললেন জেলেনস্কি স্বৈরাচারী, সমালোচনায় ইউরোপ

ডনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কির দ্বৈরথে ইউক্রেনের পাশে দাঁড়ালো জার্মানি, যুক্তরাজ্য, সুইডেনের মতো ইউরোপের দেশগুলি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রাশিয়ার দেয়া ভুয়া তথ্যের মধ্যেই থাকছেন। এরপরই জেলেনস্কির কড়া সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেছেন, জেলেনস্কি একজন ডিক্টেটর বা স্বৈরাচারী। এরপর দুই নেতার মধ্যে বিরোধ রীতিমতো তীব্র হয়েছে। ট্রাম্পের মন্তব্য মেনে […]

বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রের হাত ধরেই কী ইউক্রেন জয়ের পথে রাশিয়া?

হয়ত এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিল রাশিয়া! ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ‘যুদ্ধ বন্ধে আলোচনায় বসতে রাজি তিনি।’ যার সূত্র ধরে দুই প্রেসিডেন্টের দীর্ঘ ফোনালাপ এবং অবশেষে সৌদি আরবের রিয়াদে উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক। ২০২২ সালে রুশ-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর প্রায় হাজারখানেক নিষেধাজ্ঞা সত্ত্বেও টলানো যায়নি যে […]

বিস্তারিত পড়ুন

ট্রাম্প কেন সৌদি আরবে পুতিনের সাথে দেখা করার কথা বললেন?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন যে ইউক্রেন যুদ্ধ বন্ধের পথ খোঁজার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সৌদি আরবে বৈঠক করতে পারেন তিনি। এরপর অনেকের মনেই প্রশ্ন এসেছে, যে তিনি কেন এমন একটি গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলনের সম্ভাব্য স্থান হিসেবে উপসাগরীয় দেশটিকে বেছে নিলেন। তিনি বৈঠকের নির্দিষ্ট তারিখ জানাননি, তবে এটি শিগগিরই হতে পারে বলে […]

বিস্তারিত পড়ুন