বাংলাদেশ থেকে বৈধ পথে আরও কর্মী নিতে আগ্রহী ইতালি

বাংলাদেশ থেকে বৈধ পথে আরও বেশি হারে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী নিতে আগ্রহী ইতালি। কারণ, বাংলাদেশের শ্রমিকরা খুব পরিশ্রমী ও দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে অন্য দেশের ভিসা নিয়ে সাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার প্রবণতাকে তারা সম্পূর্ণরূপে নিরুৎসাহিত করেছে। ৫ মে, সোমবার বিকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইতালি ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক […]

বিস্তারিত পড়ুন

দ্বৈত নাগরিকত্ব সনদের আবেদন শতভাগ অনলাইনে

শতভাগ অনলাইনে ‘দ্বৈত নাগরিকত্ব সনদ’ -এর আবেদন গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদেশস্থ বাংলাদেশ দূতাবাস/মিশনে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বৈত নাগরিকত্বের আবেদন আগামী ১৫ মে ২০২৫ তারিখ থেকে সরাসরি হার্ডকপিতে (অফলাইনে) গ্রহণ করা হবে না। সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং দ্রুততমসময়ে সেবা প্রদানের […]

বিস্তারিত পড়ুন

তেহরানে পালিত হলো বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস

তেহরানের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে পালিত হলো বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস। ২৯ এপ্রিল সন্ধ্যায় ইরানের রাজধানী শহর তেহরানের অভিজাত হোটেল ‘পারসিয়ান আজাদি’র অত্যাধুনিক লবিতে অনুষ্ঠিত হয় ওই চমৎকার আয়োজন। তেহরানে বাংলাদেশের রাষ্ট্রদূত চৌধুরী মঞ্জুরুল করিম খান এবং তাঁর সহধর্মিনী ফারজানা নাসরিনের আমন্ত্রণে আনন্দমুখর ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শতশত অতিথি। প্রধান অতিথি ছিলেন ইরানের খনিজ সম্পদ, […]

বিস্তারিত পড়ুন

কানাডা ‘নিজের শর্তেই’ ট্রাম্পকে মোকাবেলা করবে

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে যথাযথ সম্মান প্রাপ্য এবং তারা কেবল নিজেদের শর্তেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বাণিজ্য ও নিরাপত্তা আলোচনায় যাবে। বিবিসিকে তিনি বলেছেন, কানাডার সার্বভৌমত্বকে সম্মান করে যখন ‘কোন সিরিয়াস আলোচনা হবে’ তখনি তিনি কেবল ওয়াশিংটন সফর করবেন। কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, নির্বাচনের ফলাফলের পর মার্ক কার্নি ও […]

বিস্তারিত পড়ুন

কানাডায় নির্বাচনে জয়ী প্রধানমন্ত্রী মার্ক কার্নির দল লিবারেল পার্টি

কানাডার ৪৫তম জাতীয় নির্বাচনের জয় লাভ করেছে প্রধানমন্ত্রী মার্ক কার্নির দল লিবারেল পার্টি। জয় লাভের পর তিনি তার সমর্থকদের উদ্দেশে বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প আমাদেরকে বিভক্ত করার চেষ্টা করছেন যাতে আমেরিকা আমাদের দখল করতে পারে। কিন্তু এটা কখনোই ঘটবে না।” মার্ক কার্নি তার বক্তব্যে উল্লেখ করেন, সামনে অনেক চ্যালেন্স থাকলেও কানাডাবাসীর ওপর তার বিশ্বাস আছে। “কারণ […]

বিস্তারিত পড়ুন

মেধাসম্পদের সর্বোত্তম ব্যবহারের তাগিদ দিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনুস

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মেধাসম্পদের সর্বোত্তম ব্যবহার ও মেধাস্বত্ব সংরক্ষণে সকলকে উদ্যোগী হতে হবে। তিনি বলেন, বৈশ্বিক সৃজনশীল প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার প্রয়োজনে দেশে শক্তিশালী উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তুলতে সবাই কার্যকর অবদান রাখবেন-এ প্রত্যাশা করি। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বিশ্ব মেধাসম্পদ দিবস উপলক্ষ্যে এক বাণীতে এসব কথা […]

বিস্তারিত পড়ুন

অবৈধ অভিবাসন রোধে সহযোগিতা করবে ইতালিঃ স্বরাষ্ট্র উপদেষ্টা

অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ এবং বাংলাদেশ পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে ইতালি সহযোগিতা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। উপদেষ্টার সঙ্গে আজ ২৪ এপ্রিল, বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো সাক্ষাৎকালে এ কথা জানান। সাক্ষাৎকালে আগামী ০৫-০৬ মে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রী ম্যাতো […]

বিস্তারিত পড়ুন

‘সবচেয়ে সুখী’ দেশ ফিনল্যান্ডে সুখের সংজ্ঞা কী?

টিম বার্ডবিবিসি জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে (বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায়) আরও একবার শীর্ষে রয়েছে ফিনল্যান্ড। এই নিয়ে টানা আটবার ওই শিরোপা অর্জন করেছে তারা। কিন্তু কী আছে দেশটিতে, সুখ বলতে কী বোঝেন সেখানকার মানুষেরা? গত মার্চে প্রকাশিত হয় সুখ বিষয়ক জাতিসংঘের এই প্রতিবেদন। অনেকের চোখে বিস্ময় তৈরি করে দিয়ে টানা অষ্টমবারের মতো এই তালিকার […]

বিস্তারিত পড়ুন

বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’!

পলাতক পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল)। গত ১০ এপ্রিল রেড নোটিশ জারি করা হলেও তা প্রকাশ্যে আসে ২২ এপ্রিল, মঙ্গলবার। ‘রেড নোটিশ’ এর বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর। তবে ইন্টারপোলের নিজস্ব ওয়েবপেইজে রেড নোটিশের তালিকায় বেনজীর আহমেদের নাম […]

বিস্তারিত পড়ুন

বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধের আশঙ্কা: জাতিসংঘ

সাইবার স্ক্যাম বা কেলেংকারির আশঙ্কা করছেন বিশেষজ্ঞেরা। এই স্ক্যাম ছড়াতে পারে আফ্রিকা এবং ইউরোপে। সোমবার জাতিসংঘ একটি রিপোর্ট প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, এশিয়ায় একটি কয়েক বিলিয়ন ডলারের স্ক্যাম সিন্ডিকেট গড়ে উঠেছে। রীতিমতো পরিকল্পনা করে তারা সাইবার অপরাধ সংগঠিত করছে। গোটা এশিয়াজুড়ে এই চক্র সক্রিয়। এবার তারা আফ্রিকা, ইউরোপ এবং অ্যামেরিকাতেও জাল বিস্তারের চেষ্টা চালাচ্ছে। […]

বিস্তারিত পড়ুন