যেকোনো উসকানির মুখে ধীর ও শান্ত থাকতে দেশবাসীর প্রতি তারেক রহমানের আহ্বান

যেকোনো উসকানির মুখে ধীর ও শান্ত থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর পূর্বাচলে ৩০০ ফিটে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে প্রিয় জন্মভূমিতে ফিরে ঐতিহাসিক ভাষণে তারেক রহমান বলেন, যেসব জাতীয় নেতারা এ মঞ্চে আছেন; যারা মঞ্চের বাইরে আছেন; আমরা সবাই মিলে এ দেশকে […]

বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে গণপিটুনিতে নিহতের ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়: অন্তর্বর্তী সরকারের বিবৃতি

রাজবাড়ীর পাংশা থানাধীন এলাকায় বুধবার রাতে গণপিটুনিতে একজন নিহত হওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়ে উদ্বেগ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকার বলেছে, প্রাথমিক তদন্ত ও পুলিশের তথ্য অনুযায়ী ঘটনাটি কোনোভাবেই সাম্প্রদায়িক হামলা নয়। আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, রাজবাড়ীর পাংশা থানাধীন এলাকায় বুধবার রাতে সংঘটিত […]

বিস্তারিত পড়ুন

ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি সংগ্রামে ইত্তেফাক ছিল জনমতের বাতিঘর

দৈনিক ইত্তেফাক গণমানুষের পক্ষে, সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠায় এবং শোষণ-বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক দৃঢ় স্বাতন্ত্র্যবোধ নিয়ে যাত্রা শুরু করেছিল, যা এখনো চলমান। একই সাথে বাংলাদেশের সাংবাদিকতার প্রবাদতুল্য ব্যক্তিত্ব ইত্তেফাকের প্রতিষ্ঠাতা নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার আপোসহীন ও জনমুখী প্রয়াস সর্বজন স্বীকৃত। ভাষা আন্দোলন, ৬-দফা, গণঅভ্যুত্থান থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি সংগ্রামে এটি ছিল জনমতের […]

বিস্তারিত পড়ুন

ওসমান হাদী, এক অনন্য লড়াকু : জাকির আবু জাফর

তোমাকে স্যালুট হে ওসমান হাদী তোমাকে অভিবাদন, তোমাকে সশ্রদ্ধ সালাম, কৃতজ্ঞচিত্তে তোমাকে জানাই অনন্ত সম্মান ক্ষোভে ধূমায়িত বাংলাদেশ থেকে তোমাকে বিপ্লবী অভিনন্দন তুমি ঝাঁকিয়ে জাগিয়ে দিলে বাংলাদেশ! তোমার অনন্তযাত্রা এতটা বর্ণাঢ্য হবে কে জানতো তোমার জান্নাত প্রার্থনায় ঊর্ধ্বমূখী হবে এত হাত কে জানতো কে জানতো তোমার অন্তিম প্রার্থনায় ভিজে উঠবে- এত এত চোখ তোমার খাটিয়া […]

বিস্তারিত পড়ুন

আধিপত্যবাদী আগ্রাসী শক্তির বিরুদ্ধে কথা বলায় দুনিয়া থেকে সরিয়ে দেয়া হয়েছে আমাদের হাদিকে : ড. আবদুর রব

শহিদ শরীফ ওসমান হাদি বাংলাদেশকে এমন একটি আত্মমর্যাদাশীল, শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন—যেখানে কোনো আধিপত্যবাদী শক্তি আগ্রাসনের সাহস পাবে না। এই চেতনা জাগ্রত করায় তাঁকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। রোববার (২১ ডিসেম্বর ২০২৫) আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে ভারতীয় […]

বিস্তারিত পড়ুন

সামাজিক মাধ্যমের নিয়ম দেখিয়ে অনেকের ভিসা প্রত্যাখ্যান করলো যুক্তরাষ্ট্র

জর্জ রাইট বিবিসি সামাজিক মাধ্যমের কর্মকাণ্ডের কারণে ইউরোপীয় ইউনিয়নের একজন সাবেক কমিশনার সহ পাঁচজনের ভিসা প্রত্যাখ্যান করার কথা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মার্কিন কর্তৃপক্ষ বলছে, দেশটির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি, মতামতকে দমন করতে “বাধ্য” করার চেষ্টা করেছিল এই মৌলবাদি ব্যাক্তিরা। “এই উগ্রপন্থী কর্মী এবং অস্ত্রধারী এনজিওগুলোর বিরুদ্ধে অনেক বিদেশি রাষ্ট্র কঠোর বিধিনিষেধের ব্যবস্থা গ্রহণ […]

বিস্তারিত পড়ুন

নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

বাংলাদেশের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বুধবার (২৪ ডিসেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সম্পর্কিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদের (১) দফার ক্ষমতাবলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান […]

বিস্তারিত পড়ুন

ঢাকা-সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ একনেকে ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ ঢাকা-সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ-সহ ৪৬ হাজার ৪১৯ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ২২টি প্রকল্প অনুমোদন দিয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩০ হাজার ৪৮২ কোটি ৪৯ লাখ টাকা, প্রকল্প ঋণ ১ হাজার ৬৮৯ কোটি ৬১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৪ হাজার ২৪৭ কোটি ৫৬ লাখ […]

বিস্তারিত পড়ুন

আগরতলায় ভিসা অফিস আর শিলিগুড়িতেও ভিসা আবেদন কেন্দ্র বন্ধ

ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের ভিসা ও কনস্যুলার বিভাগ অনির্দিষ্টকালের জন্য মঙ্গলবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে যে বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্র আছে, সেটির কাজকর্মও সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। দীপু চন্দ্র দাসের মৃত্যুর পরে আগরতলায় গত কয়েকদিন ধরে স্থানীয় কিছু সংগঠন বিক্ষোভ দেখিয়েছে। এর আগে দিল্লিতে বাংলাদেশের দূতাবাসেও ভিসা কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। […]

বিস্তারিত পড়ুন

নির্বাচন সফল করতে মাঠ প্রশাসনকে দৃঢ় ও সাহসী পদক্ষেপ নিতে আহ্বান সিইসির

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের দৃঢ় ও সাহসী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচন ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে যে সমালোচনা ও অপবাদ চলছে, সেখান থেকে বেরিয়ে আসতে চায় নির্বাচন কমিশন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে বিভাগীয় […]

বিস্তারিত পড়ুন