দুর্ঘটনায় আলোচিত টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত

আবুল কালাম আজাদবিবিসি গ্যাস কূপ খনন করতে গিয়ে দুই দফা ব্লোআউট বা বিস্ফোরণের শিকার ছাতক গ্যাসক্ষেত্রের টেংরাটিলায় দুই দশক পর আবারও গ্যাস অনুসন্ধান করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রায়াত্ব তেল গ্যাস অনুসন্ধান কোম্পানি বাপেক্স এই অনুসন্ধান করবে বলে জানিয়েছে পেট্রোবাংলা। ২০১৬ থেকে ক্ষতিপূরণের দাবি নিয়ে নাইকোর সঙ্গে বাপেক্সের দীর্ঘদিনের আইনি জটিলতা নিস্পত্তি হওয়ার পর […]

বিস্তারিত পড়ুন

সার্কুলার অর্থনীতিতে রূপান্তর শিল্পখাতের ভবিষ্যৎ সক্ষমতা ও টেকসই প্রবৃদ্ধির পূর্বশর্ত: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সার্কুলার অর্থনীতিতে (সিই) রূপান্তর এখন আর শুধু পরিবেশগত আলোচনার বিষয় নয়, এটি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ প্রতিযোগিতা-সক্ষমতা, টেকসই প্রবৃদ্ধি এবং বিশ্ববাজারে অবস্থান শক্তিশালী করার অন্যতম প্রধান পূর্বশর্ত। বুধবার (৬ মে ২০২৬) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাণিজ্য মন্ত্রণালয় ও তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ’র যৌথ আয়োজনে বাংলাদেশে ‘সুইচ টু সিই পাইলট […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য চুক্তিকে পারস্পরিক স্বার্থে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, ‘যেকোনো আন্তর্জাতিক চুক্তি দুই পক্ষের সমন্বয়ে গড়ে ওঠে। এতে উভয় পক্ষের স্বার্থের বিষয়গুলো বিবেচনায় রেখেই ‘উইন-উইন’ পরিস্থিতি তৈরি করা হয়। কাজেই এই চুক্তি নিয়ে অযথা উদ্বেগের কিছু নেই।’ আজ মঙ্গলবার (৫ মে ২০২৬) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন […]

বিস্তারিত পড়ুন

জ্বালানি পরিস্থিতি নিয়ে সরকারের দেয়া তথ্যের সঙ্গে বাস্তবের মিল নেই : ডা. শফিকুর রহমান

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার জ্বালানি পরিস্থিতি নিয়ে যে তথ্য দিচ্ছে তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। জনগণের প্রতিনিধি হিসেবে এই সংকটে চুপ থাকা সংসদ সদস্যদের জন্য দুর্ভাগ্যজনক। সোমবার (২০ এপ্রিল ২০২৬) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে আলোচনার জন্য একটি মুলতবি প্রস্তাব করেন বিরোধীদলীয় নেতা। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি […]

বিস্তারিত পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং কার্যক্রম পরিচালনার জন্য কমিশনিং লাইসেন্স দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)। জাতীয় ও আন্তর্জাতিক নিয়ন্ত্রণকারী সংস্থাসমূহের পর্যবেক্ষণ ও পর্যালোচনার ভিত্তিতে এ লাইসেন্স দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান আনুষ্ঠানিকভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স এবং সংশ্লিষ্ট পার্সোনেল […]

বিস্তারিত পড়ুন

সরকারি দলের সিন্ডিকেটই সঙ্কটের মূল কারণ : ডা: শফিকুর রহমান

দেশে জ্বালানি সঙ্কটের জন্য সিন্ডিকেটই মূল কারণ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান। আর এ সিন্ডিকেটের জন্য তিনি সরকারি দলকে দায়ী করেছেন। জ্বালানি তেল নিয়ে বকবাজি সম্পর্কে সমালোচনা করে জামায়াত নেতা বলেন, তেল আছে শুধু সংসদে। সরকারি দলের মন্ত্রী ও সংসদ সদস্যদের কথা শুনলে মনে হয় […]

বিস্তারিত পড়ুন

হাজার কোটি টাকার তেল পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে বাংলাদেশ

আবুল কালাম আজাদ বিবিসি সাগরে বড় জাহাজ থেকে সরাসরি পাইপলাইনে তেল খালাস ও পরিবহন করতে আট হাজার কোটি টাকার বেশি খরচে কক্সবাজারের মহেশখালীতে নির্মিত বিশাল অবকাঠামো দীর্ঘদিন ফেলে রেখেছে বাংলাদেশ। কাজে আসছে না মজুত সক্ষমতাও। সিঙ্গেল পয়েন্ট ম্যুরিং বা এসপিএম প্রকল্পে অবকাঠামোর নির্মাণকাজ ২০২৪ সালে শেষ হলেও শুধু অপারেটর নিয়োগ করে সেটি এখনো চালু করা […]

বিস্তারিত পড়ুন

এমন অপমানজনক অপসারণ কি গভর্নরের প্রাপ্য ছিল ।। মইনুল ইসলাম

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার কয়েক দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব গ্রহণ করেন ড. আহসান এইচ মনসুর। আইএমএফের অবসরপ্রাপ্ত উচ্চ পদের এই কর্মকর্তাকে গভর্নর পদে নিয়োগ সব মহলে প্রশংসিত হয়েছিল। ওই সময় বড় বিপর্যয়ের গিরিখাতে অর্থনীতির পতনের আশঙ্কা তৈরি হয়েছিল। বিশেষত ফাইন্যান্সিয়াল (আর্থিক) খাত প্রায় ‘মেল্টডাউনের’ পর্যায়ে উপনীত হয়েছিল। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০২৩ সালের […]

বিস্তারিত পড়ুন

আমীরে জামায়াতের সাথে ট্রাম্প প্রশাসনের ভার্চুয়াল বৈঠক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বাণিজ্য প্রতিনিধিগণ ভার্চুয়ালি বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সাথে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য, পারস্পরিক শুল্কহার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন […]

বিস্তারিত পড়ুন

তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ভার্চুয়াল বৈঠক

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বাণিজ্য প্রতিনিধিগণ ভার্চুয়ালি বৈঠক করেছেন। আজ শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) বাংলাদেশ সময় সকাল ৯টায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) জেমিসন গ্রিয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এই আলোচনায় অংশ নেয়। […]

বিস্তারিত পড়ুন