প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপি প্রতিনিধি দলের বৈঠক

আজ সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যদের প্রতিনিধি দল। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এতে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সেক্রেটারি মনিরা শারমিন এবং আইনি সহায়তাবিষয়ক উপকমিটির প্রধান জহিরুল ইসলাম […]

বিস্তারিত পড়ুন

আমীরে জামায়াতের সাথে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি। আজ রোববার সকাল ৯টার দিকে আমীরে জামায়াতের বসুন্ধরাস্থ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প ও বাণিজ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পারস্পরিক মতবিনিময় […]

বিস্তারিত পড়ুন

দ্বৈত নাগরিকেরা স্থানীয় ভোটে প্রার্থী হতে পারলেও সংসদ নির্বাচনে কেন পারেন না?

মুকিমুল আহসান বিবিসি বাংলাদেশের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হলেও তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে দ্বৈত নাগরিকত্ব যথাযথভাবে ত্যাগ না করার কারণে। আবার কোনো কোনো প্রার্থী দ্বৈত নাগরিক হয়েও এ নিয়ে হলফনামায় তথ্য গোপন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে রিটার্নিং কর্মকর্তাদের দুই ধরনের সিদ্ধান্ত নিয়ে ইসিতে আপিল করা হয় এই মাসের […]

বিস্তারিত পড়ুন

পক্ষপাতসহ তিন অভিযোগে নির্বাচন ভবনের সামনে ছাত্রদলের অবস্থান

নির্বাচন কমিশনে (ইসি) একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর অনৈতিক প্রভাব বিস্তার এবং পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগ তুলে এর প্রতিবাদে নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। রবিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার পর থেকে সংগঠনটির বিপুল সংখ্যক নেতা-কর্মী ইসি কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন। পরে তারা পুলিশের বাধার মুখে সেখানে বসে পড়েন। পূর্বনির্ধারিত […]

বিস্তারিত পড়ুন

বছরজুড়ে ৪০৯৬ কিমি সীমান্তে আগ্রাসন ভারতের

* ২০২৫ সালে ৩৪ বাংলাদেশী খুন, ৩৮ জন গুলিবিদ্ধ * ১৪ জন অপহরণ ও ২৪৩৬ জনকে পুশইন আবদুল কাদের তাপাদার সিলেট সারা বছর বছরজুড়ে (২০২৫ সাল) সিলেটসহ দেশের ৪০৯৬ কিলোমিটার সীমান্তে হত্যা, গুলি, অপহরণ ও পুশইনের তাণ্ডব চালিয়েছে ভারত। এ সময়ে ভারতীয় বিএসএফ ও সশস্ত্র খাসিয়াদের গুলিতে নিহত হয়েছেন ৩৪ জন নিরীহ বাংলাদেশী। গুলিবিদ্ধ হয়েছেন […]

বিস্তারিত পড়ুন

হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই: ড. আলী রীয়াজ

গণভোটে ‘হ্যাঁ’র প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের সামনে কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, এবারের গণভোট কোনো দলকে ক্ষমতায় বসানো কিংবা কোনো দলকে ক্ষমতায় যেতে বাধা দেয়ার এজেন্ডা নয়; এটি রক্তের অক্ষরে লেখা জুলাই জাতীয় সনদভিত্তিক রাষ্ট্র সংস্কারের এজেন্ডা, যা বাংলাদেশের সকল মানুষের। এই গণভোট হলো […]

বিস্তারিত পড়ুন

মুফতি আলী হাসান উসামা জামায়াতে যোগদানের খবর ভাইরাল

বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন খ্যাতিমান বক্তা মুফতি আলী হাসান উসামা। আজ শনিবার জামায়াত কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদেন তিনি। মুফতি উসামাকে স্বাগত জানান, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। এসময় প্রাণবন্ত পরিবেশে আলোচনায় তারা মানবিক ও ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমে উলামায়ে […]

বিস্তারিত পড়ুন

গাজার জন্য ‘বোর্ড অব পিস’ গঠন করলেন ডোনাল্ড ট্রাম্প

গাজার জন্য ‘বোর্ড অব পিস’ এর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নাম ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার হোয়াইট হাউজের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট জামাতা জ্যারেড কুশনার এতে ‘প্রতিষ্ঠাতা নির্বাহী সদস্য’ থাকবেন। ট্রাম্প এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকবেন। তিনি […]

বিস্তারিত পড়ুন

উত্তরায় অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে মানবিক সাহায্য প্রদানের জন্য আমীরে জামায়াতের আহবান

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি ৭ তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৬ জন নিহতের খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিস কেন্দ্রীয় মিডিয়া সেল থেকে জানানো হয়, শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরা ১১ নম্বর সেক্টরে ওই ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পান তারা। ঘটনাস্থলে […]

বিস্তারিত পড়ুন

এলডিপি চেয়ারম্যান অলি আহমদ বীর বিক্রমের বিরুদ্ধে মিথ্যা মামলায় জামায়াতের প্রতিবাদ

মুক্তিযুদ্ধের খেতাবপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ মিথ্যা মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে তিনি বলেন, “লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ একজন খেতাবপ্রাপ্ত […]

বিস্তারিত পড়ুন