ছাতক ইসলামিক সোসাইটি ইউকে’র ঈদ পুণর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান

ছাতক ইসলামিক সোসাইটি ইউকের উদ্যোগে ‘মায়েদা ভেনকুইজ হলে’ ঈদ পুনর্মিলনী  অনুষ্ঠান ও ব‍্যারিষ্টার মাহবুবুর রহমান সুমনকে  সংবর্ধনা প্রদান করা হয়। মঙ্গলবার (৬মে ২০২৫)  সোসাইটির সভাপতি লোকমান আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি এনামুল হক শাহীনের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন সোসাইটির ইয়থ সেক্রেটারি মতিউর রহমান। ইসলামী সংগীত পরিবেশন করেন সোসাইটির কালচারাল সেক্রেটারি আনওয়ার […]

বিস্তারিত পড়ুন

বেগম জিয়া ঢাকায় ফিরবেন মঙ্গলবার

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৬ মে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সোমবার কাতারের আমিরের পাঠানো বিশেষ বিমানে লন্ডন থেকে রওনা হবেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিষ্টার জাইমা রহমান তার ফেসবুক পেজে তথ্য নিশ্চিত করেছেন। পরে খালেদা জিয়ার ব্যক্তিগত […]

বিস্তারিত পড়ুন

৫ মে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া

আগামী সোমবার লন্ডন থেকে দেশে ফিরবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। গত চার মাস ধরে তিনি চিকিৎসার জন্য লন্ডনে আছেন। ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। সেখানে তাঁর পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ […]

বিস্তারিত পড়ুন

কমিউনিটির সেরা ৭ নারীকে সম্মাননা দিলো টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেছেন, সমাজের অগ্রযাত্রায় নারীর অবদান কোন অংশে কম নয়। কাউন্সিলের প্রতিটি অর্জনের পিছনে তাদের ভূমিকা অনস্বীকার্য। আর তাই কমিউনিটিতে নানাভাবে অবদান রেখে চলা নারীদের স্বীকৃতি দেয়ার পাশাপাশি অন্যদেরকে অনুপ্রাণিত করতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল দ্বিতীয়বারের মতো আয়োজন করলো বার্ষিক উইমেন্স এওয়ার্ড অনুষ্ঠানের। কাউন্সিলের উদ্যোগে ২০২৫ সালের উইমেনস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কমিউনিটি […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার নতুন কমিটি ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার মজলিসে শূরার অধিবেশন রোববার পূর্ব লন্ডনের ফোর্ডস্কয়ার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি ছালেহ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মজলিসে শূরার অধিবেশনে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের […]

বিস্তারিত পড়ুন

জমিয়তে উলামায়ে ইসলামের নতুন কমিটি ঘোষণা

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জাতীয় কাউন্সিল শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে ২০২৫-২৭ সেশনে দু’বছর মেয়াদি ২০১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির উল্লেখযোগ্যরা হলেন- সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, প্রচার সম্পাদক মুফতি ইমরানুদ বারী […]

বিস্তারিত পড়ুন

আমীরে জামায়াতের সাথে চ্যাথাম হাউস যুক্তরাজ্যের সিনিয়র ফেলো প্যাট্রিক শ্রোয়েডারের সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডা. শফিকুর রহমানের সাথে চ্যাথাম হাউস, যুক্তরাজ্যের সিনিয়র ফেলো প্যাট্রিক শ্রোয়েডার এবং তাঁর স্থানীয় গবেষণা সহযোগী মামুনুর রহমান এক সৌজন্য বৈঠকে মিলিত হন। ২৮ এপ্রিল সোমবার বিকেল ৫টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের ও […]

বিস্তারিত পড়ুন

ধানমন্ডি থানা জামায়াতের সাধারণসভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত দাওয়াতি পক্ষ উপলক্ষ্যে স্থানীয়দের প্রাইমারি স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে ৩ দিন ব্যাপী ফ্রি হেলথ স্ক্রিনিং প্রোগ্রামের শেষ দিনে সাধারণ সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জামায়াতে ইসলামীর ধানমন্ডি থানা শাখার উদ্যোগে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে এ সাধারণ সভা ও সাস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সাধারণ সভা ও […]

বিস্তারিত পড়ুন

নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাব অনতিবিলম্বে বাতিল করতে হবে : শায়খ ইমদাদ আল মাদানী

‘হেফাজতে ইসলাম বাংলাদেশ’ লন্ডন মহানগর শাখার অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল মাওলানা শায়খ ইমদাদ আল মাদানী বলেছেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের নৈতিকতা বিবর্জিত এবং ধর্ম বিধ্বংসী প্রস্তাবনা বাংলাদেশের জনসাধারণ কখনো মেনে নেবে না। অনতিবিলম্বে ইসলাম বিরোধী এই প্রস্তাব বাতিল করতে হবে। অনুষ্ঠানে ব্রিটেনের খ্যাতিমান আলেম ও ইসলামিক স্কলারগণ নারী বিষয়ক সংস্কার কমিশনের […]

বিস্তারিত পড়ুন

সোনিয়া মুন্নি ‘ইয়াং ডিপ্লোম্যাট অফ দ্য ইয়ার ২০২৫’ পুরস্কারে ভূষিত

লন্ডনে বাংলাদেশের হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি সোনিয়া মুন্নি ‘ইয়াং ডিপ্লোম্যাট অফ দ্য ইয়ার ২০২৫’ পুরস্কারে ভূষিত হয়েছেন। লন্ডনে কূটনৈতিক অঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ ডিপ্লোম্যাট ম্যাগাজিন কর্তৃক তাঁকে এই পুরস্কার প্রদান করা হয়। সোনিয়া মুন্নির হাতে পুরস্কার তুলে দেন বিবিসির কূটনৈতিক সংবাদদাতা জেমস ল্যান্ডেল। মঙ্গলবার সন্ধ্যায় লন্ডনের হিলটন হোটেলে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এটি ছিল […]

বিস্তারিত পড়ুন