বাংলাদেশ থেকে সৌদি আরবে আরও জনশক্তি নেয়ার আহবান

বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নেয়ার জন্য সৌদি রাষ্ট্রদূতকে আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। উপদেষ্টার সঙ্গে আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে সৌদি আরবের বিদায়ী রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ বিন ঈসা আলদুহাইলান সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। বৈঠকে সৌদি আরবে বসবাসরত বৈধ পাসপোর্টবিহীন ৬৯ হাজার বাংলাদেশী […]

বিস্তারিত পড়ুন

ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন ফিলিস্তিনের গাজা-রাফাসহ বিভিন্ন অঞ্চলে ইসরাইলি সেনাবাহিনী ও সরকারের পরিচালিত নৃশংস হত্যাযজ্ঞ, বোমাবর্ষণ ও মানবতাবিরোধী অপরাধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। কমিশনের সভাপতি মো. আমিরুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এতে বলা হয়, গত অক্টোবর ২০২৩ হতে অব্যাহত ভাবে চলমান এই সামরিক আগ্রাসনে প্রায় ৮০ […]

বিস্তারিত পড়ুন

গাজায় হামলার প্রতিবাদে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ

গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ঢাকার মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশ হয়েছে। সোমবার বেলা পৌনে ১২টার দিকে প্রগতি সারণিতে মিছিল করে মার্কিন দূতাবাসের সামনে সড়কে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এ সময় দূতাবাসের নিরাপত্তায় সেখানে অবস্থান নেয় সেনা ও পুলিশ সদস্যরা। বিক্ষোভের কারণে প্রগতি সারণিতে যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। […]

বিস্তারিত পড়ুন

গাজায় জরুরি স্বাস্থ্য কর্মীদের হত্যার ঘটনায় ইসরায়েলের ভুল স্বীকার

ড্যান জনসনবিবিসি সংবাদদাতা গত ২৩শে মার্চ গাজায় ১৫ জন জরুরি সেবাকর্মী হত্যার বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনী তাদের সৈন্যদের ভুল স্বীকার করেছে। ঘটনার দিন রাফার কাছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির (পিআরসিএস) একটি অ্যাম্বুলেন্স, জাতিসংঘের একটি গাড়ি এবং গাজার সিভিল ডিফেন্সের একটি অগ্নিনির্বাপক ট্রাকের বহরের ওপর ইসরায়েলের সৈন্যরা গুলি চালায়। ইসরায়েলের সেনাবাহিনী শুরুতে দাবি করেছিল, অন্ধকারে হেডলাইট বা […]

বিস্তারিত পড়ুন

ফিলিস্তিনিদের ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার করত ইসরায়েলি বাহিনী

গাজা যুদ্ধে কুকুরের পরিবর্তে বেসামরিক ফিলিস্তিনিদের মানবঢাল (হিউম্যান শিল্ড) হিসেবে ব্যবহার করত ইসরায়েলি সেনারা। এমন তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সের (আইডিএফ) নন-রিজার্ভিস্ট ব্রিগেডের এক সিনিয়র সেনা কর্মকর্তা। দিনে অন্তত ছয়বার বেসামরিক ফিলিস্তিনিদের এভাবে মানবঢাল হিসেবে ব্যবহার করা হত বলে জানান তিনি। স্থানীয় সময় রবিবার (৩০ মার্চ) ইসরায়েলি সংবাদপত্র হারেৎসে প্রকাশিত এক প্রতিবেদনে নাম গোপন […]

বিস্তারিত পড়ুন

ফিলিস্তিনকে স্মরণ করে হামজার ঈদ উদযাপন

লেস্টার সিটির হয়ে এফএ কাপের শিরোপা জয়ের পর লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফিলিস্তিনের পতাকা গায়ে জড়িয়েছিলেন হামজা চৌধুরী। দখলদার ইসরায়েলের বিপক্ষে ও ফিলিস্তিনিদের প্রতি অকুণ্ঠ সমর্থনের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এবারের ঈদুল ফিতরেও যুদ্ধ বিধ্বস্ত দেশটিকে স্মরণ করেছেন বাংলাদেশের এই ফুটবলার। সোমবার (৩১ মার্চ) বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছে। এ দিন সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) […]

বিস্তারিত পড়ুন

গাজা পরিস্থিতির সাথে জড়িত ‘সব পক্ষ’কে যুদ্ধ বিষয়ক আইন মানতে হবে: যুক্তরাষ্ট্র

গাজার সার্বিক পরিস্থিতির সাথে জড়িত ‘সব পক্ষ’ যুদ্ধ বিষয়ক আন্তর্জাতিক আইন মেনে চলবে বলে আশা করে যুক্তরাষ্ট্র। তবে, গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ১৫ জনের বিষয়ে দেশটি কোনও মূল্যায়ন করেছে কী না, সে বিষয়ে নিশ্চিত তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে তারা। নিহতদের মাঝে কেউ ছিলেন স্বাস্থ্যকর্মী, কেউ আবার বেসামরিক প্রতিরক্ষা কর্মী ও একজন জাতিসংঘ কর্মকর্তা। এই […]

বিস্তারিত পড়ুন

ইসরায়েলি বিমানবন্দর ও মার্কিন যুদ্ধজাহাজে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইসরায়েলের বিমানবন্দর ও মার্কিন রণতরী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। এতে বেন গুরিয়ন বিমানবন্দর ও মার্কিন রণতরী হ্যারি এস ট্রুম্যানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার রাতে দেওয়া বিবৃতিতে এমনটাই দাবি করেছেন ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। খবর মেহের নিউজের। ইয়াহিয়া সারি জানান, ইয়েমেনের সশস্ত্র বাহিনী সোমবার রাতে […]

বিস্তারিত পড়ুন

যুদ্ধবিরতি ভেঙে এবার লেবাননে ইসরায়েলের রকেট হামলা

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গত নভেম্বরের যুদ্ধবিরতির পর এটিই সেখানে সবচেয়ে ভয়াবহ হামলা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই বিমান হামলায় একজন শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। আর আহত হয়েছে আরও অন্তত ৪০ জন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, শনিবার লেবানন থেকে ইসরায়েল লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। এর জবাবেই তারা দক্ষিণ […]

বিস্তারিত পড়ুন

ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংস গণহত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক জনতা মিছিলে অংশ গ্রহন করেন। উত্তর বাড্ডা কামিল মাদরাসার সামনে থেকে মিছিল শুরু হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রামপুরা ব্রিজে এসে পথসভার মাধ্যমে শেষ হয়। সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা […]

বিস্তারিত পড়ুন