কাতারের প্রধানমন্ত্রী ও মোসাদপ্রধানের সঙ্গে গাজার যুদ্ধবিরতি নিয়ে আবারো বৈঠক করবেন সিআইয়ের পরিচালক

সাঈদ চৌধুরী সিআইএ পরিচালক বিল বার্নস ইসরায়িলি জিম্মিদের মুক্তি এবং গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য আলোচনা পুনরুজ্জীবিত করার প্রয়াসে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুর রহমান আসসানি ও ইসরায়েলের মোসাদ প্রধান ডেভিড বারনিয়ার সাথে বৈঠকের জন্য শীঘ্রই ইউরোপ ভ্রমণ করবেন বলে জানা গেছে। গাজায় একটি অস্থায়ী যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তি নিয়ে ইসরায়েল এবং হামাসের মধ্যে পরোক্ষ […]

বিস্তারিত পড়ুন

ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন

নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরে বুধবার বলেছেন, তার দেশ ২৮ মে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেবে৷ স্পেন ও আয়ারল্যান্ডও একই ঘোষণা দিয়েছে৷ স্পেন ২৮ মে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেবে বলে বুধবার সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস৷ আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বুধবার এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে বলে জানান৷ বুধবার এক সংবাদ সম্মেলনে […]

বিস্তারিত পড়ুন

নেতানিয়াহু, ইসরায়েল ও হামাসের জন্য আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার অর্থ কী?

জেরেমি বোয়েন বিবিসি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি) থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে এমন খবরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার মতে, এটি ”নজিরবিহীন নৈতিক অবমাননা।” তিনি বলেছেন, ‘ইসরায়েল হামাসের বিরুদ্ধে ন্যায়সঙ্গত যুদ্ধ চালাচ্ছিল, যারা (হামাস) একটা গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠন এবং তারাই […]

বিস্তারিত পড়ুন

ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রির পদত্যাগের হুমকি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকার জন্য যুদ্ধ পরবর্তী কোন পরিকল্পনা গ্রহণ না করলে মন্ত্রিসভা থেকে পদত্যাগের হুমকি দিয়েছেন দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গানৎয। মি. গানৎয এ ধরনের একটি পরিকল্পনার মাধ্যমে ‘কৌশলগত লক্ষ্য’ অর্জনের জন্য আটই জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এ লক্ষ্যের মধ্যে রয়েছে গাজায় হামাসের শাসনের অবসান এবং সেখানে একটি বহুজাতিক বেসামরিক […]

বিস্তারিত পড়ুন

জাতিসংঘ আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলায় শুনানি আবার শুরু

জাতিসংঘের শীর্ষ আদালত ‘ইসরায়েলের বিরুদ্ধে গাজা যুদ্ধে গণহত্যার অভিযোগ এনে এবং রাফাহ অভিযানের ওপর জরুরি স্থগিতাদেশ’ চেয়ে দক্ষিণ আফ্রিকার করা মামলার শুনানি আবার শুরু করেছে। ইসরায়েল এ মামলাকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ এবং ‘নৈতিকতা বিরোধী’ হিসেবে আখ্যায়িত করেছে। তারা শুক্রবার তাদের বক্তব্য উপস্থাপনের কথা। দক্ষিণ আফ্রিকা এ মামলাটি করার পর ‘দি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস’ (আইসিজে) শব্দগুলো […]

বিস্তারিত পড়ুন

সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের পাসপোর্ট নবায়ন নিয়ে ‘উভয় সংকটে’ বাংলাদেশ

মুকিমুল আহসান বাংলাদেশের পাসপোর্টে সৌদি আরবে থাকা ৬৯ হাজার রোহিঙ্গার একটি তালিকা তৈরি করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। তাদের পাসপোর্টের মেয়াদ দীর্ঘদিন আগে শেষ হয়ে যাওয়ায় তারা বাংলাদেশকে তাগাদা দিচ্ছে রোহিঙ্গাদের পাসপোর্ট নবায়ন করার জন্য। গত রোববার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার সময় সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রী কেন দেরি হচ্ছে তা জানতে চেয়েছিল। এরপর বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সৌদিতে থাকা […]

বিস্তারিত পড়ুন

ফিলিস্তিনে ১২ ইসরায়েলি সেনা নিহত

ইসরায়েলি বিমান হামলার মধ্যে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে ১২ ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছে প্রতিরোধ আন্দোলন হামাস। বুধবার (১৫ মে ২০২৪) বিশেষ অপারেশন পরিচালনার সময় তাদের হত্যা করা হয়েছে। এক বিবৃতিতে এমনটি জানিয়েছে হামাসের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেড। বিবৃতিতে বলা হয়, ‘উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে বিশেষ অপারেশনের সময় আল কাসেম […]

বিস্তারিত পড়ুন

‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে

অ্যাঞ্জেল বারমুডেজ বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস “জেনোসাইড জো, গাজায় কত শিশু হত্যা করেছো?” যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ভার্জিনিয়া রাজ্যে নির্বাচনি প্রচারণা অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় ফিলিস্তিনপন্থী এক বিক্ষোভকারী চিৎকার তার ভাষণকে ব্যহত করে। মাত্র কয়েক সেকেন্ড এমনটা হতে দেখা যায়, কারণ সাথে সাথেই দলীয় কর্মীরা প্রেসিডেন্টকে মঞ্চে নিয়ে যাওয়ার সময় “আরো চার বছর, আরও চার বছর” […]

বিস্তারিত পড়ুন

এবার সমাবর্তন বর্জন করলো ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের কয়েক ডজন শিক্ষার্থী তাদের সমাবর্তন অনুষ্ঠান বর্জন করেছে। বিশ্ববিদ্যালয়টিতে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে চলমান বিক্ষোভের বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তিকে সমাবর্তনে বক্তা করায় শিক্ষার্থীরা ওই অনুষ্ঠান বর্জন করেন। ওই বক্তা এর আগে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভ নিয়ে নেতিবাচক মন্তব্য করেছিলেন। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্টে দেখা গেছে যে, ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্বববিদ্যালয়ের […]

বিস্তারিত পড়ুন

ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য করার পক্ষে প্রস্তাব পাস

জাতিসংঘের পূর্ণ সদস্যপদের জন্য ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। শুক্রবার এই প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। এতে ১৯৩টি সদস্যদেশের মধ্যে ১৪৩টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। আর বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সহ ৯টি দেশ। ভোটদানে বিরত ছিল ২৫টি দেশ। প্রস্তাবে ফিলিস্তিনকে সদস্যপদ দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে পুনর্বিবেচনার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি সুপারিশ […]

বিস্তারিত পড়ুন