ইসরায়েলি মন্ত্রীদের বিরুদ্ধে ‘নিষেধাজ্ঞা আরোপের’ চিন্তা

ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-জিভির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির বিষয়টি বিবেচনা করছে যুক্তরাজ্য৷ গাজা এবং পশ্চিম তীরের সাধারণ মানুষদের নিয়ে তাদের মন্তব্যের কারণে এমন পদক্ষেপের কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার৷ গত জুলাইয়ের নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির পরাজয়ের আগে সেসময়কার পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনও স্মোট্রিচ এবং বেন-জিভির উপর […]

বিস্তারিত পড়ুন

লেবাননে আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলার তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ

ইসরায়েলি বিমান হামলায় লেবাননের উত্তরাঞ্চলে অন্তত ২২ জন নিহত হওয়ার ঘটনায় তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। আইতা গ্রামে সোমবারের হামলায় নিহতদের মধ্যে ১২ জন নারী ও দুই শিশু রয়েছে বলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র জেরেমি লরেন্স জেনেভায় সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেন, আমরা জেনেছি একটি চারতলা আবাসিক ভবনে এই হামলা হয়েছে। এই বিষয়গুলি বিবেচনায় আইএইচএল […]

বিস্তারিত পড়ুন

ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় চার সৈন্য নিহত ও ৬০ জনের বেশি আহত

ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিএফ জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় চার সৈনিক নিহত এবং ৬০ জনের বেশি সৈন্য আহত হয়েছে। হাইফা শহরের বিশ মাইল দক্ষিণের বিনিয়ামিনা সংলগ্ন একটি ঘাঁটিতে ওই হামলায় আরও সাতজন সৈন্য গুরুতর আহত হয়েছে বলেও আইডিএফ জানিয়েছে। হেজবুল্লাহ এই হামলার দায় স্বীকার করেছে। তারা আইডিএফ এর গোলানি ব্রিগেড এলাকার একটি […]

বিস্তারিত পড়ুন

কয়েকটি শহর থেকে বাসিন্দাদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল; হামলা চালালো হেজবুল্লাহ

শনিবার ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলের ২৩টি গ্রাম থেকে বাসিন্দাদের আওয়ালি নদীর উত্তরের এলাকাগুলোতে সরে যেতে বলেছে। অপরদিকে হেজবুল্লাহ বলছে তারা শনিবার ইসরায়েলের একটি সামরিক ঘাঁটির উদ্দেশে এক ঝাঁক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। লেবাননের এই নদীটি পশ্চিমের বেকা উপত্যকা থেকে ভূমধ্যসাগরে প্রবাহিত হয়। সামরিক বিবৃতির মাধ্যমে দেওয়া এই নির্দেশে লেবাননের দক্ষিণাঞ্চলের সেসব গ্রামের কথা উল্লেখ করা […]

বিস্তারিত পড়ুন

৫০ বছরের মধ্যে সাহারা মরুভূমিতে প্রথম বন্যার বিরল দৃশ্য

বৃষ্টিপাতের ফলে সাহারা মরুভূমিতে খেজুর গাছ এবং বালির টিলাগুলোর মাঝ দিয়ে নীল পানির উপহ্রদ তৈরি হওয়ার বিরল ঘটনা ঘটেছে। এতে এই শুষ্কতম অঞ্চলগুলোকে কয়েক দশকের তুলনায় বেশি পরিমাণে পানি দিয়ে পুষ্ট করেছে। এটি দক্ষিণ-পূর্ব মরক্কোর মরুভূমি বিশ্বের সবচেয়ে শুষ্ক স্থানগুলোর মধ্যে একটি এবং গ্রীষ্মের শেষের দিকে খুব কমই বৃষ্টিপাত হয়। মরক্কোর সরকার জানিয়েছে, সেপ্টেম্বরে দু’দিনের […]

বিস্তারিত পড়ুন

লেবাননে ইসরায়েলি বাহিনী শান্তিরক্ষীদের উপর গোলাবর্ষণ করেছে : জাতিসংঘ

লেবাননের দক্ষিণাঞ্চলে থাকা জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী বলেছে, নাকুরা শহরে তাদের কার্যালয়ের উপর ইসরায়েলি ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ করা হয়েছে। একটি পর্যবেক্ষণ টাওয়ারে আঘাত হানা হয়েছে এবং দুইজন শান্তিরক্ষী আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা ঘটনাটি খতিয়ে দেখছে। লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী (ইউনিফিল) এক বিবৃতিতে বলেছে, তাদের কার্যালয় ও সংলগ্ন এলাকায় […]

বিস্তারিত পড়ুন

গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্রের রেকর্ড পরিমাণ সামরিক সাহায্য

গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য সামরিক সহায়তা বাবদ কমপক্ষে ১,৭৯০ কোটি ডলার ব্যয় করেছে। ইসরায়েলে হামাসের হামলার বর্ষপূর্তীতে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের কস্ট অফ ওয়ার প্রজেক্টের একটি প্রতিবেদন এই তথ্য প্রকাশিত হয়েছে। গাজায় যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত বৃদ্ধি পেয়েছে। গত বছর ৭ অক্টোবরের হামলার পর থেকে ঐ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান জোরদার […]

বিস্তারিত পড়ুন

গাজায় মসজিদে ও লেবাননে ইসরায়েলি হামলা, ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহহ

রবিবার সকালে গাজা ভূখণ্ডের একটি মসজিদে ইসরায়েলি হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। ইসরায়েল গাজার উত্তর ও বৈরুতের দক্ষিণাঞ্চলে বোমা হামলার তীব্রতা বাড়িয়েছে। এদিকে, ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় পাল্টা হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উপেক্ষা করে হাইফা ও তিবেরিয়াস শহরে আঘাত হেনেছে হিজবুল্লাহর রকেট। আহত হয়েছে ১০ […]

বিস্তারিত পড়ুন

ইসরায়েলে অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞার আহ্বান জানালেন ফ্রান্সের প্রেসিডেন্ট

আল জাজিরা ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ইসরায়েলকে অস্ত্র সরবরাহে নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছেন। এমন এক সময়ে তিনি এই আহ্বান জানালেন, যখন চলমান গাজা যুদ্ধের এক বছর পূর্ণ হচ্ছে। পাশাপাশি সম্প্রতি লেবাননেও স্থল আগ্রাসন শুরু করেছে ইসরায়েল। শনিবার সম্প্রচারমাধ্যম ‘ফ্রান্স ইন্টারকে’ দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রান্সের প্রেসিডেন্ট ওই আহ্বান জানান। মাখোঁ বলেন, ‘আমি আজকের এই সময়ে দাঁড়িয়ে […]

বিস্তারিত পড়ুন

যেভাবে সামরিক শক্তি অর্জন করেছে ইরান

অর্চি অতন্দ্রিলা বিবিসি মধ্যপ্রাচ্য পরিস্থিতি ক্রমেই ভয়াবহ অবনতির দিকে যাচ্ছে। সম্প্রতি ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এটিকে ইসরায়েলের অপরাধের ‘ন্যূনতম শাস্তি’ বলে উল্লেখ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনী। এ হামলার কৌশলগত দিক বিশ্লেষণ করে আমেরিকার ইনস্টিটিউট ফর দ্যা স্টাডি অফ ওয়ার বলছে, এত বেশি সংখ্যক ক্ষেপণাস্ত্র এমনভাবে ছোড়া হয়েছে যেটি ইসরায়েলের […]

বিস্তারিত পড়ুন