আসামে ‘বিদেশি’ বলে বাংলাদেশে ঠেলে দেয়া অনেকে ফিরেছেন, ১৪৫ জন নিখোঁজ

অমিতাভ ভট্টশালী বিবিসি, আসাম থেকে ফিরে শুরুটা হয়েছিল ২২শে এপ্রিল ভারত-শাসিত কাশ্মীরের পহেলগামে হত্যাকাণ্ডের পর থেকেই। ভারতের নানা রাজ্যে শুরু হয় এক বিশেষ অভিযান – ‘অবৈধ বাংলাদেশি চিহ্নিত’ করার অভিযান। প্রথম অভিযানটা হয়েছিল গুজরাতে। গুজরাত পুলিশের সূত্রগুলো বিবিসিকে জানিয়েছে যে ওই বিশেষ অভিযানে প্রায় সাড়ে ছয় হাজার মানুষকে আটক করা হয়েছিল। তাদের মধ্যে ছিলেন অনেক […]

বিস্তারিত পড়ুন

মেডিক্যালের ভোটে কেন লড়তে পারল না তৃণমূলপন্থি সংগঠন?

পায়েল সামন্ত কলকাতা কলকাতা মেডিক্যাল কলেজে ছাত্র সংসদ নির্বাচনে লড়লো না তৃণমূলপন্থি ছাত্র সংগঠন। আরজিকর কাণ্ডের জেরেই কি এই সিদ্ধান্ত? আরজি কর আন্দোলনের সময় ছাত্র সংসদ নির্বাচনের দাবি তুলেছিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিবের সঙ্গে বৈঠকেও সেই দাবি তুলে ধরেছিলেন তারা। মার্চ মাসে ছাত্র সংসদ নির্বাচনের কথা থাকলেও তা পিছিয়ে যায়। অবশেষে মেডিক্যাল কলেজের […]

বিস্তারিত পড়ুন

স্থলপথে বাংলাদেশি পণ্যে বিধিনিষেধ ভারতের, কী প্রভাব পড়তে পারে

রাকিব হাসনাতবিবিসি তৈরি পোশাকসহ কিছু বাংলাদেশি পণ্য স্থলপথে আমদানি নিষিদ্ধ করে যে বিধিনিষেধ ভারত সরকার আরোপ করেছে, তার অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব কেমন হবে তা নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এটি বাংলাদেশের বিষয়ে ‘ভারতের একটি কড়া পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করছেন। দুই দেশের বিদ্যমান রাজনৈতিক সম্পর্কের কারণে কেউ কেউ এটিকে দেখছেন ‘পাল্টাপাল্টি […]

বিস্তারিত পড়ুন

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের সাথে কথা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর উভয়ের সাথেই কথা বলেছেন। একটি বিস্তারিত বিবরণীতে বলা হয়েছে যে রুবিও উভয় পক্ষকে পরিস্থিতির উত্তেজনা কমানোর উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন। মুনিরের সাথে ফোনালাপের বিষয়ে রুবিও বলেছেন “ভবিষ্যতে সংঘাত এড়াতে গঠনমূলক আলোচনা” শুরু করতে যুক্তরাষ্ট্র সহায়তা দেয়ার প্রস্তাব দিয়েছে। অন্যদিকে এস […]

বিস্তারিত পড়ুন

পাকিস্তানের অভিযানের নাম ‘বানিয়ান মারসুস’

পাকিস্তান ভারতের বিরুদ্ধে যে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে সেই অভিযানের নাম রাখা হয়েছে ‘বানিয়ান মারসুস’। পাকিস্তানের আইএসপিআর এই নামকরণের বিষয়ে একটি ব্যাখ্যা দিয়েছে। এই নামটি আরবি শব্দ বানিয়ান-উন-মারসুস থেকে নেয়া হয়েছে। কোরআনের একটি আয়াতে এই শব্দটির উল্লেখ আছে। বানিয়ান-উন-মারসুস অর্থ “কঠোর সীসা দিয়ে তৈরি একটি প্রাচীর”, যা শক্তি, সংহতি এবং দুর্ভেদ্যতার প্রতীক। কোরআনের বর্ণনায় বানিয়ান […]

বিস্তারিত পড়ুন

ভারত-পাকিস্তানকে ‘এবার’ থামার আহ্বান ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ভারত আর পাকিস্তান দুই দেশই এবার থেমে যাক। পাকিস্তানের ভেতর ভারতের ক্ষেপণাস্ত্র হামলার প্রসঙ্গে হোয়াইট হাউসে এ কথা বলেন মি. ট্রাম্প। “আমি দুটি দেশকেই খুব ভালো করে চিনি। আমি চাইব ওরাই সমাধান করুক। আমি চাই ওরা থেমে যাক,” ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ভারত আর পাকিস্তান […]

বিস্তারিত পড়ুন

ইসরায়েলের তৈরি ২৫টি ভারতীয় ড্রোন’ ভূপাতিত করার দাবি পাকিস্তানি সেনাবাহিনীর

পাকিস্তানের বিভিন্ন জায়গা থেকে ‘ইসরায়েলের তৈরি ২৫টি ভারতীয় ড্রোন’ ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানি সেনাবাহিনী। এদিকে, পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতের চালানো অপারেশন সিন্দুরে “শতাধিক সন্ত্রাসবাদী নিহত হয়েছে” বলে বিরোধী দলের নেতাদের জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার ভারতীয় ড্রোনের অনুপ্রবেশের আরও কতগুলো প্রচেষ্টা তারা ব্যর্থ করে দিয়েছে। সেনাবাহিনীর জারি করা এক বিবৃতিতে […]

বিস্তারিত পড়ুন

ভারতীয় মিগ-২৯, এসইউ-৩০ ও তিনটি রাফালে বিমান ভূপাতিত, পাকিস্তানকে পূর্ণ সমর্থন তুরস্কের

ভারতীয় অভিযানের সময় তাদের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান, যার মধ্যে রয়েছে একটি মিগ-২৯, একটি এসইউ-৩০ এবং তিনটি রাফালে বিমান। এদিকে তুরস্ক ভারতের সাম্প্রতিক সামরিক অভিযানকে আগ্রাসন হিসেবে অভিহিত করে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে ফোন করে একাত্মতা প্রকাশ করেছেন এবং ভারতের অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস […]

বিস্তারিত পড়ুন

পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা ভারতের, পাঁচ যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান

ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে অন্তত ২৬ জন নিহত এবং পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে ১০ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। ভারতের পাঁচ যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান পাকিস্তান শাসিত কাশ্মীর এবং পাকিস্তানের নয় জায়গায় ভারতের ক্ষেপনাস্ত্র  হামলার পর বিবিসি নিশ্চিত হয়েছে যে ভারত শাসিত কাশ্মীরে অন্তত ১০ জন সাধারণ মানুষ মারা গেছেন এবং ৩২ জন আহত হয়েছেন। দিল্লির […]

বিস্তারিত পড়ুন

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা

ভারত পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মধ্যরাতে আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ চৌধুরী এআরউয়াই নিউজকে বলেন, ‘ কিছু সময় আগে কাপুরুষ শত্রু ভারত ভাওয়ালপুরের আহমেদ ইস্ট এলাকায় সুবহান্নাল্লাহ মসজিদ এবং কোটলি ও মুজাফ্ফরবাদের অন্তত তিন জায়গায় বিমান হামলা চালিয়েছে।’ হামলাগুলো ভারতের আকাশসীমা থেকে চালানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে অন্তত তিনজন নিহত এবং […]

বিস্তারিত পড়ুন