জাতির উদ্দেশ্যে ইমরান খান

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান টেলিভিশন ভাষণে বলেন, আমি আগে থেকেই জানতাম ওয়াজিরাবাদ ও গুজরাটের মধ্যে আমাকে হত্যা করার পরিকল্পনা হয়েছে। তিনি আরও বলেন, কীভাবে আমি জেনেছি? অভ্যন্তরীণ লোকেরা আমায় বলেছে। ওয়াজিরাবাদের আগের দিন, তারা আমাকে হত্যা করার পরিকল্পনা করে। ইমরান খানের ওপর বৃহস্পতিবার (৩ নভেম্বর) লংমার্চে গুলি হামলার ঘটনা […]

বিস্তারিত পড়ুন

শস্য চুক্তি থেকে রাশিয়া সরে যাওয়ায় বিশ্বব্যাপী খাদ্যসংকটের আশঙ্কা

আবারও বিশ্বে খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ করছে জাতিসংঘসহ বিশ্বনেতৃবৃন্দ, কারণ, খাদ্যশস্য রপ্তানির চুক্তিতে ইউক্রেন থেকে রাশিয়া সরে এসেছে। এ সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য ৩০ অক্টোবর, রোববার রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জাতিসংঘ ও তুরস্ক। বিশ্বনেতৃবৃন্দ বলছেন, হঠাৎ করে এভাবে বিশ্বব্যাপী ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি বন্ধ হয়ে গেলে আফ্রিকা ও এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকট দেখা দেবে। ইইউর পররাষ্ট্র […]

বিস্তারিত পড়ুন

পাকিস্তানে সেনা রাজনীতি : বিরল সংবাদ সম্মেলন

পাকিস্তানের ইতিহাসে ঘটলো নজিরবিহীন ঘটনা। ২৭ আগস্ট পাকিস্তানের গোয়েন্দা প্রধান এক বিরল সংবাদ সম্মেলনে হাজির হন। সংবাদ সম্মেলনে ছিলেন দেশটির গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইনটেলিজেন্সের (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল নাদিম আনজুম এবং প্রধান সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল বাবর ইফতিখার। তারা সামরিক নেতৃত্বের সঙ্গে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যানের রুদ্ধদ্বার আলোচনার বিষয়ে কথা বলেছেন। সংবাদ সম্মেলনে ইমরান […]

বিস্তারিত পড়ুন

রাশিয়ার ১৮টি মিসাইল ধ্বংসের দাবি করেছে ইউক্রেন

ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার নিক্ষেপ করা কমপক্ষে ১৮টি ক্রুজ মিসাইল ধ্বংসের দাবি করেছে। ২২ অক্টোবর, শনিবার ইউক্রেনের বিমান বাহিনী সূত্র জানায়, আমাদের বিমান বাহিনী, এন্টি-এয়ারক্রাফট মিসাইল ইউনিট ও ভ্রাম্যমাণ ইউনিট শত্রুদের ১৮টি ক্রুজ মিসাইল ধ্বংস করেছে। ইউক্রেনের বিমান বাহিনী অনলাইনে আরও জানায়, কৃষ্ণ সাগরে অবস্থিত জাহাজ থেকে রাশিয়া ক্যালিবার ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে। এসব তথ্য […]

বিস্তারিত পড়ুন

পাকিস্তানে উপনির্বাচনে ইমরান খানের রেকর্ড বিজয়

পাকিস্তানের জাতীয় পরিষদের উপনির্বাচনে দেখিয়ে দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সাতটি আসনে উপনির্বাচনে প্রার্থী হয়ে ছয় আসনেই বিজয়ী হয়েছেন পিটিআই চেয়ারম্যান। গত রোববার উপনির্বাচনের ভোটাভুটি হয়। ইমরানের এই বিজয় ক্ষমতাসীন পিএমএল-এন দলের জন্য বিরাট ধাক্কা। এর আগে ২০১৮ সালের নির্বাচনে একাই পাঁচ আসনে জিতেছিলেন ইমরান। খবর ডন ও জিওটিভি। পাকিস্তানের জাতীয় পরিষদের আটটি আসনে উপনির্বাচন […]

বিস্তারিত পড়ুন

রাশিয়ার আন্তর্জাতিক গ্যাস বিতরণ কেন্দ্র হবে তুরস্কে: পুতিন

তুরস্কের মধ্যে আন্তর্জাতিক গ্যাস বিতরণ কেন্দ্র প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের এ প্রস্তাবকে বেশ আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তুরস্কের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে গ্যাস সরবরাহ করার জন্য দেশটিতে এই বিতরণকেন্দ্র প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন পুতিন। এরইমধ্যে দুদেশের সরকারকে যত দ্রুত সম্ভব নিজ নিজ নির্মাণ পরিকল্পনা উপস্থাপনের নির্দেশ দিয়েছেন দুই […]

বিস্তারিত পড়ুন

ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে পদদলিত হয়ে মৃত বেড়ে ১৭৪

ইন্দোনেশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, সেখানকার একটি ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে অন্তত ১৭৪ জনের মৃত্যু হয়েছে। বিশ্বের ভয়াবহ স্টেডিয়াম বিপর্যয়গুলোর মধ্যে অন্যতম এই ঘটনাটি ঘটেছে একটি ফুটবল ম্যাচের পর। পূর্ব জাভায় আরেমা এফসি প্রতিদ্বন্দ্বী পারসেবায়া সুরাবায়ার সাথে হেরে যাওয়ার পর সমর্থকদের সাথে পুলিশের ওই সংঘর্ষ হয় যাতে আরো অন্তত ১৮০ জন আহত হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে খেলার […]

বিস্তারিত পড়ুন

থাইল্যান্ডের রানির মতো পোশাক পরায় অধিকারকর্মীর কারাদণ্ড

রানির মতো পোশাক পরে রাজতন্ত্রের অবমাননার অভিযোগে সোমবার থাইল্যান্ডে এক অধিকারকর্মীর দুই বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। ২৫ বছর বয়সি জাতুপর্ন ‘নিউ’ সায়েউয়েং ২০২০ সালে ব্যাংককে একটি রাজনৈতিক বিক্ষোভ চলাকালে গোলাপি রঙের সেই পোশাক পরেছিলেন। তবে তিনি রাজতন্ত্রের অপমানের অভিযোগ অস্বীকার করে বলেন যে তিনি কেবল একটি ঐতিহ্যবাহী পোশাক পরেছিলেন মাত্র। থাইল্যান্ডে রাজা ও রাজপরিবারের […]

বিস্তারিত পড়ুন

রাশিয়া-জার্মানি পরস্পরকে দুষছে

রাশিয়ার গ্যাস সরবরাহকারী সংস্থা গ্যাজপ্রম গত বুধবার নর্ড স্ট্রিম-১ বাল্টিক সাগর পাইপলাইনের কারিগরি ত্রুটি ঠিক করতে তিনদিনের জন্য জার্মানিতে গ্যাস সরবরাহ বন্ধ করেছে। শনিবার পুনরায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার নির্দিষ্ট তারিখ ছিল। কিন্তু নতুন কারিগরি ত্রুটির কথা বলে অনির্দিষ্টকালের জন্য গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে গ্যাজপ্রম। দুই দেশের মধ্যে গ্যাস প্রবাহ বন্ধ করারয় পরস্পরকে দোষারোপ […]

বিস্তারিত পড়ুন

সু চিকে আরও তিন বছরের কারাদণ্ড

নির্বাচনে জালিয়াতির অভিযোগে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মিয়ানমারের একটি সামরিক আদালত এই রায় দিয়েছেন। অং সান সু চির আইনজীবীর বরাত দিয়ে এই তথ্য জানায় বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, সু চি এখন ১১টি মামলায় ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। এছাড়াও তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ বাকি রয়েছে৷ […]

বিস্তারিত পড়ুন