এশিয়ার সেরা ১০০ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের দুই নারী

এশিয়ার সেরা ১০০ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের ২ জন নারী। সিঙ্গাপুরভিত্তিক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সাময়িকী ‘এশিয়ান সায়েন্টিস্ট’ এ তালিকা তৈরি করেছে। ওই দুই বিজ্ঞানী হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী ও অণুজীববিজ্ঞানী সেঁজুতি সাহা। গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী প্লাস্টিকের দূষণ এবং প্রকৃতি ও মানুষের জীবনে এর ক্ষতিকর প্রভাব নিয়ে একাধিক গবেষণা […]

বিস্তারিত পড়ুন

তাজিকিস্তানে মধ্য এশিয়ার বৃহত্তম মসজিদ উদ্বোধন

তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে ইমাম আবু হানিফা গ্র্যান্ড মসজিদ চালু হয়েছে। গত ৮ জুন মধ্য এশিয়ার বৃহত্তম এই মসজিদ উদ্বোধন করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি ও তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমাম আলী রহমান। কাতার সরকারের অর্থায়নে মসজিদটি নির্মাণে সময় লাগে প্রায় ১৪ বছর। এতে প্রায় এক শ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়। নতুন মসজিদটির […]

বিস্তারিত পড়ুন

পরিবর্তন ছাড়া মালয়েশিয়া টিকবে না: আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ায় সংস্কারের প্রয়োজনীয়তার কথা আবার বলছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, মালয়েশিয়াকে সংস্কারের মাধ্যমে বদলাতে হবে; তা না হলে দেশটি টিকবে না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলভিত্তিক এক সাপ্তাহিক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, তিনি মনে করেন, যখন দেশ পরিচালনার কথা আসে, তখন পরিবর্তন করার […]

বিস্তারিত পড়ুন

ভারতে পোশাক নিয়ে ছাত্রীদের প্রতিবাদের পর ক্ষমা চাইল স্কুল কর্তৃপক্ষ

ভারতশাসিত কাশ্মিরের এক স্কুলে আবায়া (বোরকা) পরতে নিষিদ্ধ করার পর ছাত্রীদের প্রতিবাদের মুখে নির্দেশনা তুলে নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। সেইসাথে ক্ষমাও চেয়েছে তারা। বৃহস্পতিবার কাশ্মিরের শ্রীনগরে এ ঘটনা ঘটে। বিশ্বভারতী গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের ১১ ও ১২ ক্লাসের ছাত্রীরা এই প্রতিবাদ কর্মসূচিতে শামিল হয়েছিলেন। তাদের অভিযোগ, প্রিন্সিপাল আবায়া পরতে নিষেধ করেছেন। ছাত্রীদের দাবি, স্কুলে কো-এডুকেশন (ছেলে-মেয়ে […]

বিস্তারিত পড়ুন

পাকিস্তানের গণমাধ্যমে অদৃশ্য ইমরান

পাকিস্তানের মূলধারার গণমাধ্যমগুলোয় দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কোনো সংবাদ থাকছে না। দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা গত মাসে ‘দাঙ্গায়’ জড়িত ব্যক্তিদের খবর প্রকাশে নিষেধাজ্ঞা জারি করে। গত সোমবারের এক জরিপে দেখা গেছে, এর পর থেকে ইমরানের খবর সংবাদমাধ্যমগুলোয় আসছে না। পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ (পিইএমআরএ) দাঙ্গাকারী, দাঙ্গা থেকে সুবিধাভোগকারী, ষড়যন্ত্রকারী ব্যক্তিদের টেলিভিশনের পর্দা থেকে […]

বিস্তারিত পড়ুন

জিল্লে শাহ হত্যা মামলায় আগাম জামিন ইমরান খানের

মঙ্গলবার লাহোর হাইকোর্ট পিটিআই চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে নিহত পিটিআই কর্মী জিল্লে শাহের মৃত্যুর বিষয়ে তথ্য ও প্রমাণ গোপন করার সাথে যুক্ত একটি মামলায় গ্রেফতার-পূর্ব জামিন নিশ্চিত করেছে। পিটিআই কর্মী আলি বিলাল, যিনি জিল্লে শাহ নামেও পরিচিত, গত ৮ মার্চ পার্টির সমাবেশের সময় নিহত হন। পোস্টমর্টেম রিপোর্টে তার শরীরে ২৬টি আঘাতের চিহ্ন সনাক্ত করা হয়েছিল। […]

বিস্তারিত পড়ুন

ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহত ১৭১, আহত ৮০০

ভারতের ওডিশা রাজ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ১৭১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৮০০ জনের বেশি। ট্রেনের ভেতরে এখনো অনেকে আটকা পড়ে আছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতের রেলওয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, কলকাতাগামী বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি ওডিশার বাহাঙ্গাবাজার এলাকায় লাইনচ্যুত হয়ে পড়েছিল। চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা পেরিয়ে […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ,পাকিস্তানসহ ‘অখণ্ড ভারতের’ মানচিত্র দিল্লির সংসদ ভবনে

ভারতের নতুন সংসদ ভবনে একটি ‘অখণ্ড ভারত’এর মানচিত্র রাখা হয়েছে, যেখানে আফগানিস্তান থেকে শুরু করে পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, মিয়ানমার এবং শ্রীলঙ্কা – সব দেশগুলিকেই দেখানো হয়েছে। ‘অখণ্ড ভারত’-এর ধারণাটি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএসের মূল মতাদর্শগত চিন্তার অন্যতম। ওই ধারণায় বলা হয়ে থাকে, প্রাচীন কালে ইরান থেকে বর্তমানের মিয়ানমার, উত্তরে তিব্বত, নেপাল, ভূটান আর দক্ষিণে […]

বিস্তারিত পড়ুন

দিল্লি বিশ্ববিদ্যালয়ের সিলেবাস থেকে বাদ যাচ্ছে ইকবালের জীবনী

‘সারে জাঁহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা’র লেখক উর্দু কবি মুহাম্মদ ইকবাল। দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের রাষ্ট্রবিজ্ঞান পাঠ্যক্রম থেকে তার জীবনী বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। শুক্রবার এই সিদ্ধান্ত নিয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ‘মডার্ন ইন্ডিয়ান পলিটিক্যাল থট’ অধ্যায়টি বিএ ষষ্ঠ সিমেস্টারে পড়ানো হতো। এর মধ্যেই ছিল কবি মুহাম্মদ ইকবালের জীবনী […]

বিস্তারিত পড়ুন

কর্ণাটক বিধানসভায় প্রথম মুসলিম স্পিকার হলেন ইউ টি কাদের

ভারতের কর্ণাটক রাজ্যের বিধানসভার স্পিকার নির্বাচিত হয়েছেন কংগ্রেসপন্থি বিধায়ক ইউ টি কাদের। রাজ্যের ইতিহাসে এই প্রথম কোনো মুসলিম বিধানসভার স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন। শুক্রবার (২৬ মে) বিধায়ক ইউ টি কাদের রাজ্য বিধানসভার স্পিকার নির্বাচিত হন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, বিধানসভার বিরোধী দল বিজেপি এবং জনতা দল […]

বিস্তারিত পড়ুন