ইরানে ভূপাতিত যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রু’কেও উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র

ইরানে গুলিতে ভূপাতিত মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের দ্বিতীয় যে ক্রু’কে গত দু’দিন খুঁজে পাওয়া যাচ্ছিলো না, তাকে উদ্ধার করা হয়েছে বলে রোববার জানিয়েছে যুক্তরাষ্ট্র। উদ্ধার হওয়া মার্কিন ক্রু ‘নিরাপদ ও সুস্থ’ আছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার গুলিতে ইরানের দক্ষিণাঞ্চলের একটি পাহাড়ি এলাকায় যুদ্ধবিমানটি ভূপাতিত হয়। ইরানের দাবি, নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার […]

বিস্তারিত পড়ুন

ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে চেয়ে সক্রিয় পাকিস্তান, ভারত কি কোণঠাসা হচ্ছে?

সৌতিক বিশ্বাস বিবিসি ভারত সংবাদদাতা, দিল্লিতে একটা কথা খুব শোনা যাচ্ছে- যুক্তরাষ্ট্র আর ইরানের যুদ্ধে পাকিস্তান যেভাবে নিজেদের মধ্যস্থতাকারীর ভূমিকায় প্রতিষ্ঠিত করে ফেলল, তার ফলে ভারতকে কি কোনঠাসা করে দেওয়া হল? ওয়াশিংটন আর তেহরানের মধ্যে মধ্যস্থতা করার জন্য ইসলামাবাদ যে দ্রুততার সঙ্গে এগিয়েছে, সেরকম তৎপরতা সাধারণত দেখা যায় না। গত সপ্তাহে, পাকিস্তান ইরানের কাছে যুক্তরাষ্ট্রের ১৫-দফার […]

বিস্তারিত পড়ুন

মার্কিন সেনাপ্রধান-অ্যাটর্নি জেনারেল বরখাস্ত

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বনডি ও সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত হয়েছেন। বিষয়টি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে বেশ মুখরোচক আলোচনার জন্ম দিয়েছে। প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সংক্রান্ত নথি প্রকাশ নিয়ে ‘পারফরম্যান্সে অসন্তোষ বাড়তে থাকা’র অভিযোগে দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল পাম বনডিকে বরখাস্ত করেছেন। একই সময়ে মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জকে বরখাস্ত […]

বিস্তারিত পড়ুন

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ভাষণে যেসব প্রশ্নের উত্তর মেলেনি

গ্যারি ও ডোনো বিবিসি প্রধান সংবাদদাতা, উত্তর আমেরিকা জাতির উদ্দেশে ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেসব কথা বলেছেন, তা মূলত তার গত কয়েকদিনের বক্তব্যেরই পুনরাবৃত্তি। হোয়াইট হাউস থেকে বুধবার সন্ধ্যায় তিনি এই ভাষণ দেন এবং এ নিয়ে আগাম কিছু জল্পনাও ছিল। ২০ মিনিটের এই প্রাইমটাইম ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক অভিযানের “মূল কৌশলগত লক্ষ্যগুলো” এক মাসের […]

বিস্তারিত পড়ুন

সৌদি আরবে ৫০ কোটি ডলার মূল্যের মার্কিন ‘উড়ন্ত যুদ্ধ নিয়ন্ত্রণ কেন্দ্র’ ধ্বংস করেছে ইরান

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের প্রায় ৫০ কোটি ডলারের ‘উড়ন্ত যুদ্ধক্ষেত্র নিয়ন্ত্রণ কেন্দ্র’ ধ্বংস করেছে ইরান। এটি ছিল আমেরিকার বিমানবাহিনীর সামরিক শক্তির অন্যতম গুরুত্বপূর্ণ চার ইঞ্জিনবিশিষ্ট ঘূর্ণায়মান রাডার ডোম। শত শত মাইল জুড়ে আকাশের পরিস্থিতি নজরদারি করতে এটি কমান্ডারদের সাহায্য করে। যুক্তরাষ্ট্রের কাছে এ ধরণের যুদ্ধ বিমান মাত্র ১৬টি। এর একটি ধ্বংস করল ইরান। […]

বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্র ইরানের তেল ও খারগ দ্বীপ নিতে পারে : ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, তিনি চাইলে ইরানের তেল দখল করতে পারেন এবং দেশটির বড় তেল কেন্দ্র খারগ দ্বীপও দখল করতে পারেন। “সত্যি বলতে, আমি ইরানের তেল নিয়ে নিতে চাই। কিন্তু আমেরিকায় কিছু লোক বলে— এটা কেন করছি। তারা বোকা,” বলেছেন তিনি। তিনি খারগ দ্বীপ দখল করা হতে পারেও ইঙ্গিত দেন। “হয়তো আমরা খার্গ দ্বীপ […]

বিস্তারিত পড়ুন

আলোচনার কথা বললেও গোপনে স্থল অভিযানের পরিকল্পনা করছে শত্রুরা: ইরানের স্পিকার

যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, “তারা প্রকাশ্যে আলোচনার কথা বললেও গোপনে স্থল অভিযানের পরিকল্পনা করছে।” যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক ইরানের সাথে যুদ্ধ শুরুর ৩০তম দিনে নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় মি. গালিবাফ বলেছেন, “মার্কিন সৈন্যদের স্থলপথে আসার অপেক্ষায় আছে আমাদের যোদ্ধারা। যেন তাদের ওপর হামলা করা যায় এবং তাদের […]

বিস্তারিত পড়ুন

আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই সামরিক শক্তি বৃদ্ধির বড় ধরনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ওই অঞ্চলে অতিরিক্ত ১০ হাজার স্থলসেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প যখন ইরানের সাথে সম্ভাব্য শান্তি আলোচনার পথ খুঁজছেন, ঠিক সেই সময়ে নিজের হাতে আরও শক্তিশালী ‘সামরিক বিকল্প’ রাখতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ওয়াল […]

বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রের প্রতি ‘প্রবল অবিশ্বাসে’র কারণেই কি আলোচনা প্রত্যাখ্যান করছে ইরান?

আমির আজমি বিবিসি নিউজ পার্সি চলতি সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প যখন বললেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ থামানোর বিষয়ে “খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা” হয়েছে, তখন ইরানের প্রতিক্রিয়া ছিল দ্রুত ও স্পষ্ট। ইরানের কর্মকর্তারা শুরু থেকেই সরাসরি এ দাবি অস্বীকার করে আসছেন। এমনকি সামরিক বাহিনীর একজন মুখপাত্র ব্যঙ্গ করে বলেন, আমেরিকানরা “নিজেরা নিজেদের সঙ্গেই আলোচনা করেছে”। […]

বিস্তারিত পড়ুন

সাময়িক নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান: আব্বাস আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সাথে আলোচনায় বলেছেন, সাময়িক নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, মি. আরাঘচি মি. ই-কে বলেছেন, “ইরান শুধু অস্থায়ী নয়, একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে আগ্রহী।” হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের অবস্থান ব্যাখ্যা করে মি. আরাঘচি বলেছেন, “হরমুজ সবার জন্য উন্মুক্ত এবং জাহাজগুলো নিরাপদে যাতায়াত করতে […]

বিস্তারিত পড়ুন