হরমুজ প্রণালি আবার বন্ধ করেছে ইরানের সামরিক বাহিনী- রাষ্ট্রীয় গণমাধ্যম

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনী হরমুজ প্রণালির ওপর তাদের নিয়ন্ত্রণ পুনরায় প্রতিষ্ঠা করছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর সঙ্গে সংশ্লিষ্ট ফারস নিউজ এজেন্সি, ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি এবং রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি— সবকটিই আইআরজিসি-এর এক বিবৃতি উদ্ধৃত করেছে। সেখানে বলা হয়েছে, প্রণালিটি “আগের অবস্থায়” ফিরে যাবে এবং ওই এলাকার নিয়ন্ত্রণ থাকবে […]

বিস্তারিত পড়ুন

ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান যেতে পারেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিয়েছে যে, তারা পারমাণবিক অস্ত্র অর্জন করবে না। আর যদি ইসলামাবাদে কোনো চুক্তি হয়, তাহলে “আমি হয়তো নিজেও সেখানে যেতে পারি।” বৃহস্পতিবার হোয়াইট হাউসের বাইরে এক সাংবাদিক মার্কিন প্রেসিডেন্টকে জিজ্ঞেস করেন, তিনি কি ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন করতে পাকিস্তানে যাবেন? জবাবে তিনি পাকিস্তানের প্রশংসা করে […]

বিস্তারিত পড়ুন

পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি স্পিকারের বৈঠক

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির বৃহস্পতিবার ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের কালিবাফের সঙ্গে বৈঠক করেছেন। তবে দুই পক্ষের বৈঠকের বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি। কালিবাফ গত শনিবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত আলোচনায় ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। আসিম মুনির গতকাল উচ্চপর্যায়ের এক রাজনৈতিক ও নিরাপত্তা প্রতিনিধি দল নিয়ে তেহরানে পৌঁছান। ইরানি কর্মকর্তাদের উদ্ধৃতি […]

বিস্তারিত পড়ুন

অবরোধের প্রেক্ষাপটকে ‘জঙ্গলের আইনে’র সঙ্গে তুলনা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

ইরানের ওপর মার্কিন অবরোধের কঠোর সমালোচনা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চলমান প্রেক্ষাপটকে ‘জঙ্গলের আইনে’র সঙ্গে তুলনা করেছেন তিনি। প্রেসিডেন্ট শি জিনপিং এই অবরোধকে ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’ বলেও নিন্দা জানিয়েছেন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সাথে সাক্ষাৎ শেষে জিনপিং হুঁশিয়ারি দিয়ে বলেন, বিশ্ব এখন আন্তর্জাতিক আইনের পরিবর্তে শক্তির দাপট বা ‘জঙ্গলের আইন’ এর দিকে ফিরে যাচ্ছে। […]

বিস্তারিত পড়ুন

ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসছে লেবানন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেও ফের আলোচনা হতে পারে

চলমান যুদ্ধের মাঝেই ইসরায়েলের সাথে আলোচনা বসতে যাচ্ছে লেবানন। লেবানন-ইসরায়েল বৈঠকে অংশ নেবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-ও। বৈঠকে মার্কো রুবিও’র অংশ নেওয়ার কথা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের আলোচনা হতে পারে, এমন একটি আলাপ শোনা যাচ্ছে। সেক্ষেত্রে যুদ্ধ আরও বিস্তৃত হবে না বলে ধারণা করা হচ্ছে। সোমবার ডোনাল্ড ট্রাম্প […]

বিস্তারিত পড়ুন

ইরানের বন্দর অবরোধ কার্যকর করতে শুরু করেছে মার্কিন বাহিনী, ‘হুমকিতে নতি স্বীকার না করার’ ঘোষণা তেহরানের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বন্দরগুলো ঘিরে যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যকর শুরু হয়েছে। তিনি সতর্ক করে বলেছেন, ইরানের “হামলাকারী জাহাজ” যদি যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কাছাকাছি আসে, তাহলে সেগুলো “ধ্বংস করে দেওয়া হবে।” ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “ইরানের নৌবাহিনী সমুদ্রের তলানিতে পড়ে আছে, তাদের ১৫৮টি জাহাজ সম্পূর্ণ ধ্বংস। আমরা তাদের অল্প কিছু ‘ফাস্ট […]

বিস্তারিত পড়ুন

ইরানের বন্দর অবরোধ করবে মার্কিন সামরিক বাহিনী, অবরোধে অংশগ্রহণ করবে না যুক্তরাজ্য

মার্কিন সামরিক বাহিনী বলেছে, সোমবার থেকে তারা ইরানি বন্দরগুলো অবরোধ করা শুরু করবে। কিন্তু হরমুজ প্রণালি দিয়ে অন্য দেশে যাতায়াতকারী জাহাজ চলাচলে তারা ‘বাধা সৃষ্টি করবে না’ বলে জানিয়েছে। তবে, বিবিসি জানতে পেরেছে, হরমুজ প্রণালি ঘিরে ইরানের বন্দরগুলোতে মার্কিন নেতৃত্বাধীন সামরিক অবরোধে যুক্তরাজ্য অংশগ্রহণ করবে না। এদিকে, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরান […]

বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রের সাথে দুই বা তিনটি ক্ষেত্রে মতপার্থক্য ছিল : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হওয়া নিয়ে ইরানের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, শান্তি আলোচনায় সব বিষয়ে তাদের মতানৈক্য হয়নি, অনেকগুলো বিষয়ে তারা যুক্তরাষ্ট্রের সাথে একমতও হয়েছিলেন। ‘ইরান নিউজ নেটওয়ার্ক’কে দেয়া সাক্ষাৎকারে মি. বাঘাই বলেছেন, পাকিস্তানের মধ্যস্থতায় মোট ২৪ থেকে ২৫টি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। “কিছু ক্ষেত্রে আমরা মার্কিন প্রতিনিধি দলের সাথে সমঝোতায় পৌঁছেছিলাম, তবে দুই বা তিনটি […]

বিস্তারিত পড়ুন

চার ঘণ্টা পরেও ইরান-মার্কিন আলোচনা অব্যাহত

ইরানের আধা সরকারি গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে আলোচনা চার ঘণ্টা পেরিয়ে এখনো চলছে। প্রতিবেদন অনুযায়ী, আলোচনার মাঝখানে দুই পক্ষ পরামর্শ ও বিশ্রামের জন্য কিছু সময়ের জন্য বিরতি নেয়। এরপর আবার আলোচনা শুরু হয়েছে। এখনো এই আলোচনার সমাপ্তি নিয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি এবং আলোচনা আরও বাড়বে কি না, […]

বিস্তারিত পড়ুন

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আশা করেন ইরান ও যুক্তরাষ্ট্র গঠনমূলকভাবে আলোচনা করবে

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার ইসলামাবাদে জেডি ভ্যান্সকে স্বাগত জানানোর সময় বৈশ্বিক ও আঞ্চলিক স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির প্রশংসা করেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দারকে উদ্ধৃত করে বলা হয়, তিনি আশা প্রকাশ করেছেন যে ইরান ও যুক্তরাষ্ট্র “গঠনমূলকভাবে আলোচনা করবে” তিনি পুনর্ব্যক্ত করেছেন যে পাকিস্তান উভয় পক্ষকে সহায়তা করে একটি স্থায়ী ও টেকসই সমাধানে পৌঁছাতে […]

বিস্তারিত পড়ুন