দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট গ্রেপ্তার

দক্ষিণ কোরিয়ার ইমপিচড বা অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে অবশেষে গ্রেপ্তার করা হলো। গত কয়েক সপ্তাহ ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার পর ইউন সুক ইওল বুধবার জানান, তিনি আর রক্তপাত চান না। তিনি তদন্তের কাজে সহযোগিতা করবেন। তারপর তদন্তকারীরা তাকে গ্রেপ্তার করে। গত ৩ ডিসেম্বর ইওল দক্ষিণ কোরিয়ায় স্বল্পস্থায়ী সামরিক আইন জারি করেন। ১৪ ডিসেম্বর পার্লামেন্টের […]

বিস্তারিত পড়ুন

রাশিয়ার জ্বালানি খাতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ব্যাপক নিষেধাজ্ঞা ঘোষণা

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতা ছাড়ার মাত্র কয়েক দিন আগে শুক্রবার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বৃহৎ রুশ জ্বালানি তেল কোম্পানি গাজপ্রম নেফটও সহ রাশিয়ার জ্বালানি খাতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ বলেছে, জ্বালানি খাত থেকে রাশিয়ার আয় কমানোর জি৭-এর প্রতিশ্রুতি রক্ষায় দেশটির ১৮০টির বেশি জাহাজের পাশাপাশি জ্বালানি […]

বিস্তারিত পড়ুন

গ্রিনল্যান্ড দখলের হুমকি নিয়ে ট্রাম্পকে সতর্ক করল জার্মানি ও ফ্রান্স

এলেক্স থেরিনবিবিসি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখল করতে সামরিক শক্তি প্রয়োগের হুমকি ফিরিয়ে না নেয়ায় নবনির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছে জার্মানি ও ফ্রান্স। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ বলেছেন, “সীমানার অখণ্ডতার নীতি প্রতিটি দেশের ক্ষেত্রেই প্রযোজ্য। তা খুব ছোট বা খুব শক্তিশালী দেশ যাই হোক না কেন।” ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জাঁ-নোয়েল ব্যারো বলেছেন, “এতে কোনো […]

বিস্তারিত পড়ুন

সত্যি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন শাহরুখ পত্নী গৌরী!

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ছবি। আর তা হলো বিয়ের ৩৩ বছর পর ধর্ম বদলালেন শাহরুখের স্ত্রী গৌরী। শাহরুখ খান ও গৌরী খানের ৩৩ বছরের দাম্পত্য জীবন। কিন্তু সেই দাম্পত্যে ধর্ম কখনই কোনো ফ্যাক্টর নয়, তা বহু সাক্ষাতকারে জানিয়েছেন শাহরুখ। শাহরুখকে বিয়ে করেও ধর্ম পরিবর্তন করেননি গৌরী। কিন্তু এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শাহরুখ খান, গৌরী […]

বিস্তারিত পড়ুন

ট্রুডো কেন হঠাৎ পদত্যাগের ঘোষণা দিলেন? কে হতে যাচ্ছে তার উত্তরসূরি?

পদত্যাগের জন্য গত কয়েক সপ্তাহ চাপে থাকার পর শেষমেশ প্রধানমন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডো। একই সঙ্গে তিনি নিজ দল কানাডার লিবারেল পার্টির নেতৃত্ব থেকেও সরে দাঁড়াচ্ছেন। এই ঘোষণার মধ্য দিয়ে মি. ট্রুডোর রাজনৈতিক জীবনের দীর্ঘ এক অধ্যায়ের অবসান ঘটতে যাচ্ছে। ২০১৩ সালে এমন এক সময় তিনি লিবারেল পার্টির দায়িত্ব নিয়েছিলেন, যখন দলটি গভীর সঙ্কটে […]

বিস্তারিত পড়ুন

চার লাখ দক্ষ কর্মীর ঘাটতি, জার্মান ভিসা আবেদনের নতুন পোর্টাল

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা আবেদনের জন্য সম্প্রতি একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে৷ এই উদ্যোগকে ‘আসল, প্রশাসনিক বিপ্লব’ বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক৷ পোর্টালটি দেখুন এই লিংকে: https://digital.diplo.de/visa এই ২৮ রকমের ভিসার ক্যাটাগরি থেকে সঠিক ধরনের ন্যাশনাল ভিসা বেছে নিতে পারেন আবেদনকারীরা৷ বিশ্বের মোট ১৬৭টি স্থানে রয়েছে জার্মান ভিসা কেন্দ্র৷ ২০২৫ সালের ১ জানুয়ারি […]

বিস্তারিত পড়ুন

বাইডেনের পাওয়া উপহারের তালিকা প্রকাশ, সবচেয়ে দামি মোদির হিরা

চলতি মাসেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের মেয়াদ শেষ হবে জো বাইডেনের। বিদায়ের আগে ২০২৩ সালে তিনি ও তার স্ত্রী জিল বাইডেনের বিশ্বনেতা ও কূটনীতিকদের কাছ থেকে পাওয়া উপহারের তালিকা প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে দেখা গেছে, ২০২৩ সালে ফার্স্ট লেডি জিলকে সবচেয়ে দামি উপহারটি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০ হাজার ডলার অর্থাৎ […]

বিস্তারিত পড়ুন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে গ্রেফতারের চেষ্টা

দক্ষিণ কোরিয়ার সাময়িক বরখাস্ত প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে দেশটির তদন্তকারীরা গ্রেফতারের চেষ্টা চালানোয় সওলে পুনরায় রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে দেশটির আদালত মি. ইউনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ইউনের বিরুদ্ধে অভিযোগ তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন এবং বিদ্রোহ উসকে দিয়েছেন। এসব অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য মি. ইউনের বিরুদ্ধে সমন জারি করা হলেও […]

বিস্তারিত পড়ুন

বিশ্বজুড়ে ‘উত্তাপ’ ছড়ানোর বছর ২০২৪

অর্চি অতন্দ্রিলা বিবিসি একের পর এক সংঘাত, ক্ষমতার পালাবদল, নির্বাচনের ডামাডোল, রেকর্ড তাপমাত্রা সব মিলিয়ে ২০২৪ সালকে হয়তো বলা যেতে পারে ‘উত্তাপ’ ছড়ানোর বছর। বলতে গেলে এক রকম টানটান উত্তেজনার মধ্য দিয়ে পার হয়েছে পুরো বছরটি। পতন, পলায়ন বিশ্বের নানা অঞ্চলে যুদ্ধ, হামলা-পাল্টা হামলা, রক্তক্ষয়ী আন্দোলন উত্তেজনা তৈরি করেছে। লড়াইয়ের কারণে হাজারো মানুষ প্রাণ হারিয়েছেন, […]

বিস্তারিত পড়ুন

দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ১৭৪

দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরের রানওয়েতে একটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৭৪ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনার পর ৯ ঘণ্টা পেরিয়ে গেলেও অগ্নিবিধ্বস্ত বিমানটি থেকে এ পর্যন্ত মাত্র দুজনকে উদ্ধার করতে পেরেছে উদ্ধারকর্মীরা; বাকিরা এখনও নিখোঁজ রয়েছেন। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টা ৩ […]

বিস্তারিত পড়ুন