ঢাকায় ইইউভুক্ত দেশের ভিসা সেন্টার খোলার অনুরোধ করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ইউরোপীয় ইউনিয়নভুক্ত যেসব দেশের ভিসা ঢাকা থেকে ইস্যু করা হয় না, ইইউ রাষ্ট্রদূতকে সেসব দেশের জন্য ঢাকায় একটি ভিসা সেন্টার খোলার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। ২১ এপ্রিল, সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকলে মিলার সাক্ষাৎ করতে এলে তিনি এ অনুরোধ […]

বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নিলো হাজার হাজার মানুষ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সময়ে নেয়া পদক্ষেপগুলোর প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ হয়েছে এবং হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসে এ বিক্ষোভে অংশ নিয়েছে। ‘৫০৫০১’ নামে পরিচিত এই বিক্ষোভের অর্থ হলো ‘৫০ রাজ্যে ৫০ বিক্ষোভ, এক আন্দোলন’। আয়োজকরা আমেরিকান রিভল্যুশনারি ওয়ার বা আমেরিকার স্বাধীনতা যুদ্ধ শুরুর ২৫০তম বার্ষিকীর সাথে মিলিয়ে এই বিক্ষোভ করার পরিকল্পনা করেছিলেন। হোয়াইট হাউজের […]

বিস্তারিত পড়ুন

তালেবানকে বাদ নিষিদ্ধ গোষ্ঠীর তালিকা থেকে দিয়েছে রাশিয়া

দুই দশকেরও বেশি সময় পর তালেবানের উপর নিষেধাজ্ঞা স্থগিত করলো রাশিয়া। এর ফলে আফগান নেতৃত্বের সঙ্গে মস্কোর সম্পর্ক স্বাভাবিক করার পথ সুগম হয়েছে। ২০ বছরের যুদ্ধের পর ২০২১ সালের আগস্টে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী। এরপর আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। কিন্তু তালেবান সরকার কোনো দেশের কাছ থেকেই আনুষ্ঠানিক স্বীকৃতি পায়নি। তবে […]

বিস্তারিত পড়ুন

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস

বিশ্বের একশ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের খ্যাতনামা সাময়িকী টাইম ম্যাগাজিন। ২০২৫ সালের এই তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ক্ষুদ্রঋণের ধারণা ও সামাজিক ব্যবসার ক্ষেত্রে বৈপ্লবিক অবদানের স্বীকৃতিস্বরূপ মঙ্গলবার (১৬ এপ্রিল) প্রকাশিত মর্যাদাপূর্ণ এই তালিকায় স্থান পেয়েছেন অধ্যাপক ইউনূস। টাইম ম্যাগাজিনে ড. ইউনূসকে নিয়ে লেখা মুখবন্ধে বলা হয়, […]

বিস্তারিত পড়ুন

কীভাবে যুক্তরাষ্ট্রকে ‘টাইট’দেওয়া যায়, তা বের করতেই ভিয়েতনামে শি: ট্রাম্প

যুক্তরাষ্ট্রকে চাপে ফেলে ‘টাইট’ দিতেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পাঁচ দিনের রাষ্ট্রীয় সফর শুরু করেছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরের শুরুতে স্থানীয় সময় সোমবার (১৪ এপ্রিল) ভিয়েতনামের রাজধানী হ্যানয় পৌঁছান শি। হ্যানয়ের বৈঠক শেষেই এ সম্পর্কে নিজের প্রতিক্রিয়া জানান ট্রাম্প। চলতি সপ্তাহে দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীনের প্রতিবেশী ৩টি দেশে সফর শুরু করেন চীনের […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ থেকে সৌদি আরবে আরও জনশক্তি নেয়ার আহবান

বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নেয়ার জন্য সৌদি রাষ্ট্রদূতকে আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। উপদেষ্টার সঙ্গে আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে সৌদি আরবের বিদায়ী রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ বিন ঈসা আলদুহাইলান সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। বৈঠকে সৌদি আরবে বসবাসরত বৈধ পাসপোর্টবিহীন ৬৯ হাজার বাংলাদেশী […]

বিস্তারিত পড়ুন

চীনা পণ্যের উপর ১০৪ শতাংশ হারে শুল্ক ট্রাম্পের

হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বুধবার থেকে চীনা পণ্যের উপর ১০৪ শতাংশ হারে শুল্ক চালু করবেন। বিশ্বের সব দেশের উপর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নতুন হারে শুল্ক বুধবার থেকে চালু হচ্ছে। ট্রাম্পের বসানো ৩৪ শতাংশ শুল্কের জবাবে মার্কিন পণ্যের উপর ৩৪ শতাংশ হারে শুল্ক বসানোর কথা ঘোষণা করেছে চীন। তারপরই ট্রাম্প জানান, একদিনের মধ্যে […]

বিস্তারিত পড়ুন

ইসরায়েলের পণ্য বর্জনের ডাক দিলেন ইলিয়াস কাঞ্চন

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে গণশক্তি সভা আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নিসচা প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। ফিলিস্তিনে চলমান ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে আজ সোমবার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে গণশক্তি সভা। জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। […]

বিস্তারিত পড়ুন

কিয়েভ-সহ ইউক্রেনের অনেক শহরে রাশিয়ার হামলা

রোববার কিয়েভ-সহ অনেক শহরে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা করে। রাশিয়ার অভিযোগ, ইউক্রেনও ড্রোন হামলা করেছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিসচিকো জানিয়েছেন, ”রাশিয়া মিসাইল হামলা করেছে। এয়ার ডিভেন্স সিস্টেম চালু আছে। সকলে যেন ঘরের ভিতরে থাকেন।” তিনি জানিয়েছেন, ”কিছু বাড়ি ও গাড়িতে আগুন লেগেছে। তবে সেই বাড়িতে কেউ বসবাস করেন না।” ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, শনিবার সন্ধ্যা থেকে […]

বিস্তারিত পড়ুন

মানব পাচার রোধে বাংলাদেশ তার প্রতিশ্রুতিতে অটল রয়েছেঃ স্বরাষ্ট্র উপদেষ্টা

মানব পাচার রোধে বাংলাদেশ তার প্রতিশ্রুতিতে অটল রয়েছে এবং এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মানব পাচার সংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িতদের জবাবদিহি করার জন্য শক্তিশালী আইনি কাঠামো প্রতিষ্ঠা করা হয়েছে। এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলো সজাগ ও সক্রিয় রয়েছে। সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পাচারের বিপদ সম্পর্কে সংশ্লিষ্টদের সচেতন করার করার জন্য বিভিন্ন জনসচেতনতামূলক […]

বিস্তারিত পড়ুন