বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় ১৪ জন নিহত

ইউরোপের চেক প্রজাতন্ত্রের রাজধানীতে প্রাগের চার্লস বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ বন্দুক হামলায় ১৪ জন নিহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে ২৪ বছর বয়সী এক ছাত্র তার বাবাকে গুলি করে হত্যার পর সম্ভবত আত্মহত্যা করেছে। সে মোট ১৪ জনকে হত্যা ও ২৫ জনকে আহত করেছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনাটিকে কেন্দ্রীয় ইউরোপীয় দেশটির সবচেয়ে ভয়াবহ এবং নজিরবিহীন গণগুলির ঘটনা হিসেবে […]

বিস্তারিত পড়ুন

ইহুদিবাদ নিয়ে হার্ভার্ড-এমআইটিসহ আমেরিকার শীর্ষ বিশ্ববিদ্যালয়ে যা ঘটছে

বিশ্বখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটি ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ সম্পর্কে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে সাক্ষ্য দেবার পরে ইউনিভার্সিটি প্রেসিডেন্ট ক্লডিন গে’র পদত্যাগের চাপ বাড়ছে। ইহুদিদের উপর গণহত্যা চালানোর বিষয়টিকে যারা সমর্থন করেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার বিষয়ে সুস্পষ্টভাবে কিছু বলতে পারেননি হার্ভার্ড ইউনিভার্সিটি প্রেসিডেন্ট। সেজন্য ৫৩ বছর বয়সী ড. গে-কে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। এই ঘটনার পরে হার্ভার্ড ইউনিভার্সিটির […]

বিস্তারিত পড়ুন

আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ৩ বাংলাদেশী গ্রাজুয়েটের ঈর্ষণীয় সাফল্য

মিসরের বিশ্ববিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের হাদিস বিভাগের সকল বিদেশী স্নাতকদের মধ্যে চার বছরের সমষ্টিগত ফলাফলে শীর্ষ দশে স্থান করে নিয়েছেন বাংলাদেশী তিন শিক্ষার্থী। গত ২০ সেপ্টেম্বর আল-আজহার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজে স্নাতক মেধা তালিকা প্রকাশ করে তাদের অভিনন্দন জানায়৷ তথ্যমতে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ইসলামিক থিওলজি ফ্যাকাল্টির হাদিস ও উলুমুল হাদিস ডিপার্টমেন্টের স্নাতক চার বছরের […]

বিস্তারিত পড়ুন
ROYAL PACIFIC CONSULTANCY

বিত্তশালী না হলেও পাওয়া যাবে স্কলারশিপ, রাখা যাবে মেধার স্বাক্ষরঃ রয়েল প্যাসিফিক কনসালটেন্সি

দেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিমন্ডলে স্কলারশিপসহ শিক্ষার্জনের সুবিধার্থে ব্যতিক্রমধর্মী কনসেপ্ট নিয়ে যাত্র শুরু করেছে ‘রয়েল প্যাসিফিক কনসালটেন্সি’। যা বাংলাদেশে স্টুডেন্ট কনসালটেন্সি এবং মাইগ্রেশন সার্ভিস সেক্টরে একটি মাইলস্টোন হিসেবে কাজ করবে। পাশাপাশি কেউ বিত্তশালী না হলেও পাবেন স্কলারশিপ এবং রাখতে পারবেন মেধা, যোগ্যতার স্বাক্ষর। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩০ সেপ্টেম্বর, শনিবার ঢাকার […]

বিস্তারিত পড়ুন

আমেরিকান বিশ্ববিদ্যালয়ের আয়তন

আনোয়ার হোসেইন মঞ্জু বাংলাদেশ আয়তনে ছোটো এবং যুক্তরাষ্ট্র আয়তনে বড়ো। যা তা বড়ো নয়, ৬৬.৪৬ গুণ বড়ো। আমেরিকার সবকিছু বড়ো, কোনো কোনো স্টেটে হাইওয়ের ১৬টি লেন। অনেক জায়গায় টানেল দিয়ে গাড়ি ঢুকলে আরেক প্রান্তে টানেল ফুঁড়ে বের হতে কয়েকবার দম নিতে হয়। আমেরিকার অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের আয়তনের ওপর একটি রিপোর্ট দেখে দ্রুত পড়ে ফেললাম। আরে বাপরে, […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয় নেই বিশ্ব সেরা ৮০০তে

বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিংয়ে প্রথম ৮০০টির তালিকায় নেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়। র‍্যাংকিং তালিকায় সেরা ৮০০তে দক্ষিণ এশিয়ায় ভারতের ২৪টি ও পাকিস্তানের ৮টি বিশ্ববিদ্যালয় রয়েছে। সম্প্রতি প্রকাশিত টাইমস হায়ার এডুকেশনের ২০২৪ সালের বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এ তালিকায় বাংলাদেশের মোট ৯টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে ৮০১ থেকে ১০০০ এর মধ্যে আছে দেশের ৪ বিশ্ববিদ্যালয়। এগুলো হলো- ব্র্যাক ইউনিভার্সিটি, […]

বিস্তারিত পড়ুন

দ্বাদশ শ্রেণিতে প্রথম হলেন ভারতে হিজাব আন্দোলনের তাবাসসুম

ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব আন্দোলনের সেই তাবাসসুম শাইক এবার নতুন ভাবে আলোচিত হয়েছেন। সেবার প্রতিবাদী কন্ঠে আলোড়ন সৃষ্টি করেছিলেন। এবার পরীক্ষায় ভাল করে সংবাদ শিরোনাম হয়েছেন। ১৭ বছরের এই কিশোরী দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কলা বিভাগে প্রথম হয়েছেন। মোট ৬০০ নম্বরের পরীক্ষায় ৫৯৩ নম্বর পেয়ে শীর্ষ স্থান লাভ করেছেন। হিন্দি, সমাজবিজ্ঞান ও মনোবিজ্ঞানে তিনি শতভাগ তথা […]

বিস্তারিত পড়ুন

উত্তর প্রদেশে স্কুল সিলেবাস থেকে মুছে যাচ্ছে মোগল ইতিহাস

মোগলদের ইতিহাস পড়ানোর বিষয়ে একটি সিদ্ধান্ত নিয়েছে ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশের যোগী সরকার। ওই রাজ্যের স্কুলে এখন থেকে মোগলদের ইতিহাস আর পড়ানো হবে না। দ্বাদশ শ্রেণির সিলেবাসেও পরিবর্তন আনা হয়েছে। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে দ্বাদশ শ্রেণির বইয়ের ভারতীয় ইতিহাস-২-এর কিছু বিষয় থেকে মোগল দরবার এবং শাসক-সম্পর্কিত পাঠটি সরিয়ে দিয়েছে। […]

বিস্তারিত পড়ুন

জুবায়ের সিদ্দিকী ছিলেন সিলেটে শিক্ষা বিপ্লবের সমর নায়ক

সাঈদ চৌধুরী ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দিকী (অব.) ছিলেন সিলেটে এক নীরব শিক্ষা বিপ্লবের মহানায়ক। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। অন্তঃকরণে এই একটাই ভাবনা ছিল। স্কলার্স হোম ছিল তার স্বপ্নপূরণের গন্তব্য। তার অন্তঃকরণ কল্পনাতীত ভাবেই উদার ও সুপ্রশস্ত ছিল। জুবায়ের সিদ্দিকী মূলত একজন অকুতোভয় সৈনিক, সফল শিক্ষাবিদ ও খ্যাতিমান লেখক। নিয়মানুবর্তী এই মানুষটার সাথে পরিচয়ের […]

বিস্তারিত পড়ুন

৭০০ ভারতীয় শিক্ষার্থীকে ফেরত পাঠাচ্ছে কানাডা

জাল নথি জমা দিয়ে ভিসা নেওয়ার অভিযোগে ৭০০ ভারতীয় শিক্ষার্থীকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কানাডা সরকার। দেশটির সীমান্ত নিরাপত্তা সংস্থা (সিবিএসএ) জানিয়েছে, ভিসা পাওয়ার জন্য ওই শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যে নথিগুলো জমা করেছিলেন, তদন্তে সেগুলো জাল বলে প্রমাণিত হয়েছে। নাম না প্রকাশের শর্তে কানাডায় ভারতীয় শিক্ষার্থীদের সহায়তা করা একটি প্রতিষ্ঠানের পরিচালক জানিয়েছেন, দ্বাদশ শ্রেণির পরীক্ষায় […]

বিস্তারিত পড়ুন