লোকমান খান শেরওয়ানী সাংবাদিকতা পুরস্কারের জন্য প্রতিবেদন আহ্বান

চট্টগ্রাম একাডেমি ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রকাশিত/প্রচারিত শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য ও শিক্ষা বিষয়ক প্রতিবেদনের ওপর ‘লোকমান খান শেরওয়ানী সাংবাদিকতা পুরস্কার’ প্রদান করতে যাচ্ছে। উপর্যুক্ত বিষয়ে টেলিভিশন, দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ত্রৈমাসিক সংবাদপত্র ও সাময়িকীতে প্রচারিত বা প্রকাশিত প্রতিবেদনের তিনটি কপি অথবা ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে তিনটি সিডি (স্ক্রিপ্টসহ) প্রচার ও প্রকাশের তারিখ, […]

বিস্তারিত পড়ুন

জীববিজ্ঞান, ডারউইনিজম ও ইন্টেলিজেন্ট ডিজাইনের যুক্তিধারা

মুসা আল হাফিজ জীব ও জীবনে আমরা দেখি এক ডিজাইন, বহুস্তর ডিজাইন। বর্ণের বৈচিত্র্যে তা শিল্পিত, বিন্যাসের পরিমিতিতে তা ঋদ্ধ, প্রয়োজনের আবেদনে তা সংহত। ডিজাইন সৃষ্টির সর্বত্র, রূপে তার বহুত্ব, স্বরূপে আছে ঐক্য, যৌথতা। জীববিজ্ঞানের তথ্যনির্ভর কাঠামোগুলোর ব্যাখ্যা আছে তার গড়নে, রূপে ও স্বরূপে। আকারে ও আচারে। প্রাণ ও প্রকৃতির জটিল চিত্রে ও চরিত্রে এই […]

বিস্তারিত পড়ুন

ভার্চুয়াল ও অ্যানালগ বিশ্ব

জয়নুল আবেদীন আমার মাছ ধরার নেশা আশৈশব। বড়শি হলে তো কথা-ই নেই। লন্ডন এক পেশাদার বড়শিওয়ালা দেখে তখনই ইচ্ছে করছিল বসে পড়ি। লন্ডন মাসিক ও বার্ষিক চাঁদা দিয়ে মাছ ধরতে হয়। সুইডেন হাজার হাজার জলাশয়। কোনো কোনোটি যেন ভূমধ্যসাগর। এসব জলাশয়ে মাছ আছে কি না জানতে চাই মল্লিকার কাছে। ইতিবাচক উত্তর পেয়েই মন উসখুস করতে […]

বিস্তারিত পড়ুন

একটু যদি  ।   জাকির আবু জাফর

একটু যদি হাসতে পারো, হাসতে পারো নিজকে ভালোবাসতে পারো, বাসতে পারো তখন ভালোবাসবে সবাই বাসবে তোমার কথায় তোমার কাজে মিষ্টি করে হাসবে। নিজকে ভালোবাসতে পারা হৃদয় খুলে হাসতে পারা অনন্য এক গুণ বনের বুকে যেমন জ্বলে ফুটন্ত ফাল্গুন। যার হৃদয়ের স্বপ্ন মরে গেছে যার চোখে নেই আশার কোনো চিক জ্বালাও তুমি তাদের জন্য স্বপ্ন সর্বাধিক।

বিস্তারিত পড়ুন

কবি আবদুল হাই ইদ্রিছী’র সম্পাদনায় বেরিয়েছে মাসিক শব্দচর

মৌলভীবাজার থেকে বেরিয়েছে কবি আবদুল হাই ইদ্রিছী’র সম্পাদনায় সাহিত্য সংস্কৃতির কাগজ মাসিক শব্দচর। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) শব্দচর সাহিত্য ফোরামের আয়োজনে বিকাল ৩টায় স্থানীয় একটি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ প্রকাশনা অনুষ্ঠান। সাবেক সিভিল সার্জন ডা. শফিক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও শব্দচর সাহিত্য ফোরামের (শসাফো) সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়ার সঞ্চালনায় প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্য […]

বিস্তারিত পড়ুন

শেখ সা’দীর বাণী

অনুবাদ: আনোয়ার হোসেইন মঞ্জু (মধ্য যুগে ফারসি ভাষার অন্যতম সেরা কবি শেখ সা’দীর পুরো নাম আবু মুহাম্মদ মোসলেহ আল-দীন বিন আবদুল্লাহ শিরাজি (জন্ম: ১২১০-মৃত্যু: ১২৯১)। সমগ্র মুসলিম বিশ্বে তিনি তাঁর কাব্যগ্রন্থ ‘গুলিস্তান’ ও ‘বুস্তান’ এর জন্য বিখ্যাত। তিনি “শব্দের কারিগর” হিসেবেও খ্যাত। নবীকরিম সা: এর শানে তাঁর লেখা “বালাগাল উলাবি জামালিহী —’ এক অনন্য সৃষ্টি।) […]

বিস্তারিত পড়ুন

হে বিদেশে বাড়ির মালিকরা!

সৈয়দ আবদাল আহমদ ‘লোকে বলে বলেরে ঘরবাড়ি ভালা না আমার’। হাসন রাজার এই বিখ্যাত গান শুনে কিছু কৌতুহলী মানুষ তার ঘরবাড়ি দেখতে গেলেন। হাসন রাজা নিজেই আগ্রহী হয়ে তার ঘরবাড়ি তাদের দেখাতে নিয়ে গেলেন। নিজের কবরের জায়গা দেখিয়ে বললেন, ‘এই দেখুন আমার বাড়ি।’ প্রভাতকুমার শর্মার লেখায় ‘মরমী কবি হাসন রাজা’ এ রকম বর্ণনা আছে। হাসন […]

বিস্তারিত পড়ুন

লেখক ও সংগঠক সেলিম আউয়ালের জন্মদিন

সাঈদ চৌধুরী সিলেটের সাহিত্য-সাস্কৃতিক অঙ্গনে শক্তিমান লেখক ও জনপ্রিয় সংগঠক সেলিম আউয়াল একজন আলোকিত মানুষ। নতুন লেখিয়েদের জন্য সম্ভবত এই সময়ে সবচেয়ে নিবেদিতপ্রাণ অভিভাবক। তার অনুপ্রেরণায় কিংবা প্রচেষ্টায় যে সব তরুণ উজ্জীবিত হয়েছেন এবং এখন সফল লেখক, সেলিম আউয়ালের প্রশংসায় তারা পঞ্চমুখ হবেন- এটাই স্বাভাবিক। অনেকে তা মানতে নারাজ। কোন কোন অগ্রজও তাকে নিয়ে ঈর্ষা […]

বিস্তারিত পড়ুন

হারিয়ে যাচ্ছে ধান ভানার ঢেঁকি

কবির আহমদ সিলেট থেকে: একসময়ে গ্রাম বাংলায় ধান ভানার যন্ত্র ঢেঁকি দিয়ে ধান ভানা হতো। অগ্রহায়ণ মাস আসার সাথে সাথে ঢেঁকি মেরামতের কাজে লাগতো দেশের অন্যান্য জেলার ন্যায় সিলেটের হাজারও কৃষক। সোনালী ফসল ঘরে তোলার একমাত্র অবলম্বন ছিল এই ঢেঁকি। আজ ডিজিটাল যুগে সিলেটে হারিয়ে গেছে ঢেঁকি। নতুন প্রজন্মের কেউই জানে না ঢেঁকি দিয়ে ধান […]

বিস্তারিত পড়ুন

স্মৃতির পটে খন্দকার মাহবুব হোসেন

তৈমূর আলম খন্দকার বিভিন্ন সামাজিক ও খেটেখাওয়া শ্রমজীবী মানুষের সংগঠন করে আসছি কলেজ জীবন থেকেই। তন্মধ্যে নারায়ণগঞ্জ অন্ধ কল্যাণ সমিতি ছিল আমার অন্যতম প্রিয় সংগঠন। বধির প্রতিবন্ধী ও অন্ধ প্রতিবন্ধীদের কল্যাণ নিশ্চিত করার জন্য ইতোপূর্বে নারায়ণগঞ্জে কোনো প্লাটফর্ম ছিল না। ১৯৮০-৮১ সালে বধির ও অন্ধদের জন্য আলাদা দু’টি সংগঠন করার জন্য বধির ও অন্ধদের সংগঠিত […]

বিস্তারিত পড়ুন