ব্রিটিশ আর্মির দু‘টি আন্তর্জাতিক অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশী রিফাত

বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ক্যাডেট সাকিব আহসান রিফাত যুক্তরাজ্যের রয়্যাল মিলিটারি অ্যাকাডেমি স্যান্ডহার্স্ট (আরএমএএস) থেকে ইন্টারন্যাশনাল সোর্ড অব অনার এবং ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড- এই দুটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মান অর্জন করেছেন। শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) লন্ডনে অনুষ্ঠিত পাসিং-আউট অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করেন প্রিন্সেস অ্যান। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো অফিসার ক্যাডেট এই দুই আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হলেন। […]

বিস্তারিত পড়ুন

নতুন বাংলাদেশ গড়ার অভিযাত্রায় প্রবাসী বাংলাদেশিদের ভোটার হওয়ার আহবান জানালেন মিয়া গোলাম পরওয়ার

বৃটেনের লুটন শহরে এক বিশাল সুধী সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নতুন বাংলাদেশ গড়ার অভিযাত্রায় প্রবাসী বাংলাদেশিদের ভোটার হওয়ার আহবান জানিয়ে বলেছেন, প্রবাসীদের ভোটাধিকার আদায়ে জামায়াত সর্বত্র সর্বোচ্চ ভূমিকা রেখেছে। তিনি আরো বলেন, একটি জাতির মোরালিটি যখন নষ্ট হয়ে যায় তখন সেগুলো জিইয়ে রেখে কাঠামোগত ও মূল পরিবর্তন করা যায় না। […]

বিস্তারিত পড়ুন

ঢাকায় পৌঁছেই এভারকেয়ারে খালেদা জিয়াকে দেখতে গেলেন পুত্রবধূ জুবাইদা রহমান

লন্ডন থেকে আজ শুক্রবার সকাল পৌনে ১১টায় ঢাকায় পৌঁছেই সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। দুপুর বারটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন তিনি। শাশুড়ি বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে আসতে জুবাইদা রহমান ঢাকায় গেছেন। লন্ডন থেকে রাতে যাত্রা করে ঢাকার […]

বিস্তারিত পড়ুন

বিবিসিসিআই’র আড়ম্বরপূর্ণ বার্ষিক সাধারণ সভা ও সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান

ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) বার্ষিক সাধারণ সভা ও সম্মাননা অ্যাওয়ার্ড অনুষ্ঠান ছিল বেশ আড়ম্বরপূর্ণ ও প্রাণবন্ত। বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) ইস্ট লন্ডনের আইভি ভেন্যুতে বিবিসিসিআই প্রেডিডেন্ট রফিক হায়দারের সভাপতিত্বে ও ডিরেক্টর জেনারেল ব্যারিস্টার দেওয়ান মেহেদীর পরিচালনায় এজিএম অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ওয়াহীদ সিরাজী। বার্ষিক সাধারণ সভায় সংগঠনের […]

বিস্তারিত পড়ুন

প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের উন্নয়নমন্ত্রীর বৈঠক: স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত

আগামী জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে আসন্ন নির্বাচন, অবৈধ অভিবাসন, বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা সংকটসহ বিমান ও নৌ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের ইস্যু বিষয়ে […]

বিস্তারিত পড়ুন

টাওয়ার হ্যামলেটসে অ্যান্টি-সোশ্যাল বিহেভিয়ার রিপোর্টিং লাইভ হটলাইন চালু

বাসিন্দাদের নিরাপত্তায় বিশেষ পদক্ষেপ হিসেবে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে অ্যান্টি–সোশ্যাল বিহেভিয়ার (এএসবি) রিপোর্টিং লাইভ হটলাইন চালু করা হয়েছে। সমাজ-বিরোধী কার্যকলাপ মোকাবেলায় কাউন্সিল এই নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। সম্প্রতি বাসিন্দাদের ওপর পরিচালিত জরিপে জানা গেছে, এএসবি তথা সমাজবিরোধী আচরণ বাসিন্দাদের অন্যতম বড় উদ্বেগের বিষয়। সেই প্রেক্ষিতে কাউন্সিল চালু করেছে সপ্তাহের ৭ দিন-২৪ ঘণ্টা চলমান ‘লাইভ ইনসিডেন্টস লাইন’- […]

বিস্তারিত পড়ুন

এনসিপি যুক্তরাজ্য শাখা কমিটি ঘোষণা

জাগ্রত তরুণদের নতুন রাজনৈতিক সংগঠন ‘জাতীয় নাগরিক পার্টি‘ (এনসিপি) যুক্তরাজ্য শাখা কমিটি ঘোষণা করা হয়েছে গত মঙ্গলবার। দলের মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটির কথা জানানো হয়েছে। কমিটির যুক্তরাজ্য শাখা আহ্বায়ক হয়েছেন মাকসুদুল হক শাকুর। সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমা ইসলাম, যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার মিজানুর রহমান (নয়ন), সদস্যসচিব […]

বিস্তারিত পড়ুন

সিলেটের ১৪ আসনে বিএনপির বেশীরভাগই নতুন মুখ

নূর আহমদ সিলেট থেকে : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করছে বিএনপি। এর মধ্যে সিলেট বিভাগের ১৯ আসনের ১৪টি রয়েছে। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে দলটির রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রার্থীদের নাম ঘোষণার পর থেকে সারা দেশের মতো সিলেট বিভাগের নির্বাচনী এলাকাগুলোতেও উৎসবে মেতেছেন […]

বিস্তারিত পড়ুন

বিচ্ছিন্নতা দূর করতে টাওয়ার হ্যামলেটসের মেয়রের সঙ্গে ১৫০ বাসিন্দার আনন্দমুখর চা-আড্ডা

বিচ্ছিন্নতা ও একাকীত্ব দূরীকরণে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে আয়োজিত হয়েছে ব্যতিক্রমী এক “বিকেলের চা-আড্ডা”। গত সপ্তাহে টাওয়ার হ্যামলেটস টাউন হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে যোগ দেন নির্বাহী মেয়র লুফতুর রহমান এবং হেলথ, ওয়েলবিয়িং এন্ড সোশ্যাল কেয়ার বিষয়ক ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর সাবিনা আক্তার। অনুষ্ঠানে অংশ নেন প্রায় ১৫০ জন স্থানীয় বাসিন্দা, যারা টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন কমিউনিটি গ্রুপের […]

বিস্তারিত পড়ুন

ট্রাম্পের পারমাণবিক পরীক্ষার ঘোষণা, আবার পরমাণু অস্ত্র প্রতিযোগিতা শুরু হচ্ছে?

ম্যালোরি মেঞ্চ বিবিসি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে পারমাণবিক পরীক্ষা চালানোর পরিকল্পনার কথা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প সোশ্যাল মিডিয়া সাইট ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, “যেহেতু অন্যান্য দেশগুলোও তাদের নিজস্ব (পারমাণবিক অস্ত্রের) কর্মসূচি পরিচালনা করছে, তাই আমি মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিভাগ (সাবেক প্রতিরক্ষা দপ্তর)-কে সমতার ভিত্তিতে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা […]

বিস্তারিত পড়ুন