মাসুদ পেজেশকিয়ান ইরানে প্রেসিডেন্ট নির্বাচিত

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে সাইদ জালিলিকে হারিয়ে মাসুদ পেজেশকিয়ান জয়ী হয়েছেন। দ্বিতীয় দফার নির্বাচনে প্রথম দফার চেয়ে বেশি ভোট পড়েছে বলে জানা গিয়েছে। মাসুদ পেজেশকিয়ান মধ্যপন্থায় বিশ্বাসী। ভোটের প্রচারে ইরানকে বিশ্বের দরবারে উন্মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। ফল প্রকাশের পর মাসুদ এই নির্বাচনকে ইরানের জনগণের সঙ্গে ‘অংশীদারিত্বের সূচনা’ বলে উল্লেখ করেছেন। এক্স প্ল্যাটফর্মে তিনি লেখেন, “আপনাদের […]

বিস্তারিত পড়ুন

আবার শুরু হচ্ছে হামাসের সঙ্গে অস্ত্রবিরতি আলোচনা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতেনিয়াহুর দপ্তর শুক্রবার জানিয়েছে যে ইসরায়েল-হামাস যুদ্ধে অস্ত্র বিরতির লক্ষ্যে আগামি সপ্তাহে আলোচনা আবার শুরু হবে। দোহায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থার প্রধান আলোচনা শেষে ফিরে আসার পর এ কথা জানানো হয়। প্রধানমন্ত্রীর দপ্তর উল্লেখ করেছে যে অস্ত্র বিরতির এবং পণবন্দি মুক্তির ব্যাপারে সমঝোতার ক্ষেত্রে উভয় পক্ষের মধ্যে এখনও মতামতের কিছু ফারাক রয়ে গেছে। […]

বিস্তারিত পড়ুন

ইসরায়েল সীমান্তে হিজবুল্লাহর কাছে সার্বভৌমত্ব হারাচ্ছে : ব্লিঙ্কেন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, অক্টোবর থেকে ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর ক্রমাগত আন্তঃসীমান্ত আক্রমণের কারণে ইসরায়েল তার দেশের উত্তর সীমান্তে “সার্বভৌমত্ব হারাচ্ছে”। ব্লিঙ্কেন ওয়াশিংটনের ব্রুকিংস ইনস্টিটিউটে একটি পাবলিক সাক্ষাত্কারে সোমবার বলেন, ইসরায়েল-সীমান্তে লোকজন তাদের বাড়িঘরে যেতে নিরাপদ বোধ করছে না। নিরাপত্তাহীনতার কারণে কিছু করতে না পেরে লোকজনের মধ্যে বাড়ি ফেরার ব্যাপারে আস্থাহীনতা সৃষ্টি হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী […]

বিস্তারিত পড়ুন

ইসরায়েলের কেন একটি ‘বানোয়াট বিজয়’ দরকার এখন

গিডিয়ন লেভি বাধ্যতামূলকভাবে মুখে হাসি আনতে হবে। আর তাকে উপস্থাপন করা হবে বানোয়াট জয়ের হাসি হিসেবে। আসলে বিষয়টা হলো গাজা থেকে সরে আসা। ইসরায়েল কয়েক দিনের মধ্যেই ঘোষণা দিতে যাচ্ছে যে হামাসের সামরিক শাখাকে গাজার মাটি থেকে উৎখাত করা হয়েছে। আর তাই যুদ্ধে ইসরায়েলের জয় হয়েছে। জয়? আপনি যদি তা-ই মনে করেন, তাহলে তা-ই। আমি […]

বিস্তারিত পড়ুন

আবদুল ওয়াহাব বিন জাইন আল আবিদীন কাবার নতুন চাবি রক্ষক

আবদুল ওয়াহাব বিন জাইন আল আবিদীন আল শাইবি পবিত্র কাবার নতুন প্রধান চাবি রক্ষক মনোনীত হয়েছেন। ড. শায়খ সালেহ বিন জয়নুল আবেদিন আল-শাইবির ইন্তকালের পর পবিত্র কাবাঘরের চাবি সংরক্ষণের দায়িত্ব পেয়েছেন তিনি। গত শুক্রবার (২১ জুন ২০২৪) দিবাগত রাতে মক্কায় শায়খ সালেহ ইন্তেকাল করেন। পরদিন শনিবার পবিত্র মসজিদুল হারামে জানাজার পর তাঁকে জান্নাতুল মুয়াল্লায় দাফন […]

বিস্তারিত পড়ুন

গাজায় নিহতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে, ২১ হাজার শিশু নিখোঁজ

গাজায় ইসরায়েলের আট মাসের বেশি সময় ধরে বর্বর হামলায় নিহতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে। এই সময়ে ২১ হাজারের বেশি শিশু নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক শিশু সংগঠন সেভ দ্য চিলড্রেন। এই হামলার জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে ক্ষোভ বাড়লেও তাতে এতটুক দমেনি দেশটি। বিশেষ করে জাতিসংঘ ইসরায়েলকে তাদের অভিযান বন্ধের নির্দেশ দিলেও তা মানেনি তেল আবিব। […]

বিস্তারিত পড়ুন

আহত ফিলিস্তিনিকে জিপের সামনে বেঁধে নিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দেখা যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনীর একটি সাঁজোয়া যানের সামনে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে মধ্য বয়স্ক এক ব্যক্তিকে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সেটি নিশ্চিত করে বলেছে, তাদের বাহিনী পশ্চিম তীরের জেনিন শহরে অভিযানের সময় আহত ফিলিস্তিনি ব্যক্তিকে […]

বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রের ইসরাইল-ফিলিস্তিন বিষয়ক সিনিয়র কর্মকর্তার পদত্যাগ

মার্কিন যুক্তরাষ্ট্রের ইসরাইল-ফিলিস্তিন বিষয়ক কর্মকর্তা এন্ড্রু মিলার পদত্যাগ করেছেন। গাজা যুদ্ধ সংক্রান্ত বিষয়ে কাজ করার জন্য নিবেদিত স্টেট ডিপার্টমেন্টের তিনি সবচেয়ে সিনিয়র কর্মকর্তা। মিলার পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব ছেড়েছেন। তবে ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের বিতর্কিত গাজা নীতির প্রতিবাদেই তিনি পদত্যাগ করেছেন। মিলারের প্রস্থানের খবর প্রথম দিয়েছে ওয়াশিংটন পোস্ট। দীর্ঘ আট মাসেরও বেশি […]

বিস্তারিত পড়ুন

হামাসকে নির্মূল করা নিয়ে নেতানিয়াহু ও সামরিক বাহিনীর মধ্যে প্রকাশ্য বিভক্তি

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি যখন বলেছেন, হামাসকে পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়, তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। আর এ নিয়েই অর্থাৎ হামাসকে নির্মূল প্রশ্নে নেতানিয়াহু ও সামরিক বাহিনীর মধ্যে বিভক্তি প্রকাশ্য রূপ নিয়েছে। বৃহস্পতিবার (২০ জুন ২০২৪) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে […]

বিস্তারিত পড়ুন

হিজবুল্লাহর হুঁশিয়ারি, সংঘাত এড়াতে ইসরায়েলকে পরামর্শ ব্লিঙ্কেনের

ইসরায়েল লেবাননে বড় ধরনের সামরিক অভিযানের ঘোষনার জবাবে ‘সর্বাত্মক’ হামলার হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ। গত বুধবার টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এ হুঁশিয়ারি দেন। হাসান নাসরাল্লাহ বলেন, লেবাননে ইসরায়েল হামলা চালালে কোনো নিয়মনীতি মানবে না হিজবুল্লাহ। কোনো ধরনের সংযমও দেখাবে না তারা। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলকে লেবাননের সশস্ত্র প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সাথে সংঘাত না […]

বিস্তারিত পড়ুন