গুলিবিদ্ধ ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

উন্নত চিকিৎসার জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি আজ সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। হাদিকে বহনকারী একটি এয়ার অ্যাম্বুলেন্স দুপুর ১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (এইচএসআইএ) ত্যাগ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ। শুক্রবার বিকেলে ঢাকার পল্টন এলাকায় […]

বিস্তারিত পড়ুন

ডিবি হেফাজতে আনিস আলমগীর

আনিস আলমগীরকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। রোববার রাত পৌণে ৯টায় আনিস আলমগীর নিজেই বিভিন্ন মিডিয়াকে এখবর দিয়েছেন। ধানমন্ডির একটি জিম থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় বলে জানান তিনি। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ধানমন্ডি থেকে নেওয়া হয় এবং আটটার দিকে তিনি ডিবি কার্যালয়ে পৌঁছেছেন। আনিস আলমগীর বিভিন্ন সংবাদমাধ্যমে বহুদিন কাজ করেছেন। সম্প্রতি টেলিভিশন টকশোতে […]

বিস্তারিত পড়ুন

ওসমান হাদিকে গুলি করে ফয়সাল, মোটরসাইকেল চালাচ্ছিল আলমগীর: ডিএমপি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর গুলি চালানো ব্যক্তি ও তার সহযোগী মোটরসাইকেল চালককে শনাক্ত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) বিকেলে ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানান, মোটর সাইকেলের পেছনে বসে হাদির মাথায় গুলি চালান ফয়সাল করিম মাসুদ এবং মোটরসাইকেল চালান আলমগীর শেখ। ভিডিও ও ছবি […]

বিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বক্তব্য ঘিরে ভারতীয় হাইকমিশনারকে তলব

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে ভারত সরকারের কাছে বাংলাদেশ সরকারের উদ্বেগ জানাতে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) সকালে ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন […]

বিস্তারিত পড়ুন

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি আজ রোববার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানান । ঘড়ির কাঁটায় সময় সকাল ৭টা ২২ মিনিট। পুষ্পস্তবক অর্পণের পর জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে প্রধান উপদেষ্টা […]

বিস্তারিত পড়ুন

ওসমান হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়ার প্রস্তুতি

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের পতাকা নিয়ে প্যারাট্রুপিং করে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন। এই ৫৪ জনের একজন আশিক চৌধুরী জাম্প করবেন ওসমান হাদির ছবি আঁকা হেলমেট পরে। বিজয়ের দিনে স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভ্যানগার্ড ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় প্রধান উপদেষ্টা সকলকে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছেন।

বিস্তারিত পড়ুন

টাওয়ার হ্যামলেটস টাউন হলে শুরু হয়েছে বাংলাদেশ হেরিটেজ উইকএন্ড ও ট্রেড ফেয়ার ২০২৫

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের টাউন হলে বাংলাদেশ হেরিটেজ উইকএন্ড এন্ড ট্রেড ফেয়ার ২০২৫ শুরু হয়েছে, যার মধ্য দিয়ে প্রবাসী কমিউনিটিকে কেন্দ্রবিন্দুতে রেখে সংস্কৃতি, ঐতিহ্য এবং অর্থনৈতিক সহযোগিতার এক অনন্য উদ্যোগের সূচনা হলো। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান যৌথভাবে শনিবার দুপুরে এই কর্মসূচি উদ্বোধন করেন। এসময় ব্যারোনেস পোলা মঞ্জিলা […]

বিস্তারিত পড়ুন

ডাকসুর ভিপি সাদিক কায়েমের কাছে বিএনপি নেতা রিজভীর দুঃখ প্রকাশ

রাজধানীর নয়াপল্টনে একটি সভায় দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদবিরোধী বিপ্লবী গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে হামলার সনাক্তকারী ব্যক্তি বিএনপি নেতা রুহুল কবির রিজবী ও ডাকসুর ভিপি সাদিক কায়েমের সঙ্গে চা খাওয়ার ভুয়া ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এতে বিভ্রান্ত হয়ে শনিবার […]

বিস্তারিত পড়ুন

জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার সকল প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাজনৈতিক দলগুলো

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকে জুলাই অভ্যুত্থান নস্যাৎ করার ষড়যন্ত্রের অংশ হিসেবে অবহিত করে রাজনৈতিক দলের নেতারা বলেছেন, এই অভ্যুত্থানকে নস্যাৎ করার সকল প্রচেষ্টা রুখে দিতে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই […]

বিস্তারিত পড়ুন

জামায়াতে যোগ দিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান

জামায়াতে যোগ দিয়েছেন বিএনপির সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান। শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন। মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম […]

বিস্তারিত পড়ুন