আঞ্জুমান মুফিদুল ইসলামের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

রাজধানী ঢাকার কাকরাইল এলাকায় আঞ্জুমান মফিদুল ইসলামের নতুন ভবন আঞ্জুমান জে আর টাওয়ারের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৩ মার্চ) নতুন ভবন উদ্বোধন শেষে এতিম শিশুদের সঙ্গে ইফতার করেন তিনি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ, খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, আঞ্জুমান মুফিদুল ইসলামের সভাপতি […]

বিস্তারিত পড়ুন

সিলেটে সক্রিয় আন্ডারওয়ার্ল্ড, যুবদল নেতা মাধব গ্রেফতার

ওয়েছ খছরু সিলেট থেকে : দিনে দিনে সিলেটের আন্ডারওয়ার্ল্ড সক্রিয় হয়ে উঠছে। চোখ রাঙাচ্ছে চিহ্নিত ও দাগি অপরাধীরা। এরই মধ্যে সিলেট নগরের কয়েকটি এলাকা চলে গেছে অপরাধীদের দখলে। রাতের বেলা ওইসব এলাকা এড়িয়ে চলে মানুষ। দিন দিন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। রাজনীতির আড়ালে চিহ্নিত অপরাধীরা ফিরতে শুরু করেছে আস্তানায়। এতে করে জনমনে আতঙ্ক বিরাজ […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ সম্পর্কে জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদন উপস্থাপন করবেন তুর্ক

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক আগামীকাল (৫ মার্চ) জেনেভায় বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্ট বিক্ষোভের সাথে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ওপর জাতিসংঘের মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদন উপস্থাপন করবেন। জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, এই অনুষ্ঠানটি জেনেভা থেকে ইউটিউব https://youtube.com/live/szaCueW3WLs-এ (ঢাকা সময় সন্ধ্যা ৬টায়) সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশে জবাবদিহিতা, ন্যায়বিচার ও মানবাধিকার সংস্কারের লক্ষ্যে তথ্য […]

বিস্তারিত পড়ুন

ইউএনওর সামনেই জামায়াতের ৪ নেতাকে মারধর করল বিএনপি

পাবনার সুজানগর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সামনেই উপজেলা জামায়াতের ৪ নেতাকে বেধড়ক মারধর করলেন বিএনপি নেতারা। আহত ৪ জামায়াত নেতা হলেন- উপজেলা জামায়াতের নায়েবে আমির ফারুক-ই আজম, সেক্রেটারি টুটুল বিশ্বাস, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি ওয়ালিউল্লাহ বিশ্বাস, সাবেক কাউন্সিলর মোস্তাক আহমেদ। এসময় অবৈধ বালু উত্তোলন বন্ধ করায় ইউএনওকেও মারধর করতে গেলে জামায়াত নেতারা ও স্থানীয় […]

বিস্তারিত পড়ুন

মস্তিষ্কের ছোট্ট ‘নীল বিন্দু’ যা ঘুম নিয়ন্ত্রণ করে

ডেভিড রবসনবিবিসি নিউজ মনোযোগ এবং ঘুম নিয়ন্ত্রণের মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ন্ত্রণকারী লোকাস সেরুলিয়াস ক্রমশ গবেষণার আগ্রহের বিষয়বস্তু হয়ে উঠছে। এ বিষয়ে সন্দেহ নেই যে ঘুম আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনিদ্রায় আক্রান্ত যে কোনও ব্যক্তিই জানেন, ঘুম না আসা কীভাবে ধৈর্যচ্যুতি এবং বিরক্তি বয়ে আনতে পারে। মাথার ভিতরে যেন একটা অদৃশ্য আলো জ্বলতে থাকে। […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশের তরুণ প্রজন্ম বিশ্বকে বদলে দিতে পারে : ব্রাজিলের প্রধান বিচারপতি

ব্রাজিলের প্রধান বিচারপতি অ্যান্টোনিও হারমান বেঞ্জামিন বাংলাদেশের তরুণ প্রজন্ম সম্পর্কে বলেছেন, তরুণরা একটি দেশকে বদলে দিয়েছে এবং এর থেকে বিশ্ব একটি বিশেষ শিক্ষা গ্রহণ করেছে। এ দেশের তরুণ প্রজন্ম যে বিশ্বকে বদলে দিতে পারে, সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সেটি তারা প্রমাণ করেছে। আজ মঙ্গলবার (৪ মার্চ ২০২৫) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে […]

বিস্তারিত পড়ুন

একটা পলাতক দল সর্বাত্মক চেষ্টা করছে আনসেটেল করার জন্য: বিবিসি বাংলাকে অধ্যাপক ইউনূস

“একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে বা তাদের নেতৃত্ব চলে গেছে। তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে (দেশটাকে) আনসেটেল (অস্থিতিশীল) করার জন্য”-এই মন্তব্য অধ্যাপক ইউনূসের। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় সাত মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন, ছাত্র নেতৃত্বের নতুন দল গঠনসহ রাজনৈতিক ঘটনাপ্রবাহ নিয়ে কথা বলেছেন বিবিসি বাংলার সঙ্গে। […]

বিস্তারিত পড়ুন

সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাদ বহিস্কার

মাদক ও অস্ত্র-সহ যৌথবাহিনীর হাতে আটকের পর সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাদ উদ্দিন আহমদ চৌধুরীকে দল থেকে বহিস্কার করা হয়েছে। রোববার (২ মার্চ ২০২৫) কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্দেশে সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাকে বহিস্কার করা হয়। সেনাবাহিনী ও পুলিশের যৌথ […]

বিস্তারিত পড়ুন

চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াকে খালাসের রায় বহাল

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো: আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ আজ এই আদেশ দেন। আজকের এই আদেশের ফলে চ্যারিটেবল ট্রাস্ট মামলায় […]

বিস্তারিত পড়ুন

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সকলকে এক প্লাটফর্মে ঐক্যবদ্ধ হতে হবে : ডা. শফিকুর রহমান

আলেম ও এতিমদের সম্মানে ঢাকা মহানগরী উত্তরের ইফতার মাহফিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আলেম ও তালেব উভয়ই সুসংবাদপ্রাপ্ত। কারণ, হাদিসে রাসূল (সা.) হতে বর্ণিত, ‘তোমাদের মধ্যে সে ব্যক্তিই উত্তম যিনি নিজে কুরআন শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন’। আমরা আজ তাদের সাথে মিলিত হতে পেরে গর্ববোধ করছি। তিনি দেশ, জাতি ও […]

বিস্তারিত পড়ুন