বিক্ষোভে উত্তাল পাকিস্তান

ইশতিয়াক মাহমুদ * বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন ইমরান খান * পিটিআই এমপিদের পদত্যাগ * নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ * পদত্যাগ করবেন না প্রেসিডেন্ট আলভি অনাস্থা ভোটে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে এবং আমদানি করা সরকারের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ-সমাবেশ করেছে পাকিস্তান তাহরিকে ইনসাফ (পিটিআই) সমর্থকরা। গত রোববার রাতে দেশটির অন্তত ৪০টি শহরে বিক্ষোভকারীরা দলে দলে […]

বিস্তারিত পড়ুন

ইমরান খান দুর্নীতিগ্রস্ত নন, তাকে আমি ৪০ বছর ধরে চিনি : সিমি গারেওয়াল

তিনি এক ক্যারিশম্যাটিক ক্যারেক্টার, সম্মোহনের জাদুকরও কারও কাছে। কারও কাছে আবার ভীষণ প্রেমিকও বটে। সফল ক্রিকেট ক্যারিয়ারের পরই রাজনীতিতে তার আগমন। ২২ বছরের রাজনীতি তাকে ক্ষমতার সর্বোচ্চ পর্যায় আসীন করলেও শেষে অনাস্থা ভোটে হেরে যাওয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ হারাতে হলো। ইমরান খানের ক্ষমতাচ্যুতির পর অনেকেই ইমরানকে প্রশ্ন তুললেও চাঞ্চল্যকর মন্তব্য করলেন ভারতীয় অভিনেত্রী সিমি গারেওয়াল। […]

বিস্তারিত পড়ুন

রমজান উপলক্ষে তুরস্কে ‘বিনামূল্য দোকান’

সমাজে ধনী-গরিব দুই শ্রেণীর মানুষই বাস করে। সমাজের মানুষেরা যদি পরস্পরে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয়, তাহলে ওই সমাজটি একটি আদর্শ ও সুখী সমাজে রূপান্তরিত হয়। ঠিক এমন-ই দারুণ এক উদাহরণ দেখা গেল তুরস্কে। সেখানের ধনীরা পবিত্র রমজান উপলক্ষে একটি ‘বিনামূল্য দোকান’ চালু করেছে। প্রয়োজনগ্রস্ত দরিদ্ররা সেখান থেকে কোনো অর্থ পরিশোধ ছাড়াই দরকারি খাবার সংগ্রহ […]

বিস্তারিত পড়ুন

সংকট কাটাতে শ্রীলঙ্কার প্রয়োজন ৩০০ কোটি ডলার

শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় পুরো দেশজুড়ে চলছে বিক্ষোভ-প্রতিবাদ। ভয়াবহ আর্থিক সংকটে পড়া শ্রীলঙ্কাকে আগামী ৬ মাসের মধ্যে এই সংকট কাটিয়ে উঠতে প্রয়োজন ৩০০ কোটি ডলার সহায়তা। রয়টার্সের খবরে জানা যায়, এই অর্থ দিয়ে জ্বালানি ও ওষুধসহ প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহের গতি স্বাভাবিক করা সম্ভব হবে বলে শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী। ২ কোটি […]

বিস্তারিত পড়ুন

পুতিনের দুই মেয়ের ওপর নিষেধাজ্ঞা

এবার পুতিনের দুই মেয়ে মারিয়া ভরোন্তসোভা (৩৬) এবং কাতেরিনা তিখোনোভার (৩৫) ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সূত্রে জানা যায়, সর্বশেষ ধাপের এই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন আরও দুই শতাধিক ব্যক্তি। গত ৮ এপ্রিল, শুক্রবার দিনের শেষ দিকে প্রকাশিত দাপ্তরিক তালিকা থেকে এ তথ্য জানা গেছে। এর আগে পুতিনের দুই মেয়ের উপর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পর […]

বিস্তারিত পড়ুন

ইউএনএইচআরে রাশিয়ার সদস্যপদ স্থগিতে আনন্দিত বাইডেন

জাতিসংঘের মানবাধিকার পরিষদে (ইউএনএইচআর) রাশিয়ার সদস্যপদ স্থগিত করা হয়েছে। বিবিসির খবরে জানা যায়, এক বিবৃতিতে এ নিয়ে আনন্দ প্রকাশ করে এমন সিদ্ধান্তের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত ৭ এপ্রিল, বৃহস্পতিবার ইউক্রেন ইস্যুতে মানবাধিকার পরিষদে রাশিয়ার সদস্যপদ স্থগিত করেছে জাতিসংঘ। এদিন ইউক্রেনে রুশ সেনাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে রাশিয়ার সদস্যপদ স্থগিত চেয়ে সাধারণ […]

বিস্তারিত পড়ুন

ভারতে স্বামী-স্ত্রীর পরস্পরের বিরুদ্ধে ৬০ মামলা, বিচারপতি হতবাক!

ঘটনাটি ভারতের। সেখানে দাম্পত্য কলহের জেরে ৩০ বছর সংসার জীবন শেষে এক দম্পতি পাল্টাপাল্টি ৬০টি মামলা দায়ের করেছেন। পরস্পরের বিরুদ্ধে আদালতে এত সংখ্যক মামলা করে আলোচনায় তারা। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ৩০ বছর সংসারের পর বিবাহ বিচ্ছেদও হয়ে গেছে ১১ বছর হল। কিন্তু নিজেদের মধ্যে অশান্তি কমেনি। আজও কোনও কারণে মতবিরোধ হলেই আদালতে মামলা […]

বিস্তারিত পড়ুন

ভারতের পাওয়ার গ্রিডে চীনা হ্যাকারদের হামলার অভিযোগ

ভারতের পাওয়ার গ্রিডে চীন সরকারের মদদপুষ্ট হ্যাকাররা হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। রেকর্ড ফিউচার নামক ইন্টেলিজেন্স সংস্থার বরাত দিয়ে এসব প্রতিবেদনে দাবি করা হয়েছে, উত্তর ভারতের সাতটি ‘লোড ডিসপ্যাচ’ সেন্টারে এই হামলা চালানো হয়। এই লোড ডিসপ্যাচগুলো লাদাখে বিদ্যুৎ সরবরাহ এবং গ্রিড নিয়ন্ত্রণের কাজ করে। গোয়ন্দা সংস্থাটির ওই রিপোর্টে আরও বলা হয়েছে, […]

বিস্তারিত পড়ুন

পাকিস্তানের রাষ্ট্রীয় বিষয়ে হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট

পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল বলেছেন, রাষ্ট্রীয় ও পররাষ্ট্রনীতির মতো নীতিগত বিষয়ে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবেন না। এই বিষয়ে তিনি বলেন, ‘আমরা নীতিগত বিষয়ে জড়াতে চাই না।’ সংবাদমাধ্যম ডনের সূত্র মতে এসময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম সুরির খারিজ করে দেওয়ার বৈধতার বিষয়টি নিয়েই […]

বিস্তারিত পড়ুন

ইমরান খান নিয়ে রমিজ রাজার মন্তব্য ভাইরাল

১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন ইমরান খান এবং সেই দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য রমিজ রাজা। ২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন ইমরান খান। আর রমিজ রাজা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান। গতকাল টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন রমিজ রাজা। সেখানে ক্যাপশনে লেখা, ‘আরও বলার সাহস করি!’ ভিডিওতে তিনি বলেন, ‘দয়া করে আমার […]

বিস্তারিত পড়ুন