আগরতলায় ভিসা অফিস আর শিলিগুড়িতেও ভিসা আবেদন কেন্দ্র বন্ধ

ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের ভিসা ও কনস্যুলার বিভাগ অনির্দিষ্টকালের জন্য মঙ্গলবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে যে বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্র আছে, সেটির কাজকর্মও সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। দীপু চন্দ্র দাসের মৃত্যুর পরে আগরতলায় গত কয়েকদিন ধরে স্থানীয় কিছু সংগঠন বিক্ষোভ দেখিয়েছে। এর আগে দিল্লিতে বাংলাদেশের দূতাবাসেও ভিসা কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। […]

বিস্তারিত পড়ুন

দিল্লিতে যেভাবে রাতারাতি পাল্টাল ভারত-বাংলাদেশ সম্পর্কের দৃশ্যপট

শুভজ্যোতি ঘোষ বিবিসি ভারতের রাজধানীর বুকে একেবারে আক্ষরিক অর্থেই এক রাতের মধ্যে বদলে গেল দিল্লি ও ঢাকার সম্পর্কের রূপরেখা। মঙ্গলবার সন্ধ্যাতেও যেখানে দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের আমন্ত্রণে ভারতের বর্তমান ও সাবেক কূটনীতিকরা, সেনা কর্মকর্তা বা থিংকট্যাংক ফেলো-রা দু’দেশের ঐতিহাসিক মৈত্রীর উদযাপনে ব্যস্ত ছিলেন, পরদিন (বুধবার) সকালে সেই রাষ্ট্রদূতকেই সাউথ ব্লকে তলব করে একগুচ্ছ প্রতিবাদ জানিয়ে রাখল […]

বিস্তারিত পড়ুন

নারী চিকিৎসকের হিজাব খুলে ফেলা নিয়ে বিতর্কে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

এক নারী চিকিৎসকের হিজাব খুলে ফেলাকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়ে পড়েছেন ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী তথা জনতা দল (ইউনাইটেড)-এর নেতা নীতীশ কুমার। তাকে ‘মানসিকভাবে অস্থির’ বলেও অভিযোগ তুলেছে বিরোধীরা। এই বিতর্কের সূত্রপাত সোমবার। ওইদিন একটি অনুষ্ঠানে তিনি নবনিযুক্ত ‘আয়ুষ’ (বিকল্প চিকিৎসা পদ্ধতি এওয়াইইউএসএইচ) চিকিৎসকের হিজাব টেনে নামান, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। হিজাব […]

বিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বক্তব্য ঘিরে ভারতীয় হাইকমিশনারকে তলব

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে ভারত সরকারের কাছে বাংলাদেশ সরকারের উদ্বেগ জানাতে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) সকালে ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন […]

বিস্তারিত পড়ুন

অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের দিনই মুর্শিদাবাদে একই নামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

বিবিসি অযোধ্যার বাবরি মসজিদের অনুকরণে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে মসজিদ তৈরি করতে চান বিধায়ক হুমায়ুন কবীর। এর জন্য শনিবার মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তৃণমূল কংগ্রেস থেকে সদ্য বহিষ্কৃত এই নেতা। ১৯৯২ সালের ছয়ই ডিসেম্বর ভেঙে ফেলা হয়েছিল অযোধ্যার বাবরি মসজিদ যাকে কেন্দ্র করে দেশজুড়ে আলোড়ন দেখা দেয়। সে কথা মাথায় রেখেই এই দিনকেই মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তি […]

বিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দুটি ফুলের তোড়া পাঠিয়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রী, উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় গুলশান চেয়ারপার্সন অফিসে ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা ফুলের তোড়া পৌঁছে দিয়েছেন। আনুষ্ঠানিকভাবে ফুল গ্রহণ করেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান […]

বিস্তারিত পড়ুন

আসাম সহিংসতা: ৪২ বছর পর প্রকাশিত রিপোর্ট নিয়ে বিতর্ক কেন?

* স্বাধীনোত্তর ভারতের অন্যতম ভয়াবহ হত্যাকান্ডে প্রাণ হারান প্রায় দুই হাজার একশ মানুষ, যার বেশিরভাগই ছিলেন বাংলাভাষী মুসলমান বিশ্বকল্যাণ পুরকায়স্থ আসাম ৪২ বছর পর আসামে নেলি হত্যাকাণ্ডসহ অন্যত্র সহিংসতা নিয়ে দুইটি রিপোর্ট প্রকাশ করেছে সরকার। শুরু বিতর্ক। ১৯৮৩ সালের ১৮ ফেব্রুয়ারি আসামের মরিগাঁও জেলার নেলিতে প্রায় সাত ঘন্টা ধরে সহিংসতা চলে। সহিংসতা ছড়িয়ে যায় আসামের […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ ও ভুটানের মধ্যে দুইটি সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও ভুটানের শীর্ষ নেতাদের দ্বিপক্ষীয় বৈঠকের পর আজ উভয় দেশ স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধি ও ইন্টারনেট সংযোগ বিষয়ে দুইটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। প্রথম সমঝোতা স্মারকটি ‘স্বাস্থ্যকর্মী নিয়োগ’ সংক্রান্ত, যা সই করে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এবং ভুটানের রয়্যাল সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়। বাংলাদেশের পক্ষ থেকে দলিলে সই করেন […]

বিস্তারিত পড়ুন

গ্রেফতার ও বিচার থেকে আজীবন দায়মুক্তি পেলেন পাকিস্তানের সেনাপ্রধান

ক্যারোলাইন ডেভিস বিবিসি পাকিস্তান সংবাদদাতা, ইসলামাবাদ পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে নতুন ক্ষমতা দেওয়ার পক্ষে ভোট দিয়েছে দেশটির পার্লামেন্ট। একইসাথে তাকে গ্রেফতার ও বিচার থেকে আজীবন দায়মুক্তিও দেওয়া হয়েছে। সমালোচকরা বলছে, এই পদক্ষেপের ফলে দেশটিতে স্বৈরতন্ত্রের পথ আরও প্রশস্ত হয়েছে। বৃহস্পতিবার স্বাক্ষরের মধ্য দিয়ে দেশটির সংবিধানের ২৭তম সংশোধনী আইনে পরিণত হয়েছে। যার মাধ্যমে পাকিস্তানের […]

বিস্তারিত পড়ুন

কলম্বো সিকিউরিটি কনক্লেভে বাংলাদেশের নেতৃত্ব দেবেন খলিলুর রহমান

আগামী ১৯ ও ২০ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) সপ্তম এনএসএ-স্তরের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই আঞ্চলিক ফোরামে অংশ নেওয়ার জন্য ড. খলিলুরকে আমন্ত্রণ জানিয়েছেন বলে শুক্রবার (১৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে। নয়াদিল্লিতে সিএসসি বৈঠকে তার অংশগ্রহণকে […]

বিস্তারিত পড়ুন