ইরানকে ৩০০ বিলিয়ন ডলার দেওয়াসহ কী আছে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা ১৪ দফা চুক্তিতে

বার্নড ডেবুসম্যান জুনিয়র হোয়াইট হাউজ সংবাদদাতা, বিবিসি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং তা কার্যকর হয়েছে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিবিসিকে বিষয়টি নিশ্চিত করেছেন। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ-এ অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে চুক্তিটিতে স্বাক্ষর করেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও এই চুক্তিতে সই করেছেন বলে তেহরান নিশ্চিত করেছে। […]

বিস্তারিত পড়ুন

যুদ্ধ বন্ধে চুক্তির ঘোষণা যুক্তরাষ্ট্র ও ইরানের, শুক্রবার জেনেভায় স্বাক্ষর

যুক্তরাষ্ট্র ও ইরান শান্তি চুক্তিতে পৌঁছেছে বলে জানিয়েছেন আলোচনার মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি জানিয়েছেন, ১৯শে জুন শুক্রবার জেনেভায় আনুষ্ঠানিকভাবে চুক্তিটি স্বাক্ষরিত হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে চুক্তিতে পৌঁছানোর খবর নিশ্চিত করেছেন ট্রুথ সোশ্যালে। তিনি বলেছেন, হরমুজ প্রণালি টোল ফ্রি হবে, আর সেই সঙ্গে যুক্তরাষ্ট্র নৌ অবরোধ প্রত্যাহার করবে। ইরানের […]

বিস্তারিত পড়ুন

যুদ্ধ বন্ধের চুক্তি হলে হরমুজ খুলবে, জানালো ইরান

হরমুজ প্রণালি আবার খুলে দেওয়াসহ ইরানে চলমান সংঘাতের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সাইয়েদ আব্বাস আরাঘচি তাদের রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, এই চুক্তির মধ্যে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ প্রত্যাহারের বিষয়টিও রয়েছে, তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরে শুরু হবে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাও চুক্তির কিছু বিষয় নিশ্চিত করেছেন। […]

বিস্তারিত পড়ুন

ইরানে হামলার ঘোষণা বাতিলের পর চুক্তি নিয়ে সমঝোতার দাবি ট্রাম্পের

অলিভিয়া আয়ারল্যান্ড বিবিসি ইরানের সঙ্গে একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষরের কাছাকাছি পৌঁছেছেন বলে আবারও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া তেহরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার ঘোষণা দেওয়ার পর তা বাতিলও করেছেন তিনি। বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমরা ইরানের সাথে যুদ্ধ অবসানের একটি দুর্দান্ত সমঝোতায় পৌঁছেছি”। তবে চুক্তির খবরগুলোকে “অনুমাননির্ভর” এবং “এখনো কিছুই চূড়ান্ত […]

বিস্তারিত পড়ুন

হেলিকপ্টার হারিয়ে ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র

গ্যারি ও’ডোনোহু এবং নারদিন সাদ, বিবিসি হরমুজ প্রণালিতে গুলি করে একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করার জন্য ইরানকে দায়ি করার পর এবার দেশটিতে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগের পরই এই হামলা চালানো হয়। হেলিকপ্টারটি ভূপাতিত করার প্রতিক্রিয়ায় মঙ্গলবার স্থানীয় সময় বিকেল পাঁচটায় মার্কিন বাহিনী ইরানে হামলা শুরু করে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড […]

বিস্তারিত পড়ুন

ইসরায়েল-ইরান সংঘাত তেহরানের আলোচনার অবস্থানকে শক্তিশালী করতে পারে

টম বেটম্যান মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদদাতা, বিবিসি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হামলা থেকে বিরত থাকার আহ্বান জানানোর পরও, সপ্তাহান্তে ইরানের সাথে ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মধ্যপ্রাচ্যকে আবারও সরাসরি সংঘাতের মুখে ঠেলে দেওয়ার শঙ্কা তৈরি করেছে। এপ্রিলের যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো ইরানের বিভিন্ন স্থাপনায় বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে […]

বিস্তারিত পড়ুন

ইরান ও ইসরায়েলের হামলা ও পাল্টা হামলা, তেহরানের রাস্তায় ইরান ও হেজবুল্লাহর পতাকা নিয়ে বিক্ষোভ

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইসরায়েলের বিমানবাহিনী ইরানের মধ্য ও পশ্চিমাঞ্চলে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে জানিয়েছে। এদিকে লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলার পর তেহরানের রাস্তায় সরকারপন্থীদের বিক্ষোভের কিছু বিবিসির হাতে এসেছে। বিক্ষোভকারীদের অনেকেই ইরান ও হেজবুল্লাহর পতাকা বহন করছিলেন। এপ্রিল মাসে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর এই […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশে সেমিকন্ডাক্টর খাতে অগ্রগতি: যুক্তরাষ্ট্রে রোডশো শুরু

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে শুরু হয়েছে ‘বাংলাদেশ সেমিকন্ডাক্টর রোডশো ২০২৬’। বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এবং বাংলাদেশি বংশোদ্ভূত সেমিকন্ডাক্টর পেশাজীবীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে দেশের উদীয়মান ডিপ-টেকনোলজি ও সেমিকন্ডাক্টর খাতকে শক্তিশালী করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গত ৫ জুন ‘সিলিকন রিভার অ্যান্ড ব্রেইনগেইন ইউএসএ রোডশো ২০২৬’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (বিএসআইএ) এক […]

বিস্তারিত পড়ুন

৩৯ দেশের ওপর ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি আদালতে বাতিল

৩৯টি দেশের অভিবাসীদের ওপর প্রভাব ফেলা ট্রাম্প প্রশাসনের একটি অভিবাসন নীতি বাতিল করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক। ওই নীতির ফলে বহু দেশের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে অবস্থান ও প্রবেশ কঠিন হয়ে পড়েছিল। শুক্রবার (৫ মে ২০২৬) এক শুনানিতে প্রধান জেলা বিচারক জন ম্যাককনেল জুনিয়র ওই নীতিটি বাতিল করে রায় দেন। রায়ে ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করে তিনি […]

বিস্তারিত পড়ুন

ইরান যুদ্ধ বন্ধের পক্ষে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে প্রস্তাব পাস

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ গ্রহণ করা থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিরত রাখার লক্ষ্যে দেশটির কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি পরিষদ একটি প্রস্তাব পাস করেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের বিষয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন নিম্নকক্ষের সদস্যরা, যাদের মধ্যে ট্রাম্পের নিজের দল রিপাবলিকান পার্টির জনপ্রতিনিধিরাও […]

বিস্তারিত পড়ুন