ইউরোপ ও মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা যায়নি, রোজা শুরু ২৩ মার্চ বৃহস্পতিবার

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ইউরোপে মঙ্গলবার চাঁদ দেখা যায়নি বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। এর ফলে বুধবার (২২ মার্চ) শাবান মাসের শেষ দিন হবে এবং পরদিন ২৩ মার্চ বৃহস্পতিবার থেকে পবিত্র মাস শুরু হবে। সৌদি সুপ্রিম কোর্ট খালি চোখে বা বাইনোকুলারের মাধ্যমে চাঁদ দেখার বিষয়ে পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছিল। কিন্তু কোথাও চাঁদ দেখার […]

বিস্তারিত পড়ুন

‘বিশ্বব্যাপী মুসলিম ক্রিকেটারদের জন্য একজন দৃষ্টান্ত আলিম দার’

রায়হান মাসুদ, বিবিসি বাংলা পাকিস্তানের আম্পায়ার আলিম দার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এলিট প্যানেল থেকে সরে দাঁড়িয়েছেন। এলিট প্যানেল হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারদের সর্বোচ্চ শ্রেণি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের এলিট প্যানেল আম্পায়াররা সাধারণত বিভিন্ন আইসিসি টুর্নামেন্টের বড় বড় আন্তর্জাতিক ম্যাচগুলোতে নিরপেক্ষ ভেন্যুতে আম্পায়ারিংয়ের দায়িত্বে থাকেন। আন্তর্জাতিক ক্রিকেটে নিরপেক্ষ ভেন্যুতে এলিট প্যানেলের সবচেয়ে অভিজ্ঞ আম্পায়ারদের দায়িত্ব দিয়ে থাকে […]

বিস্তারিত পড়ুন

৭০০ ভারতীয় শিক্ষার্থীকে ফেরত পাঠাচ্ছে কানাডা

জাল নথি জমা দিয়ে ভিসা নেওয়ার অভিযোগে ৭০০ ভারতীয় শিক্ষার্থীকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কানাডা সরকার। দেশটির সীমান্ত নিরাপত্তা সংস্থা (সিবিএসএ) জানিয়েছে, ভিসা পাওয়ার জন্য ওই শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যে নথিগুলো জমা করেছিলেন, তদন্তে সেগুলো জাল বলে প্রমাণিত হয়েছে। নাম না প্রকাশের শর্তে কানাডায় ভারতীয় শিক্ষার্থীদের সহায়তা করা একটি প্রতিষ্ঠানের পরিচালক জানিয়েছেন, দ্বাদশ শ্রেণির পরীক্ষায় […]

বিস্তারিত পড়ুন

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়

রফিকুল ইসলাম : বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। চট্টগ্রামে প্রথম ম্যাচে ৬ উইকেটে জয়ের পর গতকাল মিরপুরে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে ৪ উইকেটে। ফলে টানা দুই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো টাইগাররা। বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজও জিততে চেয়েছিল […]

বিস্তারিত পড়ুন

টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শুক্রবার (৩ মার্চ) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় টাইগার অধিনায়ক তামিম ইকবাল। ইংল্যান্ডের কাছে প্রথম ওয়ানডেতে ৩ উইকেটে হারে বাংলাদেশ। এমন অবস্থায় দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা আনতে মরিয়া বাংলাদেশ। অন্যদিকে সিরিজের প্রথম ম্যাচ জিতে […]

বিস্তারিত পড়ুন

ঢাকায় পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট দল

তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ক্রিকেটাররা। আজ সারাদিন তারা বিশ্রাম নেবেন। আগামীকাল শনিবার সকালে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন শুরু করার কথা রয়েছে ইংল্যান্ড দলের। সিরিজ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও দুই বোর্ডের সমঝোতায় তা বাতিল […]

বিস্তারিত পড়ুন

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের বৃত্তি-সম্মাননা দিল ‘কেএমআরএফ’

সিরাজগঞ্জের সবকটি উপজেলার ছাত্র-ছাত্রীদের বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করেছে মানবকল্যাণমুখী প্রতিষ্ঠান খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন। যা দেশব্যাপী কেএমআরএফ নামে সুপরিচিত। গত ২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ সোহাগপুর নতুনপাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বেসরকারি পর্যায়ে বৃহৎ এ বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। উৎসবমুখর এ অনুষ্ঠানে জেলার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, আমন্ত্রিত অতিথি ও […]

বিস্তারিত পড়ুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শেষ হচ্ছে মাদরাসা কার্যক্রম

ইসলামি বিশ্ববিদ্যালয়ে (ইবি) মাদরাসা শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম শেষ হচ্ছে। আগামী ২৬ জানুয়ারী শুরু হয়ে ৩ ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে ফাযিল স্নাতক (সম্মান) পরীক্ষা। এরপর থেকে সব কার্যক্রম ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় পরিচালনা করবে। ১২ জানুয়ারি, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক একে আজাদ লাভলু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়। […]

বিস্তারিত পড়ুন

এবছর বিশ্ব অর্থনীতি মন্দার কবলে পড়বে: আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সতর্ক বার্তায় বলেছে, চলতি বছর বিশ্ব অর্থনীতির এক তৃতীয়াংশ মন্দার কবলে পড়বে। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও চীন তাদের অর্থনীতিকে ধীরগতিতে দেখছে। তাই গত বছরের চেয়ে ২০২৩ আরও ‘কঠিন’ হবে। জর্জিয়েভা আরও বলেন, আমরা ধারণা করছি বৈশ্বিক অর্থনীতির এক তৃতীয়াংশ মন্দার সম্মুখীন হবে। এমনকি যেসব দেশ […]

বিস্তারিত পড়ুন

স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে মেধাস্বত্ব ও ইনোভেশন সংরক্ষণের বিকল্প নেই: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বর্তমানে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে মেধাস্বত্ব সংরক্ষণের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কারণ নানা আইন-কানুনে বস্তুগত সম্পদের মালিকানাটা নিজের রাখতে পারছি। কিন্তু মেধাস্বত্ব আমরা এখনও নিজের করে রাখার ব্যাপারে যত্নশীল না। কপিরাইটের ব্যাপারে নিজেদের অনেক অনাগ্রহ লক্ষ্য করছি। এ থেকে বেরিয়ে আসতে হবে। ইনোভেশন ছাড়া স্মার্ট বাংলাদেশ হবে না উল্লেখ করে […]

বিস্তারিত পড়ুন