গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বিভিন্ন ক্ষেত্রে গৌরববোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে ‘একুশে পদক-২০২৬’ প্রদান করেন তিনি। এবার অভিনয় বিভাগে নির্বাচিত হয়েছেন ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে […]

বিস্তারিত পড়ুন

টিউলিপকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে গ্রেফতার করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী […]

বিস্তারিত পড়ুন

মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য ঘিরে ক্ষুব্ধ ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী

ইয়ান আইকম্যান এবং ক্যাথরিন আর্মস্ট্রং ফ্রান্সের অভ্যন্তরীণ বিষয়ে দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের একটি বক্তব্য নিয়ে সম্প্রতি বিতর্ক তৈরি হয়েছে। যা নিয়ে কঠোর অবস্থান নিয়েছে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়। নিজের বক্তব্যে ‘ফ্রান্সে সহিংসতা ‘বৃদ্ধি’ পেয়েছে’, বলে দাবি করেছিলেন ফ্রান্সে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত চার্লস কুশনার। যা ভালো ভাবে নেননি ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল ব্যারো। এর জের ধরে সোমবার সন্ধ্যায় […]

বিস্তারিত পড়ুন

জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৫টায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের ইফতার অনুষ্ঠিত হবে। বুধবার সকালে সচিবালয়ে গিয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে দাওয়াত প্রদান করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তরিকতার সঙ্গে আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং […]

বিস্তারিত পড়ুন

সিলেট শহরে দিন-দুপুরে ফিল্মি স্টাইলে ছিনতাই

সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় দিন দুপুরে সিএনজি অটোরিকশাকে মোটর সাইকেলে ঘেরাও দিয়ে ফিল্মি স্টাইলে এক মহিলার ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ঘটনার ভিডিও গতকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মূলত: সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এসএমপির বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলী […]

বিস্তারিত পড়ুন

বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বুধবার সকালে বনানীর সামরিক কবরস্থানে বিডিআর সদর দপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মরণ এবং তাদের আত্মার মাগফেরাত কামনায় মহান আল্লাহর কাছে মোনাজাত করেন। এদিকে প্রধানমন্ত্রী অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছেন, আজ ২৫ ফেব্রুয়ারি, জাতীয় শহীদ সেনা […]

বিস্তারিত পড়ুন

চাঁদের বুকে ইলন মাস্কের ‘শহর’ গড়ার পরিকল্পনা, আসলেই সম্ভব?

লুই বারুচ্চো বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস চাঁদে গড়ে তোলা যেতে পারে ‘স্ব-বর্ধনশীল শহর’ এবং এটা ১০ বছরেরও কম সময়ে সম্ভব- এমন পরিকল্পনার কথাই জানিয়েছেন ইলন মাস্ক। এক্স (সাবেক টুইটার), টেসলা, আর স্পেসএক্স-র প্রধান নির্বাহী ও বিশ্বের সবচেয়ে ধনী এই ব্যক্তি তার সাম্প্রতিক এক এক্স পোস্টে লিখেছেন, মঙ্গল গ্রহে শহর নির্মাণের পরিকল্পনা থেকে সরে এসে চাঁদে শহর […]

বিস্তারিত পড়ুন

সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ

অফিসে উপস্থিতি নিয়ে আইন ও বিচার বিভাগ থেকে নতুন অফিস আদেশ জারি করা হয়েছে। সকল কর্মকর্তা ও কর্মচারীকে কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকার নির্দেশ প্রদান করা হয়েছে। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৫ এর সিনিয়র সহকারী সচিব (প্রশাসন) কামরুল হাসান […]

বিস্তারিত পড়ুন

সিটি কর্পোরশনে দলীয় ব্যক্তিদের প্রশাসক নিয়োগ অত্যন্ত গর্হিত এবং প্রতারণার শামিল : মিয়া গোলাম পরওয়ার

সদ্য গঠিত বিএনপি সরকার কর্তৃক ৬টি সিটি কর্পোরেশনে দলীয় ব্যক্তিদের প্রশাসক নিয়োগের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। এক বিবৃতিতে তিনি বলেন, গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সরকারের স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন-১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, খুলনা সিটি কর্পোরেশন, […]

বিস্তারিত পড়ুন

আজাদি, ইনকিলাব, বয়ান, বন্দোবস্তের মতো কিছু শব্দ হঠাৎ আলোচনায় কেন

রাকিব হাসনাত বিবিসি নিউজ বাংলা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন, সংবাদ মাধ্যমের আলোচনা কিংবা সামাজিক মাধ্যমে সাম্প্রতিক সময়ে আজাদি, ইনকিলাব, বয়ান, বন্দোবস্তের মতো কিছু শব্দ ব্যাপকভাবে আলোচনায় আসছে। কেউ কেউ তাদের বক্তৃতা কিংবা কথায় এসব শব্দ বেশ জোর দিয়ে প্রয়োগ করছেন, আবার কেউ কেউ দাবি করছেন প্রচলিত শব্দ ব্যবহার না করে এসব শব্দ এখন ইচ্ছে করে ব্যবহারের […]

বিস্তারিত পড়ুন