শিক্ষার্থীকে মারধর: শাবিপ্রবি ছাত্রদলের ২ নেতা বহিষ্কার, দুই বছর ক্যাম্পাসে নিষিদ্ধ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) হলের খাবারের মান নিয়ে কথা বলায় এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই নেতাকে চার সেমিস্টারের জন্য বহিষ্কার করেছে প্রশাসন। একই সঙ্গে তারা দুই বছর ক্যাম্পাসে অবস্থান ও প্রবেশ করতে পারবেন না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) রাত ১০টায় অনলাইনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এসব […]

বিস্তারিত পড়ুন

ভিক্টোরিয়া পার্কে আবারও ফিরছে চার দিন ব্যাপি “ইন দ্য নেইবারহুড” কমিউনিটি উৎসব

সোমবার ২৪ আগস্ট থেকে বৃহস্পতিবার ২৭ আগস্ট। সোমবার দুপুর ১২টা থেকে শুরু। অন্যান্য দিনগুলোতে সকাল ১০টা থেকে সব বয়সের জন্য চার দিনব্যাপী সম্পূর্ণ বিনামূল্যের কার্যক্রম। লাইভ মিউজিক থেকে শুরু করে খেলাধুলা ও ফিটনেস সেশন, পারিবারিক থিয়েটার শো থেকে অফিস-পরবর্তী খাবার ও পানীয়- সবই থাকছে এই আয়োজনে। এই বছরের আকর্ষণ গুলোর মধ্যে রয়েছেঃ ডিজে ইয়োদা’স নাইন্টিজ […]

বিস্তারিত পড়ুন

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২৭ আগস্ট

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ আগস্ট দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে ১২৮ বারের মতো প্রতিবেদন দাখিলের জন্য সময় পেল তদন্ত সংস্থা। আজ মামলার (২২ জুলাই ২০২৬) ‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট […]

বিস্তারিত পড়ুন

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের কেবিনেটে বৈচিত্র্যময় চমক সৃষ্টির সম্ভাবনা!

সাঈদ চৌধুরী যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহাম। এই দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে গত চার বছরে তিনি হলেন দেশটির পঞ্চম প্রধানমন্ত্রী। ব্রেক্সিট-পরবর্তী এক দশকে এটি যুক্তরাজ্যে বেশ বড় রাজনৈতিক পরিবর্তন। ভিডিও নিউজ লিংক: https://www.facebook.com/reel/1849097722738229 স্যার কিয়ের স্টারমারের পদত্যাগের পর সোমবার নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন অ্যান্ডি বার্নহাম। বাকিংহাম প্যালেসে গিয়ে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কাছে নিজের […]

বিস্তারিত পড়ুন

ডা. শফিকুর রহমানের সাথে ডাকসুর মতবিনিময় ও প্রত্যাশা

ডাকসুর ভিপি সাদিক কায়েম তাঁর ফেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে ডাকসু কার্যনির্বাহী পরিষদের মতবিনিময় সভায় ডাকসুর প্রতিনিধিগণ ঢাকা বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন। আলোচনায় বিশেষভাবে স্থান পায়: • শারীরিক প্রতিবন্ধী (ফিজিক্যালি চ্যালেঞ্জড) নাগরিকদের অধিকার, সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় নীতিগত বিষয়গুলো জাতীয় সংসদে […]

বিস্তারিত পড়ুন

এফোর্ডেবল হোমসে আংশিক ছাড়কে “আইনি চ্যালেঞ্জের ফল” আখ্যা দিলেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান

ভিডিও নিউজ লিংক: https://www.facebook.com/reel/1684834425906782 সাশ্রয়ী আবাসন বা এফোর্ডেবল হোমসের কোটা ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্তের বিরুদ্ধে টাওয়ার হ্যামলেটস, হ্যাকনি ও লুইশাম কাউন্সিল আইনি লড়াই শুরু করেছিল মাত্র কয়েক সপ্তাহ আগে। সেই চাপের মুখেই কিছুটা পিছু হটলেন লন্ডনের মেয়র। নতুন প্রস্তাব অনুযায়ী, কর্তন থেকে অব্যাহতি পাচ্ছে টাওয়ার হ্যামলেটস-সহ আরও কয়েকটি বারা। তবে […]

বিস্তারিত পড়ুন

খোজারখলা পুকুরে ফিরছে প্রাণ, হাঁটার পথসহ নতুন পরিকল্পনা সিসিকের

হুমায়ুন রশিদ চৌধুরী সিলেট থেকে: বছরের পর বছর অবহেলা, কচুরিপানা আর আবর্জনার স্তূপে হারিয়ে যাওয়া দক্ষিণসুরমার খোজারখলা পুকুরটি ফিরে পেতে যাচ্ছে তার হারানো প্রাণ। সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে সোমবার (২১ জুলাই ২০২৬) দুপুরে আনুষ্ঠানিকভাবে শুরু হয় পুকুর পরিষ্কারের কার্যক্রম। আধুনিক উইড হারভেস্টার মেশিন দিয়ে অপসারণ করা হচ্ছে পুকুরজুড়ে ছড়িয়ে থাকা কচুরিপানা ও জমে থাকা […]

বিস্তারিত পড়ুন

রাবি শিক্ষার্থীকে টিটির ‘মারধর’, ট্রেন চলাচল বন্ধ

ট্রেনে যাত্রীদের কাছ থেকে রসিদ ছাড়াই ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে ট্রেনের টিকিট পরীক্ষক (টিটি) মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এ অবরোধের কারণে সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ রয়েছে। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস-সংলগ্ন এলাকায় এ অবরোধ শুরু হয়। […]

বিস্তারিত পড়ুন

হামাসের নতুন নেতা খলিল আল হায়াহ

ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস তাদের রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসেবে খলিল আল হায়াহকে নির্বাচিত করেছে। তিনি ইয়াহিয়া সিনওয়ারের স্থলাভিষিক্ত হলেন। মি. সিনওয়ার ২০২৪ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় নিহত হয়েছিলেন। ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ তিন নেতা ইসমাইল হানিয়াহ, ইয়াহিয়া সিনওয়ার এবং সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফ নিহত হওয়ার পর থেকেই সংগঠনটির ভেতরে খলিল আল হায়াহ’র […]

বিস্তারিত পড়ুন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ বাংলাদেশের

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ২০ জুলাই রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে অনুষ্ঠিত ‘থ্রি ডিকেডস অব বিমসটেক: অ্যাডভান্সিং রিজিওনাল কো-অপারেশন ফর শেয়ার্ড প্রসপারিটি’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের এ তথ্য […]

বিস্তারিত পড়ুন