১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস: ব্রিটিশ কারি শিল্প তারকাদের মিলনমেলার জমকালো আয়োজন

সাঈদ চৌধুরী লন্ডনে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএ) ১৯তম অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সম্মাননা পেলেন রেস্টুরেন্ট ব্যবসায়ী, শেফ, উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যক্তিরা। ব্রিটেনের কারি শিল্পের সাফল্য, ঐতিহ্য ও অবদানকে উদ্‌যাপন করতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো নান্দনিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠান ও গালা ডিনার। রোববার রাতে লন্ডনের পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেলে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথির উপস্থিতিতে […]

বিস্তারিত পড়ুন

গাজীপুর, আশুলিয়া ও মিরপুরে আজও পোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

রিপোর্ট করছেন জান্নাতুল তানভী, সম্পাদনায় কাদির কল্লোল বিবিসি শ্রমিক নেতাদের সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন ‘এটা আন্দোলন নয়’ ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে আজও গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে সকাল থেকে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। আশুলিয়া ও মিরপুরেও চলছে পোশাক শ্রমিকদের বিক্ষোভ। এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যেসব শিল্প মালিকদের নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক […]

বিস্তারিত পড়ুন

সংসদে সংরক্ষিত আসনে এলিজা জামান নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামানকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। সোমবার (২ নভেম্বর ২০২৬) এ-সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সংরক্ষিত এ আসনে তিনি একমাত্র প্রার্থী ছিলেন। তাই আগামী ১২ নভেম্বর নির্ধারিত ভোটগ্রহণ আয়োজনের আর প্রয়োজন হচ্ছে না। এলিজা জামান পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং দলের নারী […]

বিস্তারিত পড়ুন

মিরপুরের ফুটপাতে আর হকার বসতে দেওয়া হবে না : ডিএনসিসি প্রশাসক

রাজধানীর মিরপুর-১০ ও মিরপুর-১ এলাকার ফুটপাতে আর হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তবে উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনে বিকল্প স্থান খোঁজা হচ্ছে এবং দ্রুত তাদের বসার ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান। আজ (২ নভেম্বর ২০২৬) ডিএনসিসি’র সম্মেলনকক্ষে বাংলাদেশ হকার্স ইউনিয়নের ১০ সদস্যের একটি […]

বিস্তারিত পড়ুন

অবশেষে হাইকোর্টে জামিন পেলেন প্রবাসীদের বন্ধু বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান

সাঈদ চৌধুরী : মুক্তির দাবিতে দেশে-বিদেশে প্রতিবাদ, জামিনে স্বস্তি প্রবাসীদের মধ্যে হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও প্রবাসীদের অধিকার আদায়ের পক্ষে সোচ্চার কণ্ঠ মেজর (অব.) আখতারুজ্জামান। রোববার (১ নভেম্বর ২০২৬) বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ […]

বিস্তারিত পড়ুন

মিরপুরে শ্রমিক আন্দোলনে নাশকতার অভিযোগ, আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুরে নাশকতা চেষ্টার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মিরপুর-১০ ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। […]

বিস্তারিত পড়ুন

মজুরি বোর্ড গঠিত হওয়ায় শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ড গঠনের দাবি পূরণ হওয়ায় তাদের রাস্তা থেকে কারখানায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ (১ নভেম্বর২০২৬) সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ে পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণের জন্য ৬ সদস্যের মজুরি বোর্ড ঘোষণার পর তিনি এ আহ্বান জানান। সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানের নেতৃত্বে এই মজুরি […]

বিস্তারিত পড়ুন

আইনমন্ত্রী ও প্রবাসী মন্ত্রীর সাথে প্রবাসী পরিষদ সভাপতির সৌজন্য সাক্ষাৎ

সাঈদ চৌধুরী : বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের ইমিগ্রেশন জাজ ও সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি মোহাম্মদ বেলায়েত হোসাইন। পৃথক পৃথক সাক্ষাৎকালে জাজ বেলায়েত হোসাইন প্রবাসী পরিষদের কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন […]

বিস্তারিত পড়ুন

কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিতি, সাবেক ডিবিপ্রধান হারুন বরখাস্ত

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ হারুন-অর-রশীদকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকাকে সরকারি চাকরিবিধি অনুযায়ী ‘পলায়ন’ হিসেবে গণ্য করে তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ […]

বিস্তারিত পড়ুন

গণভোটে ৭০ শতাংশ মানুষের রায় বাস্তবায়নের দাবিতে রাজপথে নেমেছি: নওয়াপাড়ায় ডা. শফিকুর রহমান

সাত দফা দাবি বাস্তবায়নে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা গণভোটে ৭০ শতাংশ মানুষের দেওয়া রায় বাস্তবায়নের দাবিতে রাজপথে আন্দোলনে নেমেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) দুপুর দেড়টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নওয়াপাড়া মোড়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের বহর পৌঁছালে আয়োজিত এক অনির্ধারিত […]

বিস্তারিত পড়ুন