তাহাজ্জুদ কিংবা ফজরের পর ভোট কেন্দ্রে যাওয়ার কথা আসছে কেন

রাকিব হাসনাত বিবিসি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘তাহাজ্জুদ নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাবেন’ কিংবা ‘ফজরের নামাজ পড়েই ভোটের লাইনে দাঁড়াতে হবে’ – নির্বাচনী সভা সমাবেশে রাজনৈতিক নেতাদের এ ধরনের বক্তব্যগুলো নিয়ে নানা আলোচনা হচ্ছে। প্রশ্ন উঠছে যে, মধ্যরাতে তাহাজ্জুদ নামাজ পড়ে কিংবা ভোরে ফজরের নামাজের পরই ভোটকেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়ানোর জন্য কেন […]

বিস্তারিত পড়ুন

হৃদরোগ চিকিৎসায় বাংলাদেশ এখন অনেক এগিয়ে : বিভাগীয় কমিশনার

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো: রেজা-উন-নবী বলেছেন, হৃদরোগ চিকিৎসায় বাংলাদেশ এখন অনেক এগিয়ে, বর্তমানে আমাদের দেশে বেশ উন্নত মানের চিকিৎসা হয়। তবে হৃদরোগ থেকে মুক্ত থাকতে হলে হৃদবান্ধব খাদ্যাভাস গড়ে তুলতে হবে, এর কোন বিকল্প নেই। একই সঙ্গে প্রয়োজন স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ এবং নিয়ন্ত্রিত জীবনযাপন। চিকিৎসকদের চিকিৎসা সেবার পাশাপাশি জনসাধারণকে রোগ সম্মন্ধে ধারনা দিতে হবে। […]

বিস্তারিত পড়ুন

ভোটগ্রহণ-সংশ্লিষ্টদের পক্ষপাতিত্ব নিয়ে ইসি সানাউল্লাহর হুঁশিয়ারি

নির্বাচনে ভোটগ্রহণ-সংশ্লিষ্টদের কারো পক্ষপাতিত্ব প্রমাণিত হলে পরিণতি খুব খারাপ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, ‘নিরপেক্ষতার প্রশ্নে আমরা সামান্যতম কোনো বিচ্যুতি গ্রহণ করব না। এর কারণ, অতীতে যেসব প্রতিষ্ঠানগুলো ভাবমূর্তি সংকটে পড়েছে, সেটির মূল কারণ ছিল নিরপেক্ষতা ও স্বচ্ছতার অভাব। এজন্য এক সুতো পরিমাণ কোনো […]

বিস্তারিত পড়ুন

প্রধান উপদেষ্টার কাছে কর কাঠামো পুনর্বিন্যাস কমিটির প্রতিবেদন

দেশের কর জিডিপি অনুপাত কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন এবং অভ্যন্তরীণ ও বহির্বাণিজ্য সহায়ক করনীতি প্রণয়নের লক্ষ্যে কর কাঠামোর প্রয়োজনীয় পুনর্বিন্যাস বিষয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদি সুপারিশ সম্বলিত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটি। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) বিকেলে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পলিসি রিসার্চ ইনস্টিটিউট […]

বিস্তারিত পড়ুন

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে যা যা বদলে যাবে, নতুন যুক্ত হবে যেসব বিষয়

মুকিমুল আহসান বিবিসি আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই জুলাই সনদ বাস্তবায়নে অনুষ্ঠিত হবে গণভোট। এইদিন আলাদা ব্যালটে ভোটাররা যে গণভোটে ভোট দিবেন সেখানে সুনির্দিষ্ট করে খুব অল্প করে মাত্র চারটি বিষয় লেখা থাকবে। এই সনদ বাস্তবায়নে ভোটারদের সমর্থন আছে কী-না, সেই প্রশ্নে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দিবেন ভোটাররা। গত বেশ কয়েকদিন ধরে […]

বিস্তারিত পড়ুন

প্যারোলে মুক্তির আবেদনই করেনি কারাবন্দি সাদ্দামের পরিবার!

স্ত্রী ও ৯ মাসের শিশু সন্তানের মৃত্যুর ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির ব্যাপারে কোনো আবেদন করা হয়নি। বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের ওই সভাপতির প্যারোলে মুক্তির আবেদনসংক্রান্ত সংবাদে ভিন্নমত প্রকাশ করে এ কথা জানিয়েছে যশোর জেলা প্রশাসন। যশোর জেলা প্রশাসকের (ডিসি) মিডিয়া সেলের সহকারী কমিশনার আশীষ কুমার দাসের সই করা এক […]

বিস্তারিত পড়ুন

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণ-অভ্যুত্থান চলাকালে রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড এবং অপর পাঁচ পুলিশ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক তিন আসামী হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত […]

বিস্তারিত পড়ুন

লন্ডন বাংলা প্রেস ক্লাবে তারেক চৌধুরী সভাপতি, আকরাম হোসেন সাধারণ সম্পাদক ও আবুল হান্নান কোষাধ্যক্ষ নির্বাচিত

আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে লন্ডন বাংলা প্রেস ক্লাব নির্বাচন। ১৫টি পদে তারেক-আকরাম-শাহনাজ ও সায়েম-সালেহ–হান্নান পরিষদে প্রতিদ্বন্দ্বিতা হয়। এছাড়াও একজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তারেক চৌধুরী, প্রতিদ্বন্দ্বী ছিলেন সাঈম চৌধুরী। সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন আকরামুল হোসেন আকরাম, প্রতিদ্বন্দ্বী ছিলেন সালেহ আহমদ। কোষাধ্যক্ষ পদে মো. আবুল হান্নান বিজয়ী হয়েছেন, প্রতিদ্বন্দ্বী ছিলেন শাহনাজ সুলতানা। […]

বিস্তারিত পড়ুন

প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হাইকোর্টের

আদালতের আদেশ অমান্য করায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আইনজীবী ইউনুস আলী আকন্দের করা একটি আদালত অবমাননার আবেদনে এই আদেশ দিয়েছে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। ‘কৃষক শ্রমিক জনতা পার্টি’ […]

বিস্তারিত পড়ুন

শাকসু নির্বাচন না হওয়া পর্যন্ত শাবিপ্রবিতে শাটডাউন ঘোষণা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার (২৫ জানুয়ারি) থেকে শাকসু নির্বাচন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন রাখার ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী দেলোয়ার হাসান শিশির এ ঘোষণা […]

বিস্তারিত পড়ুন