আমার অনুপস্থিতিতে রেহানা নয়, আ:লীগের সভাপতি শেখ সেলিম : দ্য ওয়ালকে শেখ হাসিনা

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

ভারতে পলাতক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার অনুপস্থিতিতে শেখ ফজলুল করিম সেলিম আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করবেন।

শেখ সেলিম এখন আওয়ামী লীগের সিনিয়র মোস্ট প্রেসিডিয়াম সদস্য উল্লেখ করে ভারতের সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, আমার অনুপস্থিতিতে তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন। ছোট বোন শেখ রেহানা সম্পর্কে এক প্রশ্নর জবাবে শেখ হাসিনা বলেন, রেহানা সরাসরি রাজনীতিতে যুক্ত নয়।

নিজের দেশে ফেরা প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বলেন, দেশে ফিরলে বিমানবন্দরেই তাকে হত্যার আশঙ্কা রয়েছে। পলাতক দলীয় নেতাদের ব্যাপারে তিনি বলেন, প্রত্যেকের জীবনের ঝুঁকি আছে। আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না।

বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, তিনি বিদেশে অবস্থান করে রাজনীতি করেছেন। আমি তো বাধা দিইনি। আমি দিল্লি থেকে কথা বললেই দোষ?’

চব্বিশের ৫ আগস্ট দেশ ছেড়ে যাওয়া প্রসঙ্গে হাসিনা বলেন, হেলিকপ্টারে করে সীমান্ত পার হওয়ার পর তাকে জানানো হয় যে তারা ভারতে যাচ্ছেন। এর আগে পর্যন্ত তিনি মনে করেছিলেন, তাঁকে গ্রামের বাড়ি টুঙ্গিপাড়ায় নিয়ে যাওয়া হচ্ছে।

দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকার সাক্ষাৎকারটি গ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *