প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় বগুড়ায় আহত নারীর মৃত্যু

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

প্রতিমন্ত্রীর সরকারি গাড়ির ধাক্কায় গুরুতর আহত ফিরোজা বেগম (৬০) ইন্তেকাল করেছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) বগুড়ার শিবগঞ্জের মোকামতলা–জয়পুরহাট এলাকায় সড়ক পার হওয়ার সময় দূর্ঘটনায় আহত ফিরোজা বেগম স্থানীয় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ওই এলাকার মরহুম নিজাম উদ্দিনের স্ত্রী বলে জানা গেছে।

জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারী সরকারি গাড়িতে ঢাকা থেকে জয়পুরহাটের কালাই উপজেলায় যাওয়ার পথে দূর্ঘটনা ঘটে। চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের বাইরে ধানখেতে নেমে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *