যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে ২০২৬) সকাল ৭টায় অনুষ্ঠিত এই জামাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা মুসল্লিদের ঢল নামে।
প্রথম জামাতে অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মোঃ নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ডক্টর হেলাল উদ্দিন, মহানগরী কর্ম পরিষদ সদস্য শাহিন আহমেদ খান, মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সেক্রেটারি আবদুস সাত্তার সুমন সহ মহানগরীর বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।

