পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার ইসলামাবাদে জেডি ভ্যান্সকে স্বাগত জানানোর সময় বৈশ্বিক ও আঞ্চলিক স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির প্রশংসা করেন।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দারকে উদ্ধৃত করে বলা হয়, তিনি আশা প্রকাশ করেছেন যে ইরান ও যুক্তরাষ্ট্র “গঠনমূলকভাবে আলোচনা করবে” তিনি পুনর্ব্যক্ত করেছেন যে পাকিস্তান উভয় পক্ষকে সহায়তা করে একটি স্থায়ী ও টেকসই সমাধানে পৌঁছাতে নিজেদের প্রচেষ্টা অব্যাহত রাখবে।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদে পৌঁছেছেন
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং তার প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছেছেন বলে বিবিসিকে জানিয়েছে বিমানের একটি সূত্র। বিমানটি অবতরণের পর তাদেরকে রানওয়েতে স্বাগত জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এবং দেশটির ফিল্ড মার্শাল আসিম মুনির।
আজ জেডি ভ্যান্স ইরানের সঙ্গে আলোচনায় অংশ নেয়ার কথা রয়েছে। যেখানে তার সঙ্গে থাকবেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং সাবেক উপদেষ্টা ও প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। ভ্যান্স ও তার আলোচক দল গতকাল যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তানের উদ্দেশে রওনা হন। যাত্রার আগে তিনি সাংবাদিকদের বলেন, তিনি আলোচনার অপেক্ষায় আছেন এবং “আলোচনায় অংশ নিতে আগ্রহী”।
তিনি আরো বলেন, “যদি ইরান আন্তরিকভাবে আলোচনায় প্রস্তুত থাকে, তাহলে আমরা অবশ্যই বন্ধুত্বের হাত বাড়াতে প্রস্তুত।” তবে তিনি সতর্ক করে দেন, ইরান যদি চালাকি করার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল তা গ্রহণ করবে না এবং আলোচনায় ইতিবাচক প্রতিক্রিয়া দেখাবে না।
মার্কিন প্রতিনিধিদের বহনকারী বিমান এয়ারফোর্স টু তার বিমান, পাকিস্তানের পথে যাওয়ার পথে জ্বালানি নেওয়ার জন্য ফ্রান্সের প্যারিসে যাত্রাবিরতি নেয়।

ইরানের প্রতিনিধিদল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন
এদিকে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে ইরানের প্রতিনিধিদল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই আলোচনাকে যুদ্ধের সমাধান খোঁজার ক্ষেত্রে একটি নির্ধারক মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন।
ইরান এই আলোচনার জন্য তাদের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে ইসলামাবাদে পাঠিয়েছে। মোহাম্মদ বাকির কালিবাফের নেতৃত্বে ইরানি আলোচক দলটি শুক্রবার ও শনিবারের মধ্যবর্তী রাতে পাকিস্তানের রাজধানীতে এসে পৌঁছান।
নূর খান বিমান ঘাঁটিতে পৌঁছানোর পর পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং ফিল্ড মার্শাল আসিম মুনির ইরানি প্রতিনিধিদলকে স্বাগত জানান। বিবিসি

