ইসরায়েল ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ করছে এবং ‘আমাদের আঙুল এখনো ট্রিগারেই আছে’ : ইরানের প্রেসিডেন্ট

লেবাননে বুধবার ও বৃহস্পতিবার চালানো ইসরায়েলি হামলাকে “প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন” বলে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, “ইরান তার লেবানিজ ভাই-বোনদের কখনোই একা ফেলে যাবে না।” সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেওয়া এক পোস্টে মি. পেজেশকিয়ান ইসরায়েলি হামলাকে “প্রতারণা এবং সম্ভাব্য চুক্তিগুলো না মানার একটি বিপজ্জনক লক্ষণ” হিসেবে বর্ণনা করেন। “এ […]

বিস্তারিত পড়ুন

গণবিরোধী বিলের দায় এড়াতে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ৫৬মিনিটে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। যৌক্তিক বাধা সত্ত্বেও সংসদে গণবিরোধী বিল পাস হওয়ার দায় এড়াতে ওয়াক আউট করেছেন বলে জানালেন বিরোধী দলীয় নেতা। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন। […]

বিস্তারিত পড়ুন

আবু সাঈদ হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও ৩জনের যাবজ্জীবন কারাদণ্ড

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। উভয়ে গ্রেপ্তার আছেন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের […]

বিস্তারিত পড়ুন

যুদ্ধবিরতি ঘোষণার পরদিনই লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল, রকেট নিক্ষেপ করে জবাব দিয়েছে হেজবুল্লাহ

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শর্তসাপেক্ষে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণার ২৪ ঘণ্টা পেরুনোর আগেই বুধবার ইসরায়েল লেবাননে ব্যাপক হামলা চালায়। এতে অন্তত ১৮২ জন নিহত হন। জবাবে হেজবুল্লাহ উত্তর ইসরায়েলে রকেট নিক্ষেপ করেছে। এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি জানিয়েছে, ইসরায়েল যদি লেবাননের ওপর হামলা অব্যহত রাখে, তাহলে প্রতিপক্ষকে ‘পস্তাতে হয় এমন জবাব’ […]

বিস্তারিত পড়ুন

ভোটগ্রহণ চলছে শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে

শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এর আগে অবাধ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশন (ইসি) সকল প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন। গত ২৪ ফেব্রুয়ারি ইসি এই দুটি নির্বাচনি এলাকার নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল। […]

বিস্তারিত পড়ুন

গণপরিবহনের ডিজিটাল ডিসপ্লেতে ভাড়া প্রদর্শন করা হবে: সড়ক মন্ত্রী

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন করা হবে। পাশাপাশি গণপরিবহনের অভ্যন্তরে ডিজিটাল ডিসপ্লেতে ভাড়া প্রদর্শন করার ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬)  সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানার টেবিলে উপস্থাপিত তারকাচিহ্নিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। মন্ত্রী বলেন, সড়ক পরিবহন আইন […]

বিস্তারিত পড়ুন