সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের প্রায় ৫০ কোটি ডলারের ‘উড়ন্ত যুদ্ধক্ষেত্র নিয়ন্ত্রণ কেন্দ্র’ ধ্বংস করেছে ইরান। এটি ছিল আমেরিকার বিমানবাহিনীর সামরিক শক্তির অন্যতম গুরুত্বপূর্ণ চার ইঞ্জিনবিশিষ্ট ঘূর্ণায়মান রাডার ডোম। শত শত মাইল জুড়ে আকাশের পরিস্থিতি নজরদারি করতে এটি কমান্ডারদের সাহায্য করে।
যুক্তরাষ্ট্রের কাছে এ ধরণের যুদ্ধ বিমান মাত্র ১৬টি। এর একটি ধ্বংস করল ইরান। ধারণা করা হচ্ছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা করা হয়েছে। এতে ১২ জন মার্কিন সেনাও আহত হয়েছেন। দু’জনের অবস্থা গুরুতর। এটি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি সমূহের ওপর ইরানের একাধিক সফল হামলার মধ্যে সর্বশেষ উদাহরণ। ডেইলি টেলিগ্রাফ

