সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় দিন দুপুরে সিএনজি অটোরিকশাকে মোটর সাইকেলে ঘেরাও দিয়ে ফিল্মি স্টাইলে এক মহিলার ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
ঘটনার ভিডিও গতকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মূলত: সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
এসএমপির বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলী সংবাদ মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। তবে ভোক্তভোগী কোন লিখিত অভিযোগ দেননি। অবশ্য সেই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অপরাধী শনাক্তের চেষ্টা চলছে।

