সাঈদ চৌধুরী
সিলেট প্রেসক্লাবে সপ্তমবারের মতো নির্বাচিত সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূরের সম্মানে যুক্তরাজ্যে বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন ‘বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএ) মতবিনিময় সভা পরিণত হয়েছিল প্রবাসীদের মিলন মেলায়।

লন্ডনের হোয়াইটচ্যাপেল হ্যানবারি স্ট্রিটের মনটিফিউরি সেন্টারে বুধবার (১ এপ্রিল ২০২৬) বিকেলে আয়োজিত প্রাণবন্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গিনিস ওয়ার্ল্ড রেকর্ডধারী বিসিএ’র প্রেসিডেন্ট অলি খান এমবিই। জনপ্রিয় উদ্যোক্তা ও সংগঠক বিসিএ’র সেক্রেটারি মিটু চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ গ্রহন করেন।

মতবিনিময় সভায় সিলেটের সহিত্য-সাংবাদিকতায় কিংবদন্তি পুরুষ, সৎ, নির্ভীক ও পেশাদার সাংবাদিক মুক্তাবিস-উন-নুর সম্পর্কে ভূয়সি প্রশংসা করে বক্তব্য রাখেন বিসিএর সাবেক প্রেসিডেন্ট পাশা খোন্দকার এমবিই, সাবেক প্রেসিডেন্ট এম এ মুনিম ওবিই, লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট মুহিব চৌধুরী, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (BBCCI) সাবেক প্রেসিডেন্ট সফল ব্যবসায়ী মুকিম আহমদ, বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের সভাপতি কে এম আবু তাহের চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও দৈনিক জনমত সম্পাদক সৈয়দ নাহাস পাশা, এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসেইন, চ্যানেল এস’র প্রেজেন্টার ফারহান মাসুদ খান, এশিয়ান কারি অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা ইয়াওর খান, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মুহিবুর রহমান, বিসিএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফয়জুল হক, বিসিএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ আজাদ মালিক, বিসিএ’র সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন টিপু, বিসিএ’র মেম্বারশিপ সেক্রেটারি ইয়ামিম দিদার, বিসিএ কেন্ট জোনের সভাপতি জাকির চৌধুরী, বিসিএ এসেক্স জোনের সেক্রেটারি আফজাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন লেখক ও শিক্ষাবিদ কর্ণেল (অব.) সৈয়দ আলী আহমদ, দৈনিক সময় ও মানবটিভি সম্পাদক সাঈদ চৌধুরী, সিলেট হার্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সানরাইজ-স্পেকট্রাম রেডিও’র প্রতিষ্ঠাতা মিসবাহ জামাল, এলবি২৪-এর প্রতিষ্ঠাতা শাহ ইউসুফ, দ্যা সানরাইজ টুডের সম্পাদক এনাম চৌধুরী, এটিএন বাংলার মুস্তাক বাবুর, টিভি১৯ অনলাইন সম্পাদক শেখ মহিতুর রহমান, চ্যানেল এস’র প্রতিবেদক রেজাউল করিম মৃধা, এনটিভির প্রতিবেদক ইমি শাহ হোসাইন, মাসুদুজ্জামান, কাউন্সিলর ফরহাদ চৌধুরী, একাউন্টেন্ট রফিক হায়দার, বিসিএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনপ্রিয় শেফ আতিক রহমান, বিসিএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুরুক মিয়া, বিসিএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মানিক মিয়া, বিসিএ’র স্পোর্টস সেক্রেটারি খলিলুর রহমান, বিসিএ’র অ্যাসিস্ট্যান্ট প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি জাকারিয়া চৌধুরী, বিসিএ’র জয়েন্ট চিফ ট্রেজারার আব্দুস সোবান, বিসিএ’র এনইসি সদস্য তারেক উদ্দিন, সিনিয়র ক্যাটারার ইসলাম সিরাজ প্রমুখ।

সভায় বক্তারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানে উন্নীত করণ, প্রবাসীদের জমিজমা দখল-সহ ও অন্যান্য সমস্যা মোকাবেলায় নির্ভরযোগ্য সহায়তার জন্য জনাব মুকতাবিস-উন-নূরের সার্বিক সহায়তা কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে মুকতাবিস-উন-নূর বলেন, পাশা খোন্দকার এমবিই ও মুহিব চৌধুরী-সহ প্রবাসী নেতৃবৃন্দের সাথে বাংলাদেশের আলোচনা অনুযায়ী সিলেট প্রেসক্লাবে ‘এনআরবি হেল্প-ডেস্ক’ চালু করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। দেশে প্রবাসীদের জমিজমা বেদখল হওয়া থেকে রক্ষা এবং তাদের নিরাপত্তা ও ব্যবসায়ীক স্বার্থ সংরক্ষণে এনআরবি হেল্পডেক্সে একজন আইনজীবী নিয়োগ দেয়া হবে বলেও তিনি জানান।
শিক্ষার উন্নয়নে প্রবাসীদের দান কার্যকরভাবে কাজে লাগানোর বিষয়ে পরামর্শ দিয়ে মুকতাবিস-উন-নূর বলেন, প্রবাসী এডুকেশন ট্রাস্টসমূহ লাখ লাখ টাকা খরচে সিলেটে বৃত্তি প্রদানের চেয়ে সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে ইংরেজি, অংক, বিজ্ঞান ও আইটি বিষয়ে অভিজ্ঞ শিক্ষকের ব্যবস্থা করলে শিক্ষা ক্ষেত্রে অনেক বেশী উপকার হবে। সিলেট প্রেসক্লাবের সাথে বিসিএ সমন্বয়কের ভূমিকা পালন করলে লক্ষ্য অর্জন সহজতর হবে। এক্ষেত্রে দেশে তিনি সার্বিক সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

প্রবাসী নতুন প্রজন্মের কৃতি সন্তানদের স্বদেশে শিকড়ের সাথে সংযুক্ত করার বিষয় আলোকপাত করে মুকতাবিস-উন-নূর বলেন, আমরা তাদের বাংলাদেশে নিয়ে সম্মাননা জানাতে চাই। একবার বাংলাদেশমুখি করতে পারলে আশা করা যায় ভবিষ্যতে তারা অবদান রাখবে।
অনুষ্ঠানে বিসিএর পক্ষ থেকে সংবর্ধিত অতিথি মুক্তাবিস-উন-নুরকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। বেশ আনন্দঘন পরিবেশে মজাদার মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘটে।
* সাঈদ চৌধুরী দৈনিক সময় ও মানব টিভি সম্পাদক, কবি ও কথাসাহিত্যিক

