সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকার ও বিরোধী দলীয় নেতার অভিনন্দন

খেলাধুলা বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের জয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অভিনন্দন জানিয়েছেন। আরো অভিনন্দন জানিয়েছে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।

শুক্রবার মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে সমতা থাকার পর ট্রাইবেকারে বাংলাদেশ ৪-৩ গোলে ভারতকে হারিয়ে শিরোপা জেতে।

অনূর্ধ্ব-২০ বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সংশ্লিষ্টদের অভিনন্দন জানান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি আশা প্রকাশ করেন, আগামীতেও বাংলাদেশ ফুটবল দলের এই জয়ের ধারা অব্যাহত থাকবে।

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিজয় অর্জনে অভিনন্দন জানান।  জামায়াতের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ওয়েলডান! বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিজয় অর্জনে আমি দেশবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *