শেরপুর ও বগুড়ার উপনির্বাচনে নজিরবিহীন ভোট ডাকাতি, কেন্দ্র দখল, জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা এবং হত্যা চেষ্টার প্রতিবাদে আজ শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) বাদ জুম’আ বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে জামায়াতে ইসলামরে ডাকে বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার-সহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা বক্তব্য রাখেন।


