শহীদ মিনারে বিএনপির বাধার মুখে রুমিন ফারহানা

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির বাধার মুখে শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারেননি। সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে একদল যুবক মিছিল নিয়ে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং তাকে শ্রদ্ধা জানাতে বাধা দেয় বলে জানা গেছে।

অপ্রীতিকর পরিস্থিতিতে ফুল না দিয়েই এলাকা ত্যাগ করতে বাধ্য হন রুমিন ফারহানা। এই খবর ছড়িয়ে পড়লে রাত সাড়ে ১২টার দিকে তার সমর্থকেরা সরাইলের শাহবাজপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। প্রায় এক ঘণ্টা সড়ক বন্ধ থাকার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ঘটনার বিষয়ে রুমিন ফারহানা অভিযোগ করেন, ‘বিএনপির কিছু লোক আমার নেতাকর্মীদের ওপর রীতিমতো হামলা করেছে। আমাকে একপাশে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো অবস্থা তৈরি হয়। ১৭ বছর পর তারা ক্ষমতায় এসেছে। লোকাল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে এর পরিণতি ভয়াবহ হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *