লীগ তো দোকান খোলা শুরু করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নবনির্বাচিত এমপি হাসনাত আবদুল্লাহকে ট্যাগ করে তিনি একটি পোস্ট দিয়েছেন।

ওই পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, ‘হাসনাত আব্দুল্লাহ কই? লীগ তো দোকান খোলা শুরু করছে। নির্বাচন তো হইলো, এইবার সংস্কার আর বিচার হইব্বে।’ এদিকে পোস্টটি মুহূর্তে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই পোস্টের কমেন্টে তিনি আরও উল্লেখ করেছেন, ‘২৪ এর হত্যাকাণ্ড ও শহীদ ওসমানের খুনিদের বিচার কিন্তু আমরা করেই ছাড়বো।’

এর আগে, রোববার (২২ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘রাতে আজ ইস্কাটন গার্ডেন অফিসার্স কোয়ার্টার জামে মসজিদে ৫ম তারাবির নামাজ আদায় শেষে উপস্থিত সবার বক্তব্য মনোযোগ দিয়ে শুনলাম। আলোচনায় যে বিষয়গুলো গুরুত্বসহ উঠে এসেছে, শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডের বিচার এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *