মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বনডি ও সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জ বরখাস্ত হয়েছেন। বিষয়টি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে বেশ মুখরোচক আলোচনার জন্ম দিয়েছে।
প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সংক্রান্ত নথি প্রকাশ নিয়ে ‘পারফরম্যান্সে অসন্তোষ বাড়তে থাকা’র অভিযোগে দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল পাম বনডিকে বরখাস্ত করেছেন।
একই সময়ে মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে বরখাস্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। আরো রদবদলের খবর আসতে পারে বলে পেন্টাগনের সুত্র রয়টার্সকে জানিয়েছেন। পিট হেগসেথ প্রতিরক্ষা বিভাগকে ঢেলে সাজাতে এই পদক্ষেপ নিয়েছেন। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা এজেন্ডা বাস্তবায়ন করতে চান।
সূত্র মতে, ট্রাম্প মনে করেন- যেসব সমালোচক ও বিরোধীদের বিরুদ্ধে তিনি ফৌজদারি মামলা চান, তাদের বিচারের আওতায় আনতে বন্ডি যথেষ্ট দ্রুত পদক্ষেপ নিচ্ছেন না।
যুক্তরাষ্ট্রের শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে বন্ডি ট্রাম্পের নীতির কড়া সমর্থক ছিলেন ও তদন্তের ক্ষেত্রে হোয়াইট হাউজ থেকে বিচার বিভাগের স্বাধীনতার দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে দেন।
তবে এপস্টেইন সংক্রান্ত নথি প্রকাশ নিয়ে সমালোচনাই তার দায়িত্বকালকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। ট্রাম্পের ঘনিষ্ঠ মহল ও কিছু রিপাবলিকান আইনপ্রণেতাও তার সমালোচনা করেন। অভিযোগ ওঠে, বিচার বিভাগের যৌন পাচার তদন্ত সংক্রান্ত নথি প্রকাশে তিনি গোপনীয়তা রক্ষা বা ভুল ব্যবস্থাপনা করেছেন। সূত্র: রয়টার্স

