মহিলা জামায়াতের বর্ণাঢ্য ইফতার মাহফিল ও মতবিনিময়

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

ঢাকা লেডিস ক্লাবে রাজনীতিক, বুদ্ধীজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ কবি-সাহিত্যিক, উদ্যোক্তা-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের ইফতার মাহফিল ও মতবিনিময় ছিল বর্ণাঢ্য এবং প্রাণবন্ত।

ভিডিও নিউজ : https://www.facebook.com/reel/1698053931373613

মতবিনিময় কালে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা সকলকে ঐক্যবদ্ধ ভাবে দেশ গড়ার কাজে ভূমিকা পালনের আহ্বান জানান। ঘরে বাইরে সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবী জানান। তিনি আরও বলেন, রমযান মাস আত্মসংযমের মাস। আত্মিক পরিশুদ্ধতার পাশাপাশি নৈতিকতার প্রশিক্ষণের মাস রমযান। তাই, আসুন রমযানের পবিত্রতা বজায় রেখে সামাজিক জীবনেও এর হক আদায়ের প্রচেষ্টা চালাই।

জামায়াতে ইসলামী মহিলা বিভাগের আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নির সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপির সাবেক সংসদ সদস্য এডভোকেট নেওয়াজ হালিম আর্লি, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহবায়ক মনিরা শারমিন, ডাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, জামায়াতে ইসলামী মহিলা বিভাগের রাজনৈতিক বিভাগীয় সেক্রেটারি ডাক্তার হাবিবা চৌধুরী সুইট, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট হোসেনা পাশা, জাতীয় পর্যবেক্ষক কমিটির সদস্য রেহানা সালাম।

বিএনপির সাবেক সংসদ সদস্য এডভোকেট নেওয়াজ হালিম আর্লি অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য মহিলা জামায়াতকে ধন্যবাদ জানান। তিনি মানব সেবার গুরুত্ব তুলে ধরেন বলেন, আসুন আমরা সকল বোনেরা মিলে একত্রে মানবতার সেবায় কাজ করি।

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহবায়ক মনিরা শারমিন নারী নির্যাতন প্রতিরোধে দলমত নির্বিশেষে এগিয়ে আসার আহ্বান জানান। এসময় নির্বাচনী প্রচারণায় জামায়াতের মহিলা বিভাগের কাজের প্রশংসা করেন তিনি।

জামায়াতে ইসলামী মহিলা বিভাগের রাজনৈতিক বিভাগীয় সেক্রেটারি ডাক্তার হাবিবা চৌধুরী সুইট রমজান মাসে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সহিংস আচরণের নিন্দা জানান। সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের সহযোগিতার মাধ্যমে নারী সমাজের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনেও নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

ডাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা নারীর ওপর সহিংসতা বন্ধে নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন।

ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্যের মাঝে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা হয়। সবশেষে মুনাজাত পরিচালনা করেন জামায়াতে ইসলামী মহিলা বিভাগের শ্রমিক কল্যাণ বিভাগীয় সেক্রেটারি রোজিনা আক্তার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *